Bangladesh Along the Way

Bangladesh Along the Way I love my self because I am selfish �
All about travel and beautiful places around the world 🌍

বৃষ্টি নামলেই মনে হয়,আকাশ যেন আমার মনের কোনো গোপন কথাজলের ভাষায় লিখে যাচ্ছে।এই বৃষ্টি শুধু বৃষ্টি নয়এ আমার গভীরতম আবে...
19/09/2026

বৃষ্টি নামলেই মনে হয়,
আকাশ যেন আমার মনের কোনো গোপন কথা
জলের ভাষায় লিখে যাচ্ছে।

এই বৃষ্টি শুধু বৃষ্টি নয়
এ আমার গভীরতম আবেগ,
আমার ভালোবাসার নীরব স্বর,
আমার অস্তিত্বের একান্ত অনুবাদ।

বৃষ্টির প্রতিটি ফোঁটায়
আমি আমার হারানো, পাওয়া, ভালোবাসা…
সবটুকু ছুঁয়ে দেখি।
কারণ এই বৃষ্টির ভেতরেই
আমি আমার ‘আমি’-কে খুঁজে পাই,
আর আমার পুরোটা জুড়েই
বৃষ্টি হয়ে বেঁচে থাকে ভালোবাসা।

Kotha:Farzana Akter Borsha ゚viralシ 🌗

এই হৃদয়ের সকল অনুভূতি যেন তোমার নামেই লেখা থাকে,এই হৃদয় যেন চিরদিন শুধু তোমার নামেই দলিল করা থাকে।এই হৃদয়ের ভালোবাসা, কষ...
19/09/2026

এই হৃদয়ের সকল অনুভূতি যেন
তোমার নামেই লেখা থাকে,
এই হৃদয় যেন চিরদিন শুধু
তোমার নামেই দলিল করা থাকে।

এই হৃদয়ের ভালোবাসা, কষ্ট, বিরহ
সকল কিছুই যেন তোমার নামেই লেখা থাকে।

যে রূপ দেখে আমার চোখ ঝলসে যায়,
সে রূপের অধিকারী শুধু তুমিই হও।
যে রূপ দেখে আমার হৃদয় ভালোবাসতে চায়,
সে রূপটুকুও শুধু তোমারই হোক।

তুমি ছাড়া আমার হৃদয় যেন শূন্যই থেকে যায়,
আর এই হৃদয়ের প্রতিটি ব্যথার অধিকারী,
শুধু তুমিই হও।

তোমার নামে দলিল করা থাক
আমার হৃদয়ের সকল সুখ-দুঃখ।
বিষণ্ণতার বিষাদের দলিল
শুধু তোমার নামেই লেখা থাক।


Kotha:Farzana Akter Borsha ゚viralシ

সবই নাটক 🎭 বুঝলা প্রিয়..??     ゚viralシ    ゚ 🌷🌸🥀
10/09/2026

সবই নাটক 🎭 বুঝলা প্রিয়..??
゚viralシ ゚ 🌷🌸🥀

┏╮/╱🌼🌼•••⊰💝╱/ ╰┛""●───༊᭄ •┄═08:09:2026═┅┄•Happy birthday, beautiful lady 🌷many many happy returns of the day ..🌸চৈত্রের...
08/09/2026

┏╮/╱🌼
🌼•••⊰💝
╱/ ╰┛""●───༊᭄ •┄═08:09:2026═┅┄•
Happy birthday, beautiful lady 🌷
many many happy returns of the day ..🌸
চৈত্রের রাত্রি শেষে, সূর্য আসে নতুন বেসে, সেই সূর্যের রঙ্গিন আলো, মুছে দিক তোমার জীবনের সকল কালো, শুভ জন্মদিন

শূন্যের শূন্যতায়, শূন্যস্থান শূন্য।     ゚viralシ    ゚
08/09/2026

শূন্যের শূন্যতায়, শূন্যস্থান শূন্য।
゚viralシ ゚

সব অপরাধের বিচার আদালতে হয় না,সব দোষের জন্য কাঠগড়াও লাগে না।কিছু অপরাধ নীরব রাতের মতো—গোপনে আসে, গোপনেই তার দাগ রেখে যায়...
22/08/2026

সব অপরাধের বিচার আদালতে হয় না,
সব দোষের জন্য কাঠগড়াও লাগে না।
কিছু অপরাধ নীরব রাতের মতো—
গোপনে আসে, গোপনেই তার দাগ রেখে যায়।

বিচারকের রায়ে যে শাস্তি লেখা থাকে,
তারও একদিন শেষের তারিখ আসে;
কিন্তু বিবেকের আদালতে লেখা রায়ের
কোনো মেয়াদ থাকে না।

সেখানে কোনো কারাগার নেই,
তবু মানুষ বন্দী থাকে নিজেরই কাছে।
কোনো শিকল নেই,
তবু মুক্তি মেলে না।

কিছু অপরাধের শাস্তি
কেউ ঘোষণা করে না—
সময় শুধু নীরবে তা বুঝিয়ে দেয়।

আর সেই অদৃশ্য শাস্তি
দিনের পর দিন,
রাতের পর রাত,
মানুষের বুকের ভেতর
মৃত্যু অবধি চলতেই থাকে।

Kotha:Farzana Akter Borsha
゚viralシ ゚

সুখ কি আর এত সহজে ধরা দেয়?বেদনার ছায়া না পেরোলে, সুখের আলোই বা কতটা চেনা যায়?তুমি যাকে কষ্ট বলে এড়িয়ে যাও,আমি সেই ক...
21/08/2026

সুখ কি আর এত সহজে ধরা দেয়?
বেদনার ছায়া না পেরোলে, সুখের আলোই বা কতটা চেনা যায়?

তুমি যাকে কষ্ট বলে এড়িয়ে যাও,
আমি সেই কষ্টের মাঝেই সুখ খুঁজে নিই।
তুমি যে সাগর পাড়ি দিতে ভয় পাও,
আমি সেই সাগরের ঢেউ বুকে নিয়ে বহু দূর হেঁটে এসেছি।

তবু একটাই আক্ষেপ—
যে মানুষ নিজের ভুলের আয়নায় নিজেকে দেখতে জানে না,
সে কী করে আশা করে,
অন্য কেউ তাকে বারবার বুঝবে,
অভিমান পেরিয়ে কাছে টেনে নেবে,
আর সমস্ত না-বলা কথার ভিড়ে
নিঃশব্দে তাকে ভালোবেসে যাবে?
Kotha :Farzana Akter Borsha 🌗
゚viralシ

আমি তোমার অবাধ্য প্রেমিকা ছিলাম না।তুমি যখন যা বলেছ, আমি তাই করেছি—এ কথা অস্বীকার কোরো না।তুমি বলেছিলে হাতে মেহেদি দিতে,...
25/06/2026

আমি তোমার অবাধ্য প্রেমিকা ছিলাম না।
তুমি যখন যা বলেছ,
আমি তাই করেছি—এ কথা অস্বীকার কোরো না।
তুমি বলেছিলে হাতে মেহেদি দিতে, আমি দিয়েছি।
তুমি বলেছিলে সাজগোজ করতে, আমি করেছি।
তুমি বলেছিলে নিজের চুলের যত্ন নিতে, আমি নিয়েছি।
তুমি বলেছিলে হাতে আংটি পরতে, আমি পরেছি।
তুমি বলেছিলে হাতে চুড়ি পরতে, আমি পরেছি।

তাহলে কী করে আমাকে অবাধ্য বলো তুমি?

ভালোবাসতে পারোনি, সেটা তোমার দোষ নয়।
আমাকে আপন মানুষ করে নিতে পারোনি, তা নিয়েও আমার কোনো অভিযোগ নেই।
তবে একজন মানুষ হিসেবে কি একজন মানুষের মূল্যায়ন করতে পারতে না?

সব কথা শোনার পরও আমি কী করে অবাধ্য হয়ে গেলাম?

Kotha :Farzana Akter Borsha ゚viralシ

Address

Dhaka Dhanmondi
Dinajpur
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Along the Way posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share