DEMO Dinajpur

DEMO Dinajpur Born in Bangladesh serve the world

02/09/2026

⚠️সৌদি প্রবাসীদের জন্য কঠোর সতর্কতা, থাকছে জেল-জরিমানা⚠️

সৌদি আরবে অনুমোদিত নিয়োগকর্তার বাইরে বা নিজস্ব হিসাবে কাজ করা প্রবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গালফ নিউজ জানিয়েছে, একই অপরাধ বারবার করলে নির্দিষ্ট সেই ব্যক্তিকে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, ছয় মাসের কারাদণ্ড দেবে। অবস্থার বিবেচনায় দেশে ফেরত পাঠানোর শাস্তিও হতে পারে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বৈধ কর্মসংস্থানের কাঠামোর বাইরে প্রবাসীদের নিজস্বভাবে কাজ করা আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

নিয়ম অনুযায়ী, প্রথমবার অপরাধ করলে ১০ হাজার রিয়াল জরিমানা ও ডিপোর্ট করা হতে পারে। দ্বিতীয়বার ২৫ হাজার রিয়াল জরিমানা, এক মাসের কারাদণ্ড ও ডিপোর্ট এবং তৃতীয়বার বা এরপর সর্বোচ্চ ৫০ হাজার রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড ও ডিপোর্টের বিধান রয়েছে।

এ ছাড়া প্রবাসীদের অবৈধভাবে কাজ করতে সহায়তা করা ব্যক্তি বা প্রতিষ্ঠানও শাস্তির আওতায় আসবে। অবৈধ কর্মীকে নিয়োগ, পরিবহন, আশ্রয় বা লুকিয়ে রাখার ক্ষেত্রে সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা ও ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

শ্রমবাজারে অনুমোদনহীন কর্মসংস্থান বন্ধে সৌদি আরবজুড়ে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

🟥আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা🟥চলতি বছরের আগস্ট মাসের প্রথম ৩০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২...
02/09/2026

🟥আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা🟥

চলতি বছরের আগস্ট মাসের প্রথম ৩০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৮৩ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ৩৪ হাজার ৮০৯ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬.৯ শতাংশ বেশি।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার প্রবাসী আয় এসেছে এক হাজার ৯৮০ কোটি ৩০ লাখ টাকা। গত বছরের আগস্ট মাসের প্রথম ৩০ দিনে রেমিট্যান্স এসেছিল ২২২ কোটি ৯০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৬ দশমিক ৯০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৫৬৮ কোটি ৯০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৪৭০ কোটি ৭০ লাখ ডলার।

02/09/2026

🇧🇩সৌদিতে গুলিতে বাংলাদেশি যুবক নিহত🇧🇩

সৌদি আরবের তায়েফ শহরে দুর্বৃত্তের গুলিতে মো. কামরুল জামান (৩৭) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার ভোরে তায়েফের হাওয়াইয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামরুল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবপুর গ্রামের কাজীবাড়ির খোরশেদ আলমের ছেলে। তিনি দুই ছেলের জনক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আবু নাসের চৌধুরী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন ভোরে কামরুল সুপার মার্কেটের ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে দাঁড়িয়ে মুঠোফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় হঠাৎ এক সৌদি তরুণ সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়।

প্রাণ বাঁচাতে কামরুল দৌড়ে কর্মস্থল সুপার মার্কেটের ভেতরে ঢুকে পড়েন। ঘটনাটি দেখে কামরুলের দুই সহকর্মী আতঙ্কে পালিয়ে যান। পরে ওই হামলাকারী মার্কেটের ভেতরে ঢুকে কামরুলকে পরপর তিনটি গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইউপি সদস্য আবু নাসের চৌধুরী বলেন, কামরুলের বাবা পেশায় কৃষক। জীবিকার তাগিদে প্রায় আড়াই বছর আগে সৌদি আরবে যান কামরুল। রোববার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর জানতে পারেন। তবে কী কারণে ওই সৌদি তরুণ কামরুলকে গুলি করে হত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

⭕বিদেশে পাড়ি দেওয়ার আগে যে ৫ বিষয়ে দক্ষ হওয়া জরুরি⭕✅বিদেশে পাড়ি জমানোকে সাধারণত এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর হিসেবে ...
02/09/2026

⭕বিদেশে পাড়ি দেওয়ার আগে যে ৫ বিষয়ে দক্ষ হওয়া জরুরি⭕

✅বিদেশে পাড়ি জমানোকে সাধারণত এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর হিসেবে দেখা হয়। কিন্তু বাস্তবে এটি শুধু ভৌগোলিক পরিবর্তন নয়; বরং জীবন পরিচালনার ধরনেও বড় পরিবর্তন আনে। পরিচিত পরিবেশ, দৈনন্দিন রুটিন ও কাছের মানুষের সহায়তা থেকে দূরে গিয়ে নতুন দেশে প্রতিদিনের নানা সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়। ফলে বিদেশে যাওয়ার প্রস্তুতি শুধু শিক্ষা, চাকরি কিংবা অর্থনৈতিক সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রয়োজন কিছু গুরুত্বপূর্ণ জীবনদক্ষতাও।

🔴বিশেষজ্ঞরা মনে করেন, আগামী দিনের আন্তর্জাতিক অভিবাসন ও বিদেশে পড়াশোনা বা কাজের ক্ষেত্রে শুধু এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার সক্ষমতা যথেষ্ট হবে না। নতুন পরিবেশের অনিশ্চয়তা সামলানো, ভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি এবং পরিচিত সহায়তা কাঠামো ছাড়াই সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতাই সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

🟥বিদেশে একা যাওয়ার পরিকল্পনা থাকলে যে পাঁচটি জীবনদক্ষতা গড়ে তোলা প্রয়োজন-

✅১. অর্থ ব্যবস্থাপনা শিখুন

বিদেশে গিয়ে অর্থ পরিচালনা মানে শুধু খরচ কমানো নয়। ভাড়া, বিদ্যুৎ-পানি বা অন্যান্য বিল, ব্যাংকিং, কর এবং হঠাৎ আসা অতিরিক্ত খরচ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি।

এর সঙ্গে নতুন দেশের মুদ্রার মূল্য এবং জীবনযাত্রার ব্যয় বুঝে বাজেট তৈরি করতে হবে। দেশে থাকাকালীন নিজের আয়-ব্যয় হিসাব করার অভ্যাস গড়ে তুললে বিদেশে গিয়ে আর্থিক চাপ সামলানো সহজ হবে।

✅২. নিজের সহায়তার নেটওয়ার্ক তৈরি করুন

বিদেশে যাওয়ার অর্থ পরিচিত মানুষ ও পরিবেশ থেকে দূরে চলে যাওয়া। ফলে শুরু থেকেই নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করা গুরুত্বপূর্ণ। নতুন দেশে কমিউনিটি, সহকর্মী, বন্ধু, পরামর্শদাতা বা পরিচিতদের মাধ্যমে দ্রুত একটি সামাজিক নেটওয়ার্ক তৈরি করা মানসিকভাবে স্থির থাকতে সহায়তা করতে পারে।

✅৩. অপরিচিত ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিন

বিদেশে স্বাস্থ্যসেবা, বিমা, ব্যাংকিং, বাসস্থান, অভিবাসনসংক্রান্ত নিয়ম এবং সরকারি কাগজপত্রের প্রক্রিয়া নিজের দেশের চেয়ে সম্পূর্ণ ভিন্ন হতে পারে। তাই নির্ভরযোগ্য তথ্য কোথায় পাওয়া যায় এবং প্রয়োজনীয় কাজগুলো কীভাবে নিজে সম্পন্ন করতে হয়, তা শেখা জরুরি। এতে ছোটখাটো ভুল থেকে বড় ধরনের সমস্যা তৈরি হওয়ার ঝুঁকি কমে।

✅৪. নিজেকে হারিয়ে না ফেলে মানিয়ে চলুন

ভিন্ন দেশে গেলে যোগাযোগ, কর্মক্ষেত্রের আচরণ এবং সামাজিক মেলামেশার নিয়মেও পার্থক্য দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, অভিযোজনের অর্থ হলো নতুন সংস্কৃতির নিয়ম-কানুন শেখা, কিন্তু নিজের পরিচয় ও মূল্যবোধকে হারিয়ে না ফেলা। নতুন পরিবেশকে সম্মান করার পাশাপাশি নিজের ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস ধরে রাখাও সমান গুরুত্বপূর্ণ।

✅৫. প্রয়োজন হলে দ্রুত সাহায্য চান

স্বনির্ভর হওয়ার অর্থ প্রতিটি সমস্যার সমাধান একাই করতে হবে—এমন নয়। বরং কখন সাহায্যের প্রয়োজন তা বুঝতে পারা এবং ছোট সমস্যা বড় সংকটে পরিণত হওয়ার আগেই সঠিক ব্যক্তির কাছে সহযোগিতা চাওয়া স্বনির্ভরতারই একটি গুরুত্বপূর্ণ অংশ।

বিদেশে একা থাকার ক্ষেত্রে এই দক্ষতা বিশেষভাবে প্রয়োজনীয়। কারণ সময়মতো পরামর্শ বা সহায়তা পাওয়া গেলে অনেক জটিল পরিস্থিতি সহজেই সামাল দেওয়া সম্ভব।

🇧🇩সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া প্রবাসী বাংলাদেশি নাগরিকদের তথ্য নিম্নের বিজ্ঞপ্তি অনুযায়ী সংযুক্ত ইমেইলে...
02/09/2026

🇧🇩সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া প্রবাসী বাংলাদেশি নাগরিকদের তথ্য নিম্নের বিজ্ঞপ্তি অনুযায়ী সংযুক্ত ইমেইলে দাখিল করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য যারা ইতোমধ্যে ইমেইল প্রেরণ করেছেন তাদের পুনরায় প্রেরণের প্রয়োজন নেই।

🔷আগস্টে রেমিট্যান্সে ২২ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি🔷🟣চলতি অর্থবছরের আগস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা। এটি গত...
02/09/2026

🔷আগস্টে রেমিট্যান্সে ২২ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি🔷

🟣চলতি অর্থবছরের আগস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা। এটি গত বছরের আগস্টের চেয়ে ২২ দশমিক ৫০ শতাংশ বেশি।

🟢মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত রেমিট্যান্সের মাসিক হিসাবে এ তথ্য উঠে এসেছে।

🔵এতে দেখা যায়, আগস্টে ২৯৭ কোটি ৬৬ লাখ (২.৯৭ বিলিয়ন) ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পাঠিয়েছিলেন ২৮৬ কোটি ৮৭ লাখ (২.৮৬ বিলিয়ন) ডলার।

🔶রেমিট্যান্সে ব্যাংকগুলো এখন প্রতি ডলারে ১২৩ টাকা দিচ্ছে। সে হিসাবে আগস্টে ৩৬ হাজার ৪৯০ কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতিদিনে গড়ে এসেছে ৯ কোটি ৫৭ লাখ ডলার; টাকার অঙ্কে যা ১ হাজার ১৭৭ কোটি।

🟧গত ২০২৫-২৬ অর্থবছরের আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ (২.৪২ বিলিয়ন) পাঠিয়েছিলেন প্রবাসীরা।

🟨সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ৫৮২ কোটি ৫৩ লাখ (৫.৮২ বিলিয়ন) রেমিট্যান্স এসেছে দেশে। এই অঙ্ক গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস দিনাজপুর এ ০৩ দিনের পিডিও কোর্স করা হয়। ্যাচঅদ্য 11/06/26 তারিখ চলমান পিডিও ব্যাচে নির্দ...
21/07/2026

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস দিনাজপুর এ ০৩ দিনের পিডিও কোর্স করা হয়।

্যাচ

অদ্য 11/06/26 তারিখ চলমান পিডিও ব্যাচে নির্দেশিকা, লিফলেট বিতরণ করা হয়।

িন

Address

Dinajpur
Dinajpur
5200

Alerts

Be the first to know and let us send you an email when DEMO Dinajpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DEMO Dinajpur:

Shortcuts

Share