26/07/2026
#তৃপ্তি_কুঞ্জ
েইলার্স
া_কালেকশন
সহ সদ্য উঠে আসা দোহারের এবং দেশের বিভিন্ন প্রান্তের অনেক তরুণ উদ্যোক্তা বা বিজনেসম্যানরা আমার থেকেই মাইক্রোফোন নিয়ে ব্যাবহার করছে। অনেকে শখের বসে নিয়েও ব্যবহার করছে। কেউ কেউ বাজেট স্বল্পতায় জাস্ট কনটেন্ট ক্রিয়েশন শুরু করার জন্য হলেও আমার থেকে নিয়ে প্রোডাক্ট ব্যবহার করছে। আজকেও দেশের বিভিন্ন জেলায় বেশ কিছু প্রোডাক্ট পাঠিয়েছি আলহামদুলিল্লাহ। (এর মধ্যে অনেকের ছবি আমার কাছে নেই) যদিও এগুলা আমার নিজের হাতে তৈরী প্রোডাক্ট নয়। পুরোটাই চায়না প্রোডাক্ট। আমার কোন কৃতিত্ব নেই এই প্রোডাক্টের ভালোমন্দ হওয়ার উপরে। তবুও ভালো লাগে, কমদামে চালিয়ে নেয়ার মতো কোনকিছু যখন বাজার ঘুরে খুঁজে এনে মানুষের কল্যাণে পৌঁছে দিতে পারি। হ্যাঁ লাভ তো অবশ্যই করি। কারণ ব্যবসা করছি লাভের আশায়। এরপরেও এক সপ্তাহের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি। যেটা কোম্পানি কখনোই আমাকে দেয় না। এটার দায়ভার সম্পূর্ণ আমার নিজের। অথেন্টিক প্রোডাক্ট সোর্সিং এর আস্থার জায়গা থেকে এই অফারটা আমি দিয়ে থাকি।
যেহেতু আমি সাউন্ড এর জগতে কাজ করি। তাই সাউন্ড জিনিসটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি আমার প্রত্যেকটা ক্লাইন্টের সব ভিডিও দেখি। খুঁজে বের করার চেষ্টা করি আমার প্রোডাক্টে কোন কমতি আছে কিনা। তবে দিনশেষে বাজেট অনুযায়ী উল্লেখযোগ্য তেমন কোন সমস্যা পাই না। আবারো বলছি -বাজেট অনুযায়ী-
২ হাজার টাকার একটা মাইক্রোফোনে কখনোই আপনি ১০হাজার টাকার মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি পাবেন না। এবং এটা আশা করাটাও এক ধরনের বোকামি।
তবুও অনেকে জিজ্ঞেস করে থাকেন,কোনভাবে এডিট করে সাউন্ডটা দামি মাইক্রোফোনের মত করা সম্ভব কিনা। এখানে আমার উত্তর হল:- হ্যা সম্ভব। তবে কিছুটা সম্ভব।
আমার এই মাইক্রোফোনটার একটা মজার বিষয় হলো, বাজেটে সাউন্ড ইনপুট যথেষ্ট ভালো। যার কারনে সাউন্ড খুব একটা ফাটেনা। তাই ক্যাপ-কাট অ্যাপ এর সাধারণ কয়েকটা ট্রিক্স ব্যবহার করে, আপনি মাত্র ২ হাজার টাকার মাইক্রোফোনের সাউন্ড বেশ কিছুটা আপার কোয়ালিটিতে নিয়ে যেতে পারেন।
আমার থেকে প্রোডাক্ট নিয়েছেন এমন যারা সাউন্ড ইনহেন্স করার এই সিম্পল ট্রিক্স না জানেন,তারা নক করবেন ইনশাল্লাহ। ভিডিও আকারে আপনাদেরকে বিস্তারিত শিখিয়ে দেব।
আরেকটা গুরুত্বপূর্ণ কথা- ডেলিভারি ম্যান যখন আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে, অবশ্যই দেখে শুনে কয়ালিটি চেক করে নিবেন। ভালো লাগলে আমার প্রোডাক্ট রাখবেন না লাগলে ফেরত দিবেন। এবং পরবর্তী এক সপ্তাহের মধ্যে আমার প্রোডাক্টে কোন ধরনের সমস্যা হলে, আমার প্রোডাক্ট আমাকে ব্যাক করে দিবেন। এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও যদি হুট করে-ই আমার সাথে ক্যাচাল করা শুরু করেন। তাহলে আপনি আমার থেকে কখনোই ভালো রেসপন্স পাবেন না। একটার জায়গায় দশটা সলিউশন দেব, কিন্তু প্লিজ ক্যাচালে জড়াবেন না।
(আপনার বাজেট অনুযায়ী যে কোন মাইক্রোফোন সম্পর্কে আমার থেকে সাজেশন নিতে পারেন, কোন বাজেটে কখন কোনটা বেস্ট হবে জানিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। এরপর আপনি প্রোডাক্ট যেখান থেকেই নেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা) 😊
সকলকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।