HSTU Insider's

HSTU Insider's Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HSTU Insider's, Dinajpur.

আপনার ক্যাম্পাস জীবনের স্মৃতি পৌঁছে দিন সবার মাঝে!
আপনি যদি চান আপনার পছন্দের কনটেন্ট (ছবি, ভিডিও, মিম) অথবা ক্যাম্পাস জীবন নিয়ে লেখা/গল্প/ স্মৃতি HSTU Insider's এর মাধ্যমে সকলের সাথে ভাগ করে নিতে—
তাহলে এখনই আমাদের পেইজে ইনবক্স
অথবা ইমেইল করুন।।
ধন্যবাদ

HSTU থেকে দক্ষিণ কোরিয়া! 🇰🇷❤️২য় সেমিস্টারে CGPA ২.৭৩, সেখান থেকে ৪র্থ বর্ষে ৩.৫৫—এবার দক্ষিণ কোরিয়ায় Research Assistant!...
02/09/2026

HSTU থেকে দক্ষিণ কোরিয়া! 🇰🇷❤️

২য় সেমিস্টারে CGPA ২.৭৩, সেখান থেকে ৪র্থ বর্ষে ৩.৫৫—এবার দক্ষিণ কোরিয়ায় Research Assistant!
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (HSTU) Agricultural and Industrial Engineering Department-এর ২০ ব্যাচের শিক্ষার্থী Md. Rayhan Mahmud তাঁর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জন করেছেন এই অসাধারণ সাফল্য।

২য় সেমিস্টারে CGPA ছিল ২.৭৩। সেখান থেকে ধীরে ধীরে নিজেকে গড়ে তুলে ৪র্থ বর্ষে এসে ৩.৫৫ CGPA অর্জন এবং শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় Research Assistant হিসেবে যাওয়ার সুযোগ—তাঁর পুরো journey-টাই সত্যিই অনুপ্রেরণাদায়ক।

এই পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাঁর supervisor Professor Dr. Md. Shaha Nur Kabir Sir। সঠিক দিকনির্দেশনা, উৎসাহ ও গবেষণার সুযোগ একজন শিক্ষার্থীর সম্ভাবনাকে কতটা এগিয়ে নিতে পারে, Rayhan ভাইয়ের journey তারই সুন্দর উদাহরণ।
শুরুটা কখনোই শেষ পরিচয় নয়। ইচ্ছা, পরিশ্রম, ধৈর্য আর নিজের ওপর বিশ্বাস থাকলে ঘুরে দাঁড়ানো সম্ভব। 💙

অভিনন্দন Rayhan Mahmud!
আপনার এই অর্জন HSTU ও দিনাজপুরের শিক্ষার্থীদের জন্যও গর্ব ও অনুপ্রেরণার। সামনে আপনার পথচলা আরও সুন্দর ও সফল হোক। 🇧🇩🇰🇷

©️ HSTU Insider's

সড়ক দূর্ঘটনা।ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা এক্সপ্রেস বাস ও পঞ্চগড় থেকে ছেড়ে আসা শামীম এন্টার প্রাইস বাস  মুখোমুখি সংঘর্ষ, ঠাক...
29/08/2026

সড়ক দূর্ঘটনা।
ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা এক্সপ্রেস বাস ও পঞ্চগড় থেকে ছেড়ে আসা শামীম এন্টার প্রাইস বাস মুখোমুখি সংঘর্ষ,
ঠাকুরগাঁও ১৮ মাইল কদম তলি এলেকায়। এতে অনেকে হতাহত

কাশ্মীরি চুড়ির মায়াবী সৌন্দর্য আর ইউনিক ডিজাইনের এক সুন্দর ঠিকানা কদম। ✨💫নিজের জন্য হোক কিংবা প্রিয়জনকে উপহার দিতে—চমৎকা...
28/08/2026

কাশ্মীরি চুড়ির মায়াবী সৌন্দর্য আর ইউনিক ডিজাইনের এক সুন্দর ঠিকানা কদম। ✨💫
নিজের জন্য হোক কিংবা প্রিয়জনকে উপহার দিতে—চমৎকার সব কাশ্মীরি চুড়ির কালেকশন নিয়ে সাজানো কদম পেজটি একবার ঘুরে দেখতে পারেন। 🥰💖
Oder Now Kadam ❤️

09/04/2026
২০ টাকায় ঈদ শপিং, সঙ্গে ফ্রি ইফতার — হাবিপ্রবি রোটার‌্যাক্ট ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগমাত্র ২০ টাকায় ঈদের পোশাক কিনলেন দি...
03/03/2026

২০ টাকায় ঈদ শপিং, সঙ্গে ফ্রি ইফতার — হাবিপ্রবি রোটার‌্যাক্ট ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ

মাত্র ২০ টাকায় ঈদের পোশাক কিনলেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সংলগ্ন এলাকার নিম্ন আয়ের মানুষজন। ব্যতিক্রমী এ আয়োজন করেছে হাবিপ্রবি রোটার‌্যাক্ট ক্লাব।

সোমবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের নুর হোসেন হল মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজনটিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর প্রফেসর মো. নওশের ওয়ান, নুর হোসেন হলের প্রভোস্ট ও ক্লাব অ্যাডভাইজার প্রফেসর ড. মো. হাফিজ উদ্দিন হাফিজ, সহকারী প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম। এছাড়া রোটারি ক্লাব অব দিনাজপুর থেকে উপস্থিত ছিলেন রোটারিয়ান আব্দুস সালাম তুহিন ও রোটারিয়ান অ্যাডভোকেট হোসনেয়ার।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মো. নওশের ওয়ান বলেন, “আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাবিপ্রবি রোটার‌্যাক্ট ক্লাব গরিব-দুঃখী মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার প্রদান করছে—এটি নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এমন কার্যক্রমের মাধ্যমে সমাজে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয় এবং ধনী-গরিবের দূরত্ব কমে আসে।”

রোটার‌্যাক্ট ক্লাব হাবিপ্রবির সভাপতি সিয়াম ইসলাম বলেন,
“আমি বিশ্বাস করি সমাজের প্রতিটি মানুষই আমাদের অংশ। ঈদের আনন্দ কেবল কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ না থেকে সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এই ভাবনা থেকেই আমাদের এই উদ্যোগ।

আমরা সরাসরি দানের পরিবর্তে একটি ভিন্নধর্মী ধারণা বাস্তবায়ন করেছি। সুবিধাবঞ্চিত ভাইবোনদের জন্য মাত্র ২০ টাকায় ঈদের শপিংয়ের ব্যবস্থা করেছি এবং এর সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে ইফতারের আয়োজন করেছি। আমাদের উদ্দেশ্য ছিল, তারা যেন কখনোই মনে না করেন যে এটি দান; বরং তারা যেন সম্মানের সঙ্গে নিজের প্রয়োজনীয় জিনিস নিজেই কিনছেন—এই অনুভূতিটাই আমরা দিতে চেয়েছি।

আয়োজনে নারীদের জন্য শাড়ি, পুরুষদের জন্য লুঙ্গি এবং শিশুদের জন্য ঈদ কার্ডের সঙ্গে বোনাস টাকা ও মেহেদির ব্যবস্থা ছিল। এই উদ্যোগ সফল করতে সাবেক রোটার‌্যাক্টর, রোটারিয়ান ও বিশ্ববিদ্যালয়ের ক্লাব অ্যাডভাইজারসহ সংশ্লিষ্ট সবাই সার্বিক সহযোগিতা করেছেন।”

ক্লাবের সেক্রেটারি নিলয় কুমার দেবনাথ বলেন,
“হাবিপ্রবি রোটার‌্যাক্ট ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী, সম্মানিত রোটারিয়ান, ক্লাব সদস্য ও অসহায় ব্যক্তিদের নিয়ে বৃহৎ পরিসরে ইফতারের আয়োজন করা হয়। পাশাপাশি অসহায় মানুষের মাঝে লুঙ্গি ও শাড়ি প্রদান এবং শিশুদের জন্য ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার প্রয়াসই আমাদের মূল লক্ষ্য। মানবিকতার বন্ধনে সবাইকে একত্রিত করে ঈদের খুশি ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ ভালোবাসা ও সহমর্মিতার ছোট্ট প্রকাশ।”

সহ-সভাপতি মো. জুন্নুন সাব্বিরসহ অন্যান্য শিক্ষক, রোটার‌্যাক্ট সদস্য এবং সুবিধাভোগীরাও এসময় উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিম্ন আয়ের মানুষদের ইফতার করানো হয় এবং ২০ টাকার বিনিময়ে তাদের নতুন পোশাক প্রদান করা হয়।

নবনিযুক্ত প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান বলেন, প্রথমেই মহান আল্লাহ তায়ালার নিকট কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করছি। বিশ্...
03/03/2026

নবনিযুক্ত প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান বলেন, প্রথমেই মহান আল্লাহ তায়ালার নিকট কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব প্রাপ্তি আমার জন্য একটি সম্মানের বিষয়। মাননীয় উপাচার্য মহোদয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার প্রতি আস্থা রেখে যে দায়িত্ব অর্পণ করেছেন আমি তা নিষ্ঠার সাথে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।

#হাবিপ্রবি #প্রক্টর #নওশের_ওয়ান

এ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে নিযুক্ত প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, রসায়ন বিভাগ-কে ধন্যবাদ জ্ঞাপনসহ প্রক্টরের দায়িত্ব হতে ...
02/03/2026

এ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে নিযুক্ত প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, রসায়ন বিভাগ-কে ধন্যবাদ জ্ঞাপনসহ প্রক্টরের দায়িত্ব হতে অব্যাহতি দিয়ে তদস্থলে প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ইরেজী বিভাগ-কে তার নিজ দায়িত্বের অতিরিক্তি দায়িত্ব হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নবর্ণিত শর্তাবলী সাপেক্ষে প্রক্টর পদে নিযুক্ত করা হয়েছে।

#প্রক্টর #নওশের_ওয়ান

এবারের র‍্যাঙ্কিংয়ে ফুড সাইন্স বিভাগে জায়গা পেয়েছে বাংলাদেশের ১৭ টি বিশ্ববিদ্যালয় এবং ভেটেরিনারীতে জায়গা পেয়েছে ৫ টি বিশ...
28/02/2026

এবারের র‍্যাঙ্কিংয়ে ফুড সাইন্স বিভাগে জায়গা পেয়েছে বাংলাদেশের ১৭ টি বিশ্ববিদ্যালয় এবং ভেটেরিনারীতে জায়গা পেয়েছে ৫ টি বিশ্ববিদ্যালয়। এ দুই বিভাগেই বিশ্ববিদ্যালয়টি তৃতীয় স্থানে অবস্থান করছে।

Hstu Bus Ramadan schedule
26/02/2026

Hstu Bus Ramadan schedule

Address

Dinajpur
5200

Website

Alerts

Be the first to know and let us send you an email when HSTU Insider's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share