শিরোনাম TV

শিরোনাম TV We publish all significant true news about oppressed people in a unique way that the European media quietly avoids.

08/06/2026

বোয়ালমারীতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন; আমানতের নিরাপত্তা নিশ্চিতের দাবি।
শিরোনাম TV

#শিরোনামTV

ফরিদপুরের বোয়ালমারী চৌরাস্তায় ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহকদের মানববন্ধন; ব্যাংকিং খাতে দলীয়করণ বন্ধের দাবি।আজ ৮ জুন, ২...
08/06/2026

ফরিদপুরের বোয়ালমারী চৌরাস্তায় ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহকদের মানববন্ধন; ব্যাংকিং খাতে দলীয়করণ বন্ধের দাবি।
আজ ৮ জুন, ২০২৬। ফরিদপুরের বোয়ালমারী চৌরাস্তায় সকাল থেকেই সমবেত হয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সাধারণ গ্রাহক ও স্থানীয় জনতা। "ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম"-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে অংশ নিয়ে গ্রাহকরা ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ ও নানা দাবির কথা তুলে ধরেন।
মানববন্ধনে বক্তব্য রাখার সময় সাধারণ গ্রাহক ও বক্তারা ব্যাংকিং খাতের স্বকীয়তা বজায় রাখার ওপর জোর দেন। তারা স্পষ্ট ভাষায় জানান, দেশের অন্যতম বৃহৎ এবং জনপ্রিয় এই আর্থিক প্রতিষ্ঠানে কোনো ধরনের দলীয়করণ বরদাশত করা হবে না। বক্তাদের মতে, ব্যাংকিং খাতে রাজনৈতিক বা দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা সাধারণ আমানতকারীদের মনে আস্থার সংকট তৈরি করতে পারে। তাই তারা অবিলম্বে এ ধরনের যেকোনো হস্তক্ষেপ বন্ধের জোরালো দাবি জানান।
সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার এবং ব্যাংকের স্বাভাবিক ও স্বাধীন কার্যক্রম বজায় রাখার আহ্বান জানানো হয়। এখন দেখার বিষয়, সাধারণ মানুষের এই উদ্বেগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বাংলাদেশ ব্যাংক আগামী দিনে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে

07/06/2026

আমাদের UNWA-BD চ্যানেলটি আরবীতে ছিলো বাংলা এর অর্থ শিরোনাম এজন্য আমরা শিরোনাম TV নামেই এখন থেকে এই পেইজটি পরিচালিত হবে ইনশাআল্লাহ দোয়া করবেন এবং পাশে থাকবেন

07/06/2026

ফরিদপুর বোয়ালমারীর তরুণ তরুণী আবাসিক হোটেলে আটক।

#নিউজ

07/06/2026

ফরিদপুরে আমের প্রলোভন দেখিয়ে ১৪ বছরের বুদ্ধিপ্রতিবন্দী কিশোরীকে ধর্ষণ।


https://www.youtube.com/-BD

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় রেশমা বেগম (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মায়ের লাশ দেখতে যাওয়ার পথে এই মর্মান্তিক দ...
07/06/2026

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় রেশমা বেগম (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মায়ের লাশ দেখতে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।

রবিবার (৭ জুন) সকালে মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকায় মালেকা চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেশমা বেগম সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আব্দুল্লা গাজীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রেশমা বেগম স্বামী আব্দুল্লা গাজীর সঙ্গে গাজীপুরে থাকতেন। মায়ের মৃত্যুর খবরে তারা গাজীপুর থেকে প্রাইভেটকারে সাতক্ষীরা যাচ্ছিলেন। পথে মধুখালীর গোন্দারদিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সড়কের পাশে অবস্থিত মালেকা চক্ষু হাসপাতালের গেটের বাউন্ডারিতে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা রেশমা গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত রেশমা বেগমকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় প্রাইভেটকারে থাকা তার স্বামী ও পাঁচ বছরের মেয়ে আহত হয়।

বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হবে। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

07/06/2026

চুরির সময় হাতেনাতে আটক। জনতার হাতে গণধোলাই।

07/06/2026

বোয়ালমারীর থানার সহস্রাইল বাজারে মোবাইল ও টাকা ছিনতাইয়ের সময় জনতার হাতে ছিনতাইকারী আটক।

আজ (৭জুন) রবিবার দূপুরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারে ৩০ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড ফোনসহ ভ্যানিটি ব্যাগ ছিনতাই করার সময়ের জনতার হাতে তুহিন নামে এই ছিনতাইকারী কে আটক করা হয়।
পরে জনতা গণধোলাই দিয়ে বোয়ালমারী পুলিশের হাতে সফর্দ করে।

#নিউজ

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when শিরোনাম TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share