FARIDPUR BARTA 24

FARIDPUR BARTA 24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from FARIDPUR BARTA 24, News & Media Website, Faridpur.

ফরিদপুর বার্তা ২৪: আমরা বলি সাধারণ মানুষের কথা। ফরিদপুর জেলার প্রতিটি কোণের বস্তুনিষ্ঠ সংবাদ এবং জনদুর্ভোগের চিত্র সবার আগে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। সত্যের সন্ধানে আমরা অবিচল।

Writing🚨ব্যবসায়ীর গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল উদ্ধার #নাটোর  #সিংড়া  #খাদ্যবান্ধব_কর্মসূচি  #চাল_উদ্ধ...
04/09/2026

Writing
🚨ব্যবসায়ীর গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল উদ্ধার

#নাটোর #সিংড়া #খাদ্যবান্ধব_কর্মসূচি #চাল_উদ্ধার #সরকারি_চাল #অবৈধ_মজুত #প্রশাসনের_অভিযান #ব্রেকিং_নিউজ #নাটোর_সংবাদ #দৈনিকMTMনিউজ

🚨 ফরিদপুরে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, এক বছরের কারাদণ্ডফরিদপুর জেলা প্রতিনিধি | FARIDPURBARTA 24ফরিদপুরে মা...
17/08/2026

🚨 ফরিদপুরে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, এক বছরের কারাদণ্ড

ফরিদপুর জেলা প্রতিনিধি | FARIDPURBARTA 24

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামে এক নারীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে এক বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রোববার বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, ফরিদপুরের একটি দল কোতোয়ালি থানাধীন ২ নম্বর কুঠিবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহুকে তার নিজ দখলীয় বসতবাড়ির সামনের গলি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে মেথামফেটামিনযুক্ত ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে ডিএনসি সূত্রে জানা গেছে।

পরে গ্রেপ্তার ওই নারীকে ফরিদপুর জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে সোপর্দ করা হয়। আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ডিএনসির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

FARIDPUR BARTA 24 | ফরিদপুর জেলা প্রতিনিধি

#ফরিদপুর #মাদকবিরোধী_অভিযান #ইয়াবা #ইয়াবা_উদ্ধার #মাদক #গ্রেপ্তার #আদালত #কারাদণ্ড

স্ত্রীকে স্বামীর পাশে দাফন করতে গিয়ে ৩০ বছর আগের কবর খুলে চাঞ্চল্যকর দৃশ্য— এলাকাজুড়ে আলোচনা     #কবর  #কাফন  #স্থানীয...
05/08/2026

স্ত্রীকে স্বামীর পাশে দাফন করতে গিয়ে ৩০ বছর আগের কবর খুলে চাঞ্চল্যকর দৃশ্য— এলাকাজুড়ে আলোচনা

#কবর #কাফন #স্থানীয়_দাবি #বাংলাদেশ #বাংলা_সংবাদ

05/08/2026
আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী!​রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান...
29/07/2026

আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী!
​রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্রসহ পাঁচজন সক্রিয় সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ (ফরিদপুর ক্যাম্প)। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি ব্রিটিশ কাট-অ্যাওয়ে রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় ওয়ান শুটার গান রয়েছে।
​গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বেরও হত্যাচেষ্টা, অপহরণ, চাঁদাবাজি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। এলাকা থেকে অবৈধ অস্ত্র ও সন্ত্রাস নির্মূলে র‌্যাবের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
​বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন এবং দেশ-বিদেশের সব শেষ খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।
​রিপোর্ট করেছেন ফরিদপুর থেকে টিটুল মোল্লা।

Address

Faridpur
7804

Alerts

Be the first to know and let us send you an email when FARIDPUR BARTA 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share