Z Views

Z Views কমলনগরকে ডিজিটাল করতে সবাই দল,মত ভূলে

03/05/2018

ডেঙ্গু জ্বরের লক্ষণ ও করণীয়

অনলাইন ডেস্ক: বেশ কিছুদিন ধরে জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। সাধারণ জ্বর দিয়ে শুরু হলেও পরবর্তীতে এটি ডেঙ্গু জ্বরে রূপ নেয়। ডেঙ্গু জ্বরের কিছু লক্ষণ আছে যা দেখলে বোঝা যায় রোগীটি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে রোগীকে অতি দ্রুত হাসপাতালে ভর্তি করাতে হবে। চলুন জেনে নিই ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো।

তীব্র মাথা ব্যথা:
ডেঙ্গু জ্বরের প্রধান লক্ষণ হল তীব্র মাথা ব্যথা করা। মাথা ব্যথা এতটাই তীব্র হতে পারে যে এটি ব্রেন হেমোরেজের মতো সমস্যাও হতে পারে। যা মৃত্যুর কারণ হয় অনেক সময়।

হঠাৎ জ্বর:
ডেঙ্গু জ্বর শুরুটা হয়ে থাকে তীব্র জ্বর দিয়ে। হঠাৎ করে হয়ে যেতে পারে তীব্র জ্বর। সাধারণত সেই জ্বরে তাপমাত্রা ১০২ ফারেনহাইটের উপরে উঠে যায় এবং তা সহজে নামে না।

পানি শূন্যতা:
শরীরে পানির মাত্রা কমিয়ে দেয় ডেঙ্গু জ্বর। বেশি তাপমাত্রার কারণে শরীরে পানি শুকিয়ে গেলে অনেক সময়ই শরীরে ফুইডের ঘাটতি দেখা দেয়। এক্ষেত্রে রোগীকে স্যালাইন পান করতে দেওয়া উচিত। এতে কিছুটা হলেও পানির ঘাটতি কমে যাবে।

রক্তক্ষরণ:
ডেঙ্গু হলে শরীরের নানা জায়গায় রক্তরণ হতে দেখা যায়। বাইরের অঙ্গের পাশাপাশি শরীরের ভেতরের অঙ্গ যেমন মস্তিষ্কেও রক্তরণ হতে পারে। যা একজন রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে থাকে।

স্নায়ুর সমস্যা:
ডেঙ্গুতে আক্রান্ত রোগী অনেক সময় স্নায়ুর সমস্যায় ভোগেন। যা মস্তিষ্কে চাপ সৃষ্টি করে থাকে।

ত্বকের সমস্যা:
ডেঙ্গুতে আক্রান্ত রোগীর ত্বকে লাল লাল ছোপ ছোপ দাগ পড়ে। সাধারণত ডেঙ্গু হওয়ার দ্বিতীয় থেকে পঞ্চম দিনের মধ্যে ত্বকে এমন সমস্যা দেখা দিতে পারে।

বমি ভাব:
ডেঙ্গু জ্বরের আরেকটি অন্যতম ও প্রধান লক্ষণ হল বমি হওয়া বা বমি বমি ভাব অনুভব হওয়া। অনেক সময় বমি তেমন না হলেও প্রচন্ড বমি ভাব হয়ে থাকে। ডেঙ্গু জ্বরের এই লক্ষণগুলো দেখা দেওয়ার সাথে সাথে অতিসত্বর চিকিৎসকের কাছে যেতে হবে। এর যে কোনো একটি লক্ষণ থেকে হতে পারে ডেঙ্গু জ্বর।

করণীয়:
১। এই জ্বর সাধারণত ৪ থেকে ৭ দিনের মধ্যে ভাল হয়ে যায়।

২। রোগীকে প্রচুর পানি, লেবু এবং পুষ্টিকর খাবার দিতে হবে স্বাভাবিক খাবারের পাশাপাশি।

৩। সারা শরীর কুসুম গরম পানি দিয়ে মুছে ফেলতে হবে।

৪। মাথায় স্বাভাবিক পানি দেওয়া যাবে এবং তারপর শুকনো কাপড় দিয়ে ভাল করে মাথা মুছে ফেলতে হবে।

ঔষধ: ঔষধের মধ্যে শুধু প্যারাসিটামল জাতীয় ঔষধ খাওয়াবেন। অন্যান্য ঔষধ যেমন এন্টিবায়োটিক চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়াবেন না।

সতর্কীকরণ: ভাইরাস জ্বরের পাশাপাশি ডেঙ্গু ও টাইফয়েড জ্বরও হচ্ছে। সুতরাং কারো জ্বর যদি ৩/৪ দিনের বেশি থাকে তাহলে আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।

প্রচারেঃ- জীবন ও প্রকৃতি Life & Nature

সূত্রঃ- http://www.newssamahar.com/nss/30631

25/04/2018

ইউরিক এসিড ও গেঁটে বাত

গেঁটে বাত বা গাউট হচ্ছে একটি প্রদাহজনিত বাত রোগ। এ রোগে হাড় জোড়া ও আশপাশের টিস্যুতে প্রদাহ হয়ে মনোসোডিয়াম ইউরেট মনোহাইড্রেট ক্রিস্টাল জমা হয়। বয়স বৃদ্ধি ও রক্তে ইউরিক এসিডের মাত্রা বৃদ্ধি পেলে এই রোগের ঝুঁকি বাড়ে। সাধারণত মহিলাদের তুলনায় পুরুষদের এই রোগ পাঁচ গুণ বেশি হয়। মানবদেহে ইউরিক এসিডের এক-তৃতীয়াংশ আসে খাবারের মাধ্যমে এবং দুই-তৃতীয়াংশ অভ্যন্তরীণ পিউরিন বিপাকের ফলে। শতকরা ৯০ ভাগ গাউট রোগীর ক্ষেত্রে ইউরিক এসিড নিষ্কাশনে সমস্যা থাকে। ১০ শতাংশ ক্ষেত্রে শরীরে বেশি ইউরিক এসিড তৈরি হয়।

কীভাবে বুঝবেন : ১. সাধারণত একটি জয়েন্টে তীব্র ব্যথা হয়। তবে একসঙ্গে একাধিক জয়েন্ট আক্রান্ত হতে পারে। ২. ৫০% ক্ষেত্রে পায়ের বৃদ্ধাঙ্গুলি আক্রান্ত হয়। ৩. সাধারণত রাতে বেশি আক্রান্ত হয়। খুব দ্রুত ব্যথা শুরু হয়ে ২-৬ ঘণ্টার মধ্যে তীব্র আকারে ধারণ করে। প্রায়শই ভোরে ব্যথায় ঘুম ভেঙে যায়। রোগী পায়ের মোজা ও জুতা ব্যবহার করতে পারে না। অবষাদগ্রস্ততা থাকতে পারে।

চিকিৎসা : রিহেব-ফিজিও অত্যন্ত কার্যকরী। আক্রান্ত জোড়ার ঠাণ্ডা সেক বা বরফ পানির সেক উপকারে আসে। ওষুধ বিশেষজ্ঞের পরামর্শে খাওয়া যেতে পারে। ইউরেটের পরিমাণ মাত্রার মধ্যে রাখতে হবে।
ডা. মো. সফিউল্লাহ প্রধান , চেয়ারম্যান, ডিপিআরসি হাসপাতাল, ঢাকা।
প্রচারেঃ- জীবন ও প্রকৃ্তি
সুত্রঃ- http://www.newssamahar.com/nss/30499

কমলনগরের হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজেরশিক্ষক তোফায়েল আহমেদ আর নেইবেলাল হোসেন জুয়েল : লক্ষ্মীপুরেরকমলনগর উপজেলার হাজিরহাট ...
01/05/2017

কমলনগরের হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের
শিক্ষক তোফায়েল আহমেদ আর নেই
বেলাল হোসেন জুয়েল : লক্ষ্মীপুরের
কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল ডিগ্রি
কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক
তোফায়েল আহমেদ (৪৪) আর নেই।
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোববার রাত তিনটায়
তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি………রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য
গুণগ্রাহী রেখে যান। সোমবার দুপুর ২টায় নামাজে
যানাযা শেষে কমলনগর উপজেলার চরলরেন্স
এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা
রয়েছে। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ও
কলেজ গভর্নিং বডি’র সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ
আল-মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ
মাসুদুর রহমান মোল্লা, হাজিরহাট উপকূল ডিগ্রি
কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব এবং
উপজেলা আওয়মী লীগের সভাপতি ও
চরলরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম
নুরুল আমিন মাস্টার গভীর শোক প্রকাশ
করেছেন।
http://priyonoakhali.com/?p=1713

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক তোফায়েল আহমেদ (৪৪) আর নেই। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোববার রাত তিনটায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সোমবার দুপুর ২টায় নামাজে যানাযা শেষে…

21/04/2017

নিজস্ব প্রতিনিধি: ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামের সাহাব উদ্দিন খলিফার দু ছেলে মোঃ মাসুদ আলম (৩০) এবং জুয়েল রানা (২৫) এর জানাযা শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টায় তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাদের জানাযায় হাজারো মুসল্লির ঢল নামে।জানাযায় অনেককে

হাসিনা-মোদী বৈঠকে ভারতের সঙ্গে ২২টি চুক্তি-সমঝোতা স্মারকসুমন মাহবুব, নয়া দিল্লি থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমPublished:...
09/04/2017

হাসিনা-মোদী বৈঠকে ভারতের সঙ্গে ২২টি চুক্তি-সমঝোতা স্মারক

সুমন মাহবুব, নয়া দিল্লি থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 2017-04-08 14:05:34 BdST

bdnews24
বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী- ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর নেতৃত্বে শীর্ষ বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।

শেখ হাসিনার সফরে শনিবার নয়া দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর হায়দ্রাবাদ হাউজে এই চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সই হয়।

Strengthening all-round coopn. The two leaders witness exchange of 4 agreements/MoUs out of 22 signed in a wide range of bilateral relns pic.twitter.com/nBLXWo22Xs

— Gopal Baglay () April 8, 2017
সফরের আগেই এই চুক্তি ও সমঝোতা স্মারকগুলো প্রকাশের দাবি জানিয়ে আসছিল বিএনপি। সইয়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তা প্রকাশ করে।

# ‘বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা রূপরেখা’ সংক্রান্ত সমঝোতা স্মারক।

# ‘কৌশলগত ও ব্যবহারিক শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে’ ঢাকার মিরপুরের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ ও ভারতের তামিলনাডু রাজ্যের ওয়েলিংটনে (নিলগিরি) ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের মধ্যে সমঝোতা স্মারক।

# ‘জাতীয় নিরাপত্তা, উন্নয়ন ও কৌশলগত শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে’ ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ ও নয়া দিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজের মধ্যে সমঝোতা স্মারক।

[প্রতিরক্ষা খাতের এই তিন সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ও ভারতের প্রতিরক্ষা সচিব সই করেন]

# ‘মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতার বিষয়ে’ বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ও ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (আইএসআরও) চেয়ারম্যান।

# ‘আনবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতার’ বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে চুক্তিতে সই করেন বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি সচিব এবং ভারতের আনবিক শক্তি বিভাগের সচিব।

# পরমাণু নিরাপত্তা ও বিকিরণ নিয়ন্ত্রণে কারিগরি তথ্য বিনিময় ও সহযোগিতার জন্য বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি অথরিটি (বিএইআরএ) ও ভারতের অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের (এইআরবি) মধ্যে বন্দোবস্তনামায় দুই সংস্থার চেয়ারম্যান সই করেন।

# বাংলাদেশে পরমাণু বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে সহযোগিতার বিষয়ে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি কমিশন (বিএইআরসি) ও ভারতের গ্লোবাল সেন্টার ফর নিউক্লিয়ার এনার্জি পার্টনারশিপের (জিসিএনইপি) মধ্যে চুক্তিতে দুই সংস্থার চেয়ারম্যান সই করেন।

# তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিকসের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ভারতের ইলেক্ট্রনিকস ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক।

# সাইবার নিরাপত্তা ক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-জিওভি সিআইআরটি) ও ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের (সিইআরটি-ইন) মধ্যে চুক্তি।

[বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব ও ভারতের ইলেক্ট্রনিকস ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এদুটিতে সই করেন]

# বাংলাদেশ ও ভারতের সীমান্তজুড়ে বর্ডার হাট স্থাপনের বিষয়ে সমঝোতা স্মারকে সই করেন দুই দেশের বাণিজ্য সচিব ।

দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতাপত্র বিনিময় হয়- ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতাপত্র বিনিময় হয়- ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

# বিচারিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতায় দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা স্মারকে বাংলাদেশের আইনমন্ত্রী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সই করেন।

# ভারতে বাংলাদেশের বিচার বিভাগের কর্মকর্তাদের প্রশিক্ষণ ও সক্ষমতা তৈরির কর্মসূচির বিষয়ে সমঝোতা স্মারকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও ভারতের ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির (এনজেএ) পরিচালক সই করেন।

# নৌবিদ্যায় সহায়তার বিষয়ে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারকে বাংলাদেশের নৌপরিবহন বিভাগের সচিব ও ভারতের লাইটহাউজ অ্যান্ড লাইটশিপসের মহাপরিচালক (ডিজিএলএল) সই করেন।

# ভূবিদ্যা নিয়ে গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক বৈজ্ঞানিক সহযোগিতার বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারকে জিওলজিক্যার সার্ভে অব বাংলাশের (জিএসবি) মহাপরিচালক ও জিওলজিক্যার সার্ভে অব ইন্ডিয়ার (জিএসআই) উপ- মহাপরিচালক সই করেন।

# কোস্টাল ও প্রটোকল রুটে যাত্রী ও পর্যটন সেবায় দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা স্মারক ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিনিময় করা হয়।

# ভারত-বাংলাদেশ প্রটোকল রুটে সিরাজগঞ্জ থেকে লালমনিরহাটের দইখাওয়া এবং আশুগঞ্জ থেকে জকিগঞ্জ পর্যন্ত নাব্য চ্যানেলের উন্নয়নে সমঝোতা স্মারক।

[এই সমঝোতা স্মারক দুটিতে সই করেন দুই দেশের নৌসচিব]

# গণমাধ্যমের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও ভারতের তথ্য সচিব স্বাক্ষর করেন।

# অডিও-ভিজ্যুয়াল সহ-প্রযোজনা চুক্তিতেও তারা দুজন সই করেছেন।

# বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫০ কোটি ডলারের প্রতিরক্ষা ঋণ সহায়তা সমঝোতা স্মারকে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ও ভারতের পররাষ্ট্র সচিব সই করেন।

# মোটরযান যাত্রী চলাচল (খুলনা-কলকাতা রুট) নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি ও চুক্তির স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরসে দুই দেশে সড়ক বিভাগের সচিব স্বাক্ষর করেন।

# তৃতীয় ঋণ সহায়তার আওতায় বাংলাদেশকে সাড়ে ৪০০ কোটি ডলার ঋণ দেওয়ার বিষয়ে সমঝোতা স্মারকতে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও ভারতের পররাষ্ট্র সচিব সই করেন।

# বাংলাদেশে ৩৬টি কমিউনিটি ক্লিনিক নির্মাণে অর্থায়নের চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার সই করেন।

বিচার বিভাগের সহযোগিতা, সাড়ে চারশ কোটি ডলার ঋণ সহায়তা, মহাকাশ গবেষণা এবং যাত্রীবাহী নৌ চলাচলে স্বাক্ষরিত সমঝোতাপত্রগুলো অনুষ্ঠানে বিনিময় হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা জানায়। দুই দেশের যৌথ বিবৃতিতে ৩৪টি দলিল সইয়ের কথা জানানো হয়।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক মোট ৩৬টি দলিল সইয়ের কথা জানান। তবে তার কোনো তালিকা দিতে পারেননি তিনি।

“Strengthening all-round coopn. The two leaders witness exchange of 4 agreements/MoUs out of 22 signed in a wide range of bilateral relns”

লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনাতীরে...... www.ekushshotok.com/813
07/04/2017

লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনাতীরে...... www.ekushshotok.com/813

লক্ষীপুর কমল কমলনগরের মতিরহাট কলোনীতে অস্বাস্থ্যকর পরিবেশে বসাবস করছে তিন শতাধিক পরিবার। একটি...

06/04/2017
06/04/2017

আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। এবং এ নির্বাচন ২০১৯ সালের ৫ জানুয়ারির আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের

06/04/2017

সময়ের কণ্ঠস্বর: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা বৃদ্ধি চেয়ে রাষ্ট্রপক্ষের এবং ফাঁসি থেকে খালাস চেয়ে পুনর্বিবেচনার (রিভিউ) পৃৃথক দুটি আবেদনের ওপর শুনানির দিন পেছালো। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের...

Address

Kamalnagar & Ramgoti
East Lakshmipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Z Views posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share