Putur Maa

Putur Maa কেউ কেউ সফলতায় শান্তি খুঁজে পায় আর আমি শান্তিতে সফলতা খুঁজে পাই �
(1)

If not asked, I know ; If you ask me,I know not.এইটা আমার কথা না ভাই, সেইন্ট অগাস্টাইন এর কথা😁
13/05/2026

If not asked, I know ; If you ask me,I know not.
এইটা আমার কথা না ভাই, সেইন্ট অগাস্টাইন এর কথা😁

এক মিনিটেরও বেশি সময় লাগবে না যে আমরা “আছি” থেকে “ছিলাম” হয়ে যাবো। আর সময়ের বালুকণা থেকে পিছলে আমরাও একদিন বিদায় হয়...
12/05/2026

এক মিনিটেরও বেশি সময় লাগবে না যে আমরা “আছি” থেকে “ছিলাম” হয়ে যাবো। আর সময়ের বালুকণা থেকে পিছলে আমরাও একদিন বিদায় হয়ে যাবো। শেষ পর্যন্ত আমরা ভুলে যাওয়া হবো, আমাদের যতই গুরুত্ব থাকুক না কেন। অথচ না জানি ভবিষ্যতের কত চিন্তাই আমাদের গ্রাস করে রাখে, যখন আমাদের প্রকৃত ভবিষ্যৎ হলো মৃত্যু আর শেষ ঠিকানা কবর।

এটা কোন কথা🥺🥺বাচ্চাটার বয়স মাত্র নয় মাস। জ্বর সর্দি কাশি এবং ডায়রিয়া এ সমস্যাগুলো একসাথে হয়েছিল। বাচ্চাটাকে নেওয়া ...
12/05/2026

এটা কোন কথা🥺🥺বাচ্চাটার বয়স মাত্র নয় মাস। জ্বর সর্দি কাশি এবং ডায়রিয়া এ সমস্যাগুলো একসাথে হয়েছিল।
বাচ্চাটাকে নেওয়া হয়েছিল গ্রামের একজন কবিরাজ টাইপের মানুষের কাছে। ওখানে বাচ্চাকে কি চিকিৎসা দেওয়া হয়েছে শুনবেন?

ওখানে বাচ্চাটাকে চিকিৎসা দেওয়া হয়েছে র*ড গ*রম করে আমি আবার বলছি লো*হার র*ড গ*রম করে বাচ্চাটাকে ছ্যা*কা দেওয়া হয়েছে পেট, পিঠ এবং কপালের উপরে।

আমি আর আপনি প্রাপ্ত বয়স্ক। একটা গরম র*ডের ছ্যা*কা আমি আর আপনি নিতে পারবো?
সেই জায়গায় এই ন*য় মাসের বাচ্চাকে কি অস*হনীয় যন্ত্র*ণা দেওয়া হয়েছে একবার চিন্তা করুন?
আমার মনে হয় এখানে প্রায় 200 উপরে রডের ছ্যাকা।

#শিশুস্বাস্থ্য #সচেতনতা #বাচ্চা #পরামর্শ #শিশু #শিশুকে #দায়বদ্ধতা

©

নিউজফিডে ছোট বাচ্চার এই ভিডিওটা দেখে অসুস্থ বোধ করছি সত্যি বলছি৷ মানে কয়েকটা ভিউ আর লাইক কমেন্টের জন্যে একজন মা এতো নিচে...
11/05/2026

নিউজফিডে ছোট বাচ্চার এই ভিডিওটা দেখে অসুস্থ বোধ করছি সত্যি বলছি৷ মানে কয়েকটা ভিউ আর লাইক কমেন্টের জন্যে একজন মা এতো নিচে নামতে পারে?

আয়েশা আক্তার নামে এক মহিলার জমজ দুইটা বাচ্চা হইছে৷ এই মহিলা তার বাচ্চাদের খেতে গেলেও গালে চ%ড় দেন৷ বিছানায় প্রস্রাব করলেও এমন করেন৷ এবং যতক্ষন না বাচ্চারা জোরে কান্না করে ততক্ষন পর্যন্ত এ কাজটা করেন৷ এরপর সেগুলো সে ফেসবুকে ছাড়ে৷

একজন মা এতোটা নিচে কেমনে নামতে পারে আমি বুঝিনা৷ এতো টুকু বাচ্চাদের মা বাবা আদর করে কলিজার ভেতর রাখে আর এ মহিলা কি করে এসব! আল্লাহ কবে আমাদের মাথায় শুভবুদ্ধি দিবে

- তুলন-Tulon

রাত সাড়ে ১২টার কাছাকাছি,,,,স্বাভাবিকভাবেই দেখছিলাম যে মেয়ের কানে ময়লা জমেছে কিনা।।।ফোনের ফ্লাশ দিতেই চক্ষু চড়কগাছ 😲😲 কান...
10/05/2026

রাত সাড়ে ১২টার কাছাকাছি,,,,স্বাভাবিকভাবেই দেখছিলাম যে মেয়ের কানে ময়লা জমেছে কিনা।।।ফোনের ফ্লাশ দিতেই চক্ষু চড়কগাছ 😲😲 কানের ভিতর আছে আস্ত একটা ধান,,,,কি করব মাথায় কাজ করছিল না,,,একটা লিকুইড ঔষধ দিলাম যদি উপরে উঠে আসে ভেবে,,, হিতে বিপরীত 😑😑উপরে আসার বদলে আরও নিচে চলে গেছে।।।। আমি তো হাল ছেড়ে দিলাম যে সকালেই ডাক্তার এর কাছে নিয়ে যাব,,,,তখন মেয়ের বাবা খুবই বুদ্ধিমত্তার সাথে ধীরে ধীরে ধানটি বের করল,,,, বর্তমানে সবার বাড়িতেই কম বেশি ধানের কাজ হচ্ছে।।। তবে আগে বাচ্চার সাবধানতা তারপর কাজ,,,,আজ কোনো বড় দুর্ঘটনা ও ঘটতে পারতো,,, কোটি কোটি শুকরিয়া মহান আল্লাহর দরবারে 😭😭😭😭
©

'চিরদিন তুমি যে আমার মুভিটা' দিয়ে আমাদের কাছে জনপ্রিয়তা পাওয়া কলকাতার অভিনেতা 'রাহুল বেনার্জি' আর নেই! খুব সম্ভবত সাঁতার...
29/03/2026

'চিরদিন তুমি যে আমার মুভিটা' দিয়ে আমাদের কাছে জনপ্রিয়তা পাওয়া কলকাতার অভিনেতা 'রাহুল বেনার্জি' আর নেই! খুব সম্ভবত সাঁতার জানতেন না, আজকে শুটিং করতে গিয়ে পানিতে নামেন; সেখানেই তলিয়ে যান! বয়স মাত্র ৪২!

হঠাৎ এইসব 'চলে যাওয়ার' খবর মেনে নেওয়ার মতো না!

ইবলিস যখন হযরত আদম (আ.)-কে সেজদা করতে অস্বীকার করেছিল, তখন তো কোনো শয়তান ছিল না। তবে তাকে কুপ্ররোচনা দিল কে? আমরা অনেক স...
28/03/2026

ইবলিস যখন হযরত আদম (আ.)-কে সেজদা করতে অস্বীকার করেছিল, তখন তো কোনো শয়তান ছিল না। তবে তাকে কুপ্ররোচনা দিল কে?

আমরা অনেক সময় ইবাদত করি, জিকির করি, তবুও গুনাহে লিপ্ত হই। আমরা শয়তানকে দোষ দিই, কিন্তু পবিত্র কুরআনে আল্লাহ তা'আলা বলেছেন, "শয়তানের কৌশল আসলে অত্যন্ত দুর্বল।" (সূরা নিসা: ৭৬)

তাহলে আসল শক্তিশালী শত্রু কে? সে হলো আমাদের ‘নফস’। এটি মানুষের ভেতরে থাকা এক টাইমবোমার মতো। ইবলিস যখন অহংকারবশত সেজদা করেনি, তখন তার নিজের নফসই তাকে ধোঁকা দিয়েছিল।

কুরআনের বহু আয়াতে নফসের ভয়াবহতা তুলে ধরা হয়েছে:

"মানুষের নফস তাকে যে কুপ্ররোচনা দেয়, সে সম্পর্কে আমি অবগত।" (সূরা ক্বফ: আয়াত ১৬)

"যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে, জান্নাতই হবে তার ঠিকানা।" (সূরা নাযিয়াত: আয়াত ৪০-৪১)

"নিশ্চয়ই নফস মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে।" (সূরা ইউসুফ: আয়াত ৫৩)

প্রাচীন যুগের লাত, উজ্জা বা মানাত নামক মূর্তিরা ধ্বংস হয়ে গেলেও একটি 'নকল উপাস্য' আজও মানুষের ভেতরে রয়ে গেছে। তা হলো মানুষের 'হাওয়া' বা কুপ্রবৃত্তি।

আল্লাহ বলেন, "তুমি কি তাকে দেখেছ, যে তার নফসের প্রবৃত্তিকে উপাস্য বানিয়ে নিয়েছে?" (সূরা জাসিয়া: ২৩)

হাবিল-কাবিলের ঘটনায়ও দেখা যায়, কাবিলকে তার নফসই নিজের ভাইকে হত্যা করতে প্ররোচিত করেছিল। শয়তান কেবল মানুষকে ভুলিয়ে দেয়, কিন্তু নফস মানুষকে সরাসরি মন্দের দিকে টানে।

আমরা যখন আল্লাহর জিকির থেকে গাফেল হই, তখন হৃদয়ে এক ধরনের আবরণ পড়ে যায়। এটি মানুষকে চরম হতাশা ও বিষণ্নতায় ডুবিয়ে দেয়।

আল্লাহ বলেন, "কখনো না, বরং তাদের কৃতকর্মই তাদের হৃদয়ে মরিচা (আবরণ) ধরিয়ে দিয়েছে।" (সূরা মুতাফফিফিন: ১৪)

মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় যুদ্ধটা শয়তানের সাথে নয়, বরং নিজের 'নফস' বা কুপ্রবৃত্তির সাথে। শয়তান শুধু আপনাকে ভুলিয়ে দেয়, কিন্তু নফস আপনাকে গুনাহ করতে বাধ্য করে। তাই নফসকে নিয়ন্ত্রণ করতে শিখুন, তবেই আপনি প্রকৃত সফল হতে পারবেন।

(আরবি থেকে অনূদিত)
©️

খড় দিয়ে তৈরি খড়ের ঘর
27/03/2026

খড় দিয়ে তৈরি খড়ের ঘর

চাঞ্চল্যকর তথ্য সামনে এলো!বাস দুর্ঘটনার আসল কারণ নিয়ে নতুন তথ্য বেরিয়ে এসেছে। জানা গেছে, চালক বাসটি নিউট্রাল অবস্থায় চাল...
27/03/2026

চাঞ্চল্যকর তথ্য সামনে এলো!
বাস দুর্ঘটনার আসল কারণ নিয়ে নতুন তথ্য বেরিয়ে এসেছে। জানা গেছে, চালক বাসটি নিউট্রাল অবস্থায় চালু রেখে আশেপাশে গিয়েছিলেন। ঠিক সেই সময় হঠাৎ একটি ঝাঁকুনিতে বাসটি নিজে থেকেই গিয়ারে পড়ে যায়! 😳

এর ফলেই ঘটে যায় ভয়াবহ এই দুর্ঘটনা…
⚠️ একটি ছোট অসতর্কতা কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে, এই ঘটনাই তার প্রমাণ।
⚠️ চালু অবস্থায় কোনো যানবাহন ফেলে রাখা কতটা ঝুঁকিপূর্ণ—তা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা।

আমাদের সবার জন্য শিক্ষা:
গাড়ি থামালে অবশ্যই ইঞ্জিন বন্ধ করুন এবং নিরাপদভাবে পার্কিং নিশ্চিত করুন।।

কালেক্টড।

বাসে উঠবেন, বাস গতি হারিয়ে নদীতে পড়ে যাবে। লঞ্চে উঠতে যাবেন, দুই লঞ্চের মাঝে পড়ে পিষ্ট হবেন।প্রাইভেট কারে উঠে জাস্ট বসে ...
26/03/2026

বাসে উঠবেন, বাস গতি হারিয়ে নদীতে পড়ে যাবে।
লঞ্চে উঠতে যাবেন, দুই লঞ্চের মাঝে পড়ে পিষ্ট হবেন।
প্রাইভেট কারে উঠে জাস্ট বসে থাকবেন, পেছন থেকে ট্রাক এসে ধাক্কা মারবে।

এসব কিচ্ছু করবেন না। শুধু রাস্তা দিয়ে হেঁটে যাবেন, নির্মিতব্য কোনো ভবন থেকে ইট আপনার মাথায় পড়ে মরে যাবেন।

কিংবা হাঁটবেনও না। চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাবেন, মাথার ওপর থেকে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে আপনার মগজ আপনার চায়ের সাথে মিশে যাবে।

সন্তানকে স্কুলে পাঠাবেন। কোনো একটা বিমান বিদ্ধস্ত হয়ে সেই স্কুলের ওপরেই পড়বে আর আপনার সন্তান পিঠে দাউদাউ করা আগুন নিয়ে ছোটাছুটি করবে।

আপনি কাজ করতে যাবেন কলকারখানায়। আগুন লাগবে, বিল্ডিং ধ্বসে পড়বে।

মোটকথা, আপনি মরবেনই। ঘাটে, মাঠে, রাস্তায়, আকাশে, নদীতে- কোথাও আপনার নিস্তার নাই।

এর সমাধান হলো, বের হবেন না। ঘরের ভেতরেই থাকবেন।
বসে বসে কবিতা পড়বেন:

"নন্দ বাড়ীর হত না বাহির, কোথা কি ঘটে কি জানি;
চড়িত না গাড়ী, কি জানি কখন উল্টায় গাড়ীখানি;
নৌকা ফি সন ডুবিছে ভীষণ, রেলে ‘কলিশন’ হয়;
হাঁটিতে সর্প, কুক্কুর আর গাড়ী-চাপা পড়া ভয়;"

তারপর বুঝে ওঠার আগেই দেখবেন আপনার কপাল নন্দলালের চেয়েও খারাপ। কারণ ঘরের ভেতরেই হয় গ্যাস সিলিন্ডার বার্স্ট হয়ে, নয় অন্য কোনোভাবে আগুন লেগে আপনি মারা যাবেন।

আপনার মৃত্যুতে আমরা ব্যথিত হবো, বিশ্বাস করুন!
খুব ব্যথিত হবো। আপনার মৃতদেহের ছবি টানা দুদিন আমাদের চোখে ভাসবে। আপনার প্রিয়জনদের আহাজারি আমাদেরকে কয়েকটা রাত ঘুমাতে দেবে না। আমরা জানবো, আজ আপনি গেলেন, কাল আমাদের পালা।

আপনার, এবং আমাদের দোষ একটাই- এই মৃত্যু উপত্যকাই আমাদের দেশ। মরে যাওয়া ছাড়া আমাদের আর কোথাও যাওয়ার নেই।

©

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Putur Maa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share