Rakhy islam

Rakhy islam সকল প্রশংসা একমাত্র আল্লাহর

বান্ধবীরা মিলে চায়ের আড্ডায় ☕🫖
03/08/2026

বান্ধবীরা মিলে চায়ের আড্ডায় ☕🫖

30/07/2026

কিছু বলার ভাষা নেই, ছেলের হাতে মায়ের খু/ন,১০ বছর আগে সৎ মাকে, আজ নিজের মাকে, এমন সন্তান কারো ঘরে যেন না হয়🥹🥹

22/07/2026

❤️ভালোবাসা অনেক রকমের হয়। শুধু মুখে “ভালোবাসি” বললেই ভালোবাসা প্রমাণ হয় না। ভালোবাসা হলো দুটি মনের মিল, অজান্তেই একে অপরকে বুঝে নেওয়া, চোখের ভাষা পড়তে পারা। ভালোবাসা মানে বিশ্বাস, ধৈর্য, সম্মান, যত্ন আর নিঃস্বার্থভাবে পাশে থাকা।

আজ আমাদের দাম্পত্য জীবনের ৮ বছর পূর্ণ হয়ে ৯ম বছরে পদার্পণ করলাম। ২০১৮ সালের ২৩ জুলাই আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। যাকে ভালোবেসে একদিন নিজের পরিচিত ঘর ছেড়েছিলাম, সেই মানুষটিই আজ আমার জন্য একটি নতুন ঘর তৈরি করে দিয়েছে। তখন হয়তো অনেকেই ভেবেছিল, আমিও হয়তো ভেবেছিলাম—সিদ্ধান্তটা ঠিক হলো কি না। কিন্তু সময় আমাকে বুঝিয়েছে, আমার সিদ্ধান্ত ভুল ছিল না।

বিয়ের আগে মনে একটাই কথা ছিল—তাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারব না। মনে হতো, অন্য কোথাও বিয়ে হলে হয়তো মন থেকে সংসারই করতে পারতাম না। আলহামদুলিল্লাহ, এত বছর পরও সেই অনুভূতি একটুও বদলায়নি। আজও তাকে ছাড়া একটি মুহূর্তের কথা ভাবতে গেলে কেমন যেন লাগে। হয়তো কথায় বোঝাতে পারব না।

রাগ আছে, অভিমান আছে, ছোটখাটো মনোমালিন্যও আছে। কিন্তু এসবের মাঝেও আল্লাহ আমাদের অনেক সুখে রেখেছেন। মানুষ হয়তো সব সময় কাছে থাকতে পারে না, কিন্তু দূরে থেকেও যে আগলে রাখা যায়, তার প্রমাণ আমি প্রতিদিন পাই। সে সব সময় আমাকে ভালো রাখতে চায়। আমি জানি না আমি তাকে কতটা সম্মান দেখাতে পারি, কিন্তু আমার হৃদয়ে তার জন্য গভীর শ্রদ্ধা ও সম্মান রয়েছে।

সে শুধু আমার স্বামী নয়, সে আমার জীবনের শ্রেষ্ঠ একজন মানুষ, আমার ভালোবাসার মানুষ, আমার সন্তানের বাবা। আল্লাহ তাকে সব সময় সুস্থ, নিরাপদ ও ভালো রাখুন। তার মনের সব ভালো চাওয়া যেন পূরণ করেন।

দূরে থাকলেও আমার সব সময় মনে হয় সে আমার পাশেই আছে। এভাবেই জীবন এগিয়ে যাচ্ছে। মানুষ আশায় বাঁচে, আমিও আশায় আছি—একদিন সে আবার আমার কাছে ফিরে আসবে।

এই বিবাহবার্ষিকীতে আমি তাকে কোনো উপহার দিতে পারিনি। অথচ সে প্রতি বছরই আমাকে কিছু না কিছু দিয়ে খুশি করার চেষ্টা করে। তবে আমি বিশ্বাস করি, ভালোবাসা কখনো উপহারের দামে মাপা যায় না। দামি কিছু দিলেই ভালোবাসা বেশি আর কিছু না দিলেই ভালোবাসা কম—এ ধারণা আমার কাছে একেবারেই অবাস্তব। অনেক সময় অল্প কিছুর মধ্যেই সবচেয়ে বেশি ভালোবাসা লুকিয়ে থাকে। আর যখন ভালোবাসার চেয়ে চাহিদা বড় হয়ে যায়, তখন সম্পর্কের সৌন্দর্যও যেন একটু বদলে যায়।

আমি শুধু এতটুকুই জানি—সে আমাকে পাগলের মতো ভালোবাসে, আর আমিও তাকে অসম্ভব ভালোবাসি। আলহামদুলিল্লাহ, এই ভালোবাসা, বিশ্বাস আর বোঝাপড়া নিয়েই আমাদের পথচলা। আল্লাহ যেন আমাদের ভালোবাসা কখনো ছিন্ন না করে ,শেষ পর্যন্ত যেন আমি তার সাথে কাটিয়ে দিতে পারি ❤️❤️

শুভ ৮ম বিবাহবার্ষিকী, আমার প্রিয় মানুষ। ❤️
MD Omor Farokh

🥹🥹ম্যাচের আগে অবশ্যই কিছু একটা হয়েছে। আমার মন বলছে, এখানে ফিফা সরাসরি জড়িত। জন্মের পর থেকে, ফুটবল বুঝতে শেখার পর থেকেই...
22/07/2026

🥹🥹ম্যাচের আগে অবশ্যই কিছু একটা হয়েছে। আমার মন বলছে, এখানে ফিফা সরাসরি জড়িত। জন্মের পর থেকে, ফুটবল বুঝতে শেখার পর থেকেই আর্জেন্টিনার খেলা দেখে আসছি। কিন্তু আজ পর্যন্ত এমন অসহায়, এলোমেলো ও নিষ্প্রভ আর্জেন্টিনা কখনো দেখিনি। বুকের ওপর হাত রেখে বলতে পারি, খেলার আগে কিছু একটা অবশ্যই ঘটেছে। যে বিষয়গুলো আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে: ১) মেসির পরিবার মাঠে উপস্থিত ছিল না। ২) আর্জেন্টিনার প্রেসিডেন্ট আসবেন বলেও শেষ পর্যন্ত আসেননি। ৩) পুরো টুর্নামেন্টজুড়ে গ্যালারিতে সিমিওনেকে দেখা গেলেও ফাইনালে তাকে দেখা যায়নি। ৪) লাউতারো মার্তিনেজকে ১ মিনিটের জন্যও স্ক্রিনে দেখা যায়নি, মাঠে নামা তো দূরের কথা। ৫) হাফটাইমেই এঞ্জোর ডাবল ইয়েলো থেকে লাল কার্ড। ৬) লিসান্দ্রো মার্টিনেজের ইনজুরি। যে খেলোয়াড় রক্ত পড়লেও ব্যান্ডেজ বেঁধে খেলে যায়, সে ফাইনালের মতো ম্যাচে কারও স্পর্শ ছাড়াই ইনজুরিতে পড়ে যায়! ৭) ক্রিশ্চিয়ান রোমেরোর ইনজুরি। ৮) স্কালোনির অদ্ভুত ও প্রশ্নবিদ্ধ বদলি। ৯) পুরো ৯০ মিনিটে একটি শটও অন টার্গেট নয়। এমনকি ১২০ মিনিট মিলিয়েও মাত্র ২টি অন টার্গেট শট! ১০) স্পেন যেখানে প্রায় ৮০০ পাস সম্পন্ন করেছে, সেখানে আর্জেন্টিনার পাস ছিল ৩০০-এরও কম। এটা সত্যিই অবিশ্বাস্য। ১১) প্রায় প্রতিটি বলই সহজে হারানো, আর যেগুলো জিতছিল সেগুলোর দ্বিতীয় বলও যেন স্পেনের পায়েই তুলে দিচ্ছিল। ডিফেন্স থেকে বল এনে মাঝমাঠেই প্রতিপক্ষকে উপহার দেওয়ার মতো দৃশ্য বারবার দেখা গেছে। ১২) ক্রিশ্চিয়ান রোমেরো ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি। ১৩) এখন পর্যন্ত মেসি, আলভারেজ, ডি পল, লাউতারো, এঞ্জো ও লিসান্দ্রো মার্টিনেজ কেউই আর্জেন্টিনায় ফেরেননি। ১৪) সবশেষে, মেসিকে গোল্ডেন বল না দিয়ে রদ্রিকে দেওয়া হলো। কোন পরিসংখ্যানের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা সত্যিই প্রশ্নের বিষয়। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে, এখানে কিছু একটা ঘটেছে। ঠিক যেমন ১৯৯০ সালের বিশ্বকাপ নিয়ে ম্যারাডোনা অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, তৎকালীন ফিফা সভাপতি জোয়াও হ্যাভেলাঞ্জ তার কাছ থেকে বিশ্বকাপ কেড়ে নিয়েছেন। হয়তো আজও তেমন কিছু ঘটেছে। পুরো বিশ্বকাপজুড়ে "মেসি", "ফিফা বয়", "রিগড" ইত্যাদি নিয়ে যেভাবে আলোচনা চলছিল, হয়তো ফিফা নিজেদের ভাবমূর্তি ও ইউরোপের বিলিয়ন ডলারের ফুটবল ব্যবসা নিয়ে চিন্তা করেছে। সত্যটা কী, সেটা আজ না হোক কাল নিশ্চয়ই প্রকাশ পাবে। ততদিন অপেক্ষা ছাড়া উপায় নেই। আর একটি বিষয়... এখন আর হয়তো কেউ বলবে না, "ফিফা রিগড", "ম্যাচ ফিক্সড", "আগেই স্ক্রিপ্ট লেখা ছিল।" কারণ এই@Nxt Riyad: Surjo :

এখনো কি কারো বলার কিছু আছে কি ,মানে ট্রল করার কথা বলছি বুঝলে 😀
15/07/2026

এখনো কি কারো বলার কিছু আছে কি ,মানে ট্রল করার কথা বলছি বুঝলে 😀

🌸 আজকের তারিখ 🌸📖 বাংলা: ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ📅 ইংরেজি: 14 July 2026🌙 আরবি: ২৯ মুহাররম ১৪৪৮ হিজরি🗓️ বার: মঙ্গলবার🤲 আলহাম...
14/07/2026

🌸 আজকের তারিখ 🌸
📖 বাংলা: ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
📅 ইংরেজি: 14 July 2026
🌙 আরবি: ২৯ মুহাররম ১৪৪৮ হিজরি
🗓️ বার: মঙ্গলবার
🤲 আলহামদুলিল্লাহ, নতুন একটি সুন্দর দিনের জন্য। 🌿✨

13/07/2026

Good night all friend

মনের শান্তিই জীবনের সবচেয়ে বড় সম্পদ।🧡
09/07/2026

মনের শান্তিই জীবনের সবচেয়ে বড় সম্পদ।🧡

আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই ?💚💚🧡
08/07/2026

আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই ?💚💚🧡

অনেক বাধা পেরিয়ে অবশেষে জয়ের হাসি 💚🧡
07/07/2026

অনেক বাধা পেরিয়ে অবশেষে জয়ের হাসি 💚🧡

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakhy islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share