EK Rahman Khalil

EK Rahman Khalil Digital Content Creator

22/02/2026

অসাধারণ

অ্যারিস্টটল, আলেকজান্ডার… এবং এক বুদ্ধিমতী দা'সীর কিংবদন্তি!লোককথায় বলা হয় দার্শনিক অ্যারিস্টটল তার ছাত্র মহান আলেকজান...
23/12/2025

অ্যারিস্টটল, আলেকজান্ডার… এবং এক বুদ্ধিমতী দা'সীর কিংবদন্তি!
লোককথায় বলা হয় দার্শনিক অ্যারিস্টটল তার ছাত্র মহান আলেকজান্ডারকে সবসময় সতর্ক করে দিতেন নারীদের অতিরিক্ত সান্নিধ্য সম্পর্কে।

তার মত ছিল—

অতিরিক্ত আ'স'ক্তি মানুষকে দুর্বল করে, যুক্তিবোধকে ম্লান করে, আর প্রজ্ঞাকে অন্ধকারে ঢেকে দেয়।
রাজকীয় হেরেমের নারীরা এই উপদেশে বিরক্ত হয়ে উঠেছিলেন কারণ কথায় আলেকজান্ডারের উপকার মানা হলেও দো'ষ চাপত সবসময় তাদের ঘাড়ে!

অবশেষে তারা ঠিক করল দার্শনিককে একদিন শিক্ষা দেওয়া দরকার।
তারা অ্যারিস্টটলের কাছে পাঠাল এক চমৎকার সুন্দরী, তীক্ষ্ণবুদ্ধি ও দু'ষ্টু স্বভাবের এক দা'সী'কে।

তার সৌন্দর্য, কৌশল আর মধুর ছলনায় তিনি ধীরে ধীরে মহান দার্শনিককে বশ করলেন।
যুক্তির ওস্তাদ অ্যারিস্টটলও একসময় তার মোহজালে পুরোপুরি আটকে পড়লেন।

একদিন সেই দা'সী দুষ্টু হাসি দিয়ে বলল—

“গুরুদেব, আজ আপনাকে ঘোড়ার মতো হাঁটতে হবে… আর আমি আপনার পিঠে চড়ে বসব!”
মহিলা-মোহে বন্দী অ্যারিস্টটল মুহূর্তেই সম্মতি দিলেন।
ঠিক সেই সময়, হেরেমের নারীরা আলেকজান্ডারকে ঘরে নিয়ে এল।
তিনি চোখ বড় বড় করে দেখলেন—
তার গুরু সত্যিই এক দা'সী'র পিঠে চাপা অবস্থায় ঘোড়ার মতো হাঁটছেন!
“গুরুদেব!” আলেকজান্ডার বিস্ময়ে চিৎকার করল—

“আমাকে নারীদের থেকে দূরে থাকতে বলেছিলেন… আর এখন দেখুন নিজের অবস্থা!”
অ্যারিস্টটল উঠে দাঁড়ালেন, ধুলো ঝাড়লেন, শান্ত হাসি দিয়ে বললেন—
“প্রিয় রাজা, পুরো ঘটনাই ছিল তোমার জন্য একটি শিক্ষা।

ভাবো তো যদি একজন নারী তোমার শিক্ষককে ঘোড়ায় পরিণত করতে পারে, তবে তোমাকে গাধায় পরিণত করতে তার এক মুহূর্তও লাগবে না!” 🤣

AR সংগৃহীত।

আবেগ ও ভালোবাসার সোনালী যুগের প্রতীক। ডাকপিয়ন ও রানার।
12/10/2025

আবেগ ও ভালোবাসার সোনালী যুগের প্রতীক।
ডাকপিয়ন ও রানার।

25/09/2025
25/09/2025

Get to konw yourself..!

একজন আইনজীবী একজন শিক্ষক'র একটি কূপ বিক্রি করলেন। দুই দিন পর, আইনজীবী সেই শিক্ষকের কাছে এসে বললেন,“স্যার, আমি তো আপনাকে ...
05/05/2025

একজন আইনজীবী একজন শিক্ষক'র একটি কূপ বিক্রি করলেন। দুই দিন পর, আইনজীবী সেই শিক্ষকের কাছে এসে বললেন,
“স্যার, আমি তো আপনাকে কূপ বিক্রি করেছি, কিন্তু কূপের ভিতরের পানি তো বিক্রি করিনি! আপনি যদি পানি ব্যবহার করতে চান, তবে অতিরিক্ত টাকা দিতে হবে।”

শিক্ষক হেসে উত্তর দিলেন,
“হ্যাঁ, আমিও আপনাকে বলতে যাচ্ছিলাম—আপনার পানি আমার কূপ থেকে নিয়ে যান, না হলে আগামীকাল থেকে আপনাকেই ভাড়া দিতে হবে।”

এটা শুনে আইনজীবী ঘাবড়ে গেলেন এবং বললেন,
“আরে না না, আমি তো মজা করছিলাম!”

শিক্ষক হেসে বললেন,“আমরাই আইনজীবী ও বিচারপতি তৈরি করি!”
সংগৃহীত

27/04/2025

!!

ধনী হওয়া মানেই সবসময় বাইরে চাকচিক্য বা লোক দেখানো নয়। আসলে, যাদের নীরবে ধনী হতে দেখা যায়, তারা সাধারণত খুব সাধারণ জীবনয...
19/04/2025

ধনী হওয়া মানেই সবসময় বাইরে চাকচিক্য বা লোক দেখানো নয়। আসলে, যাদের নীরবে ধনী হতে দেখা যায়, তারা সাধারণত খুব সাধারণ জীবনযাপন করেন। এই মানুষগুলো সাফল্যের পিছনে ছোটেন না; বরং নিয়মিত ছোট ছোট অভ্যাসের মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে বড় সাফল্য পান।
চলুন জেনে নিই, কীভাবে কিছু নীরব অভ্যাস মানুষকে ধীরে ধীরে ধনী করে তোলে:

১. আগে নিজের জন্য রাখুন।

ধনী হওয়ার পথে যারা এগিয়ে থাকেন, তারা খরচের আগে সঞ্চয় করেন। মাস শেষের অপেক্ষা নয়, বেতনের একটা নির্দিষ্ট অংশ তারা সরাসরি সঞ্চয় বা বিনিয়োগে জমা করেন।
অটোমেটিক ট্রান্সফার সেট করে রাখেন, যেন সঞ্চয়টা নিজের অজান্তেই হয়ে যায়। সঞ্চয় করার কাজে তারা অ্যাপ, নোটবুক বা এক্সেল শীট ব্যবহার করেন, কিন্তু মূল লক্ষ্য একটাই, দীর্ঘমেয়াদী সঞ্চয় বাড়ানো।

২. জ্ঞানে বিনিয়োগ করুন।

শুধু চাকরির আয়েই তারা সন্তুষ্ট নন। তারা নিজেদের দক্ষতা বাড়াতে, ট্রেন্ড জানা ও বাজারের চাহিদা বোঝার চেষ্টা করেন।
বিভিন্ন কোর্স, ব্লগ, বই কিংবা অভিজ্ঞদের অনুসরণ করে দক্ষতার মাধ্যমে নিজের মূল্য বাড়ান । ফলে নতুন সুযোগ এলে তারা সেটা লুফে নেন।

৩. ধৈর্য ধরুন।

এই যুগে যেখানে সবকিছু গতিশীল, সেখানে নীরবে ধনী হওয়া মানুষগুলো অপেক্ষা করতে জানেন।
তারা জানেন, এখন না কিনে ভবিষ্যতে বিনিয়োগ করলে, লাভটা অনেক বড় হতে পারে। নতুন ফোন বা ফ্যাশন আইটেমের বদলে তারা বিনিয়োগে মন দেন।

৪. আয়ের উৎস বাড়ান।

একটা মাত্র চাকরি ঝুঁকিপূর্ণ হতে পারে— এই সত্যটা তারা মেনে নেন।
ফ্রিল্যান্সিং, ছোট ব্যবসা, রিয়েল এস্টেট কিংবা বিভিন্ন স্থানে বিনিয়োগ করে নানাভাবে আয় বাড়ান।
একটা আয়ের উৎস বন্ধ হলেও অন্যটা যেন চালু থাকে, এতে আর্থিক চিন্তা কম হয়।

৫. স্বাস্থ্যকর সামাজিক সম্পর্ক তৈরি করুন।

তারা এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা নিজেও উন্নতিতে আগ্রহী। এতে তারা নতুন নতুন ধারণা, তথ্য বা সুযোগ পেয়ে যান।
সবাইকে বদলানো সম্ভব নয়, কিন্তু সঠিক পরিবেশ তৈরি করলে নিজেদের লক্ষ্য ঠিক রাখা সহজ হয়।

৬. সাধ্যের মধ্যে জীবনযাপন করুন।

দেখানোর জন্য নয়, নীরবে ধনী হওয়া মানুষদের গায়ে বিলাসিতার ছাপ থাকে না বা তারা তাদের সম্পদ দেখিয়ে বেড়ান না। তারা সাধারণ গাড়ি চালান, কম খরচে ঘুরতে যান, এবং বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দেন।
এই অভ্যাস তাদের হাতে অতিরিক্ত অর্থ রাখে যা ভবিষ্যতে বড় বিনিয়োগে কাজে আসে।

৭. উন্নতির প্রতি লক্ষ্য রাখুন এবং প্রয়োজনে সমন্বয় করুন।

তারা ইনকাম, খরচ, সঞ্চয়, বিনিয়োগ—সবকিছুর হিসেব রাখেন। ভুল হলে সেটাও বুঝে দ্রুত ঠিক করেন।
স্প্রেডশিট হোক বা মোবাইল অ্যাপ, ট্র্যাকিংয়ের অভ্যাস তাদের আরও আত্ম-সচেতন করে তোলে।

৮. এখনি শুরু করুন।

ধনী হওয়ার জন্য নিখুঁত সময়ের দরকার নেই- এই সত্যটা তারা বুঝেন।
সুযোগ এলেই কাজ শুরু করেন। ছোট হলেও পদক্ষেপ নেন। নিখুঁত হওয়ার চেয়ে উন্নতি তাদের কাছে বেশি জরুরি।

ধনী হওয়া মানে বড়সড় কিছু নয়, বরং নিয়মিত ছোট অভ্যাসের চর্চা।
নিজেকে প্রাধান্য দেন, শেখার আগ্রহ রাখেন, ধৈর্য ধরেন, আয় বাড়ান, সঠিক পরিবেশে থাকেন, হিসেব রাখেন, এবং সুযোগ এলে কাজে লাগান।

এই অভ্যাসগুলো আজই শুরু করা সম্ভব। উপায়গুলো অনুসরণ করে ধীরে ধীরে এগিয়ে যান এক নতুন অর্থনৈতিক ভবিষ্যতের দিকে।
________________
সূত্র: দৈনিক জনকণ্ঠ

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when EK Rahman Khalil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share