29/10/2025
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ!
অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, “হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন” শীর্ষক প্রকল্প বাংলাদেশ পরিকল্পনা কমিশনের Project Evaluation Committee (PEC),Pre- ECNEC কর্তৃক অনুমোদনের সুপারিশ পেয়েছে।
প্রকল্পটির মোট ব্যয় ৫৭৬ কোটি ৯৬ লক্ষ টাকা। এটি হাবিপ্রবির ইতিহাসে একটি মাইলফলক অর্জন।
এই উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ে আধুনিক ও টেকসই শিক্ষা অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে নির্মিত হবে ১২-তলা একাডেমিক ভবন, ১২-তলা ছাত্র হল, ১২-তলা ছাত্রী হল, ১২-তলা শিক্ষক/কর্মকর্তা আবাসন, প্রশাসনিক ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ (৪র্থ ও ৫ম তলা), মেডিকেল সেন্টারের উর্ধ্বমুখী সম্প্রসারণ (১ম ও ২য় তলা), ২-তলা নিরাপত্তা অফিস কাম আনসার ব্যারাক, কনফারেন্স সুবিধাসহ আধুনিক জিমনেশিয়াম এবং মসজিদের অনুভূমিক সম্প্রসারণ।
এছাড়া অভ্যন্তরীণ রাস্তা, ড্রেনেজ, সাব-স্টেশন, পানি সরবরাহ লাইন, গভীর নলকূপ, বাউন্ডারি ওয়াল ও ভূমি উন্নয়নসহ সার্বিক অবকাঠামো উন্নয়ন কাজও অন্তর্ভুক্ত রয়েছে।
প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি, অফিস ও আইটি সরঞ্জাম আধুনিকীকরণ করা হবে। ল্যাবরেটরি যন্ত্রপাতি, অফিস যন্ত্রপাতি, আইটি সরঞ্জাম এবং আসবাবপত্র সংগ্রহ ও স্থাপন করা হবে, যা শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে হাবিপ্রবির একাডেমিক ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে, শিক্ষার্থী ও শিক্ষকদের আবাসন সংকট দূর হবে, এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক পরিবেশ আন্তর্জাতিক মানে উন্নীত হবে ইনশাআল্লাহ।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্ল্যানিং ডিভিশন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ।