27/08/2026
কিছু কিছু বিষয় থাকে মানুষের লাইফে। শখ বা খুব পছন্দের কিছু। পাওয়ার পর মানুষের আর সেগুলোর প্রতি তেমন কোনো চাহিদা থাকে না। সবার ক্ষেত্রে কেমন তা আমি জানি না। তবে আমার ক্ষেত্রে এমনই হয়েছে।
আমি গোল্ড রিং পরতে ভীষণ পছন্দ করতাম। একটা সময় ছিল যখন গোল্ড রিং, ব্রেসলেট, চেইন — এসব অলওয়েজ পরে থাকতে ভালো লাগতো। সামর্থ্যের মধ্যে গোল্ডের কিছু পছন্দ হলেই কিনে ফেলতাম। এখন দাম হয়তো বেড়েছে। চাইলে এখনও কিনতে পারবো। কিন্তু আগের মতো সেই ভালো লাগাটা আর কাজ করে না। এখন কিছুই পরতে ভালো লাগে না। এক রত্তিও পরি না, এমনকি নিজের কাছেও রাখি না।
লাইফে ফার্স্ট মামা দুবাই থেকে ট্যাব এনে দিয়েছিলো। আমি যে কী খুশি! খুব মনে আছে ওটা নিয়ে ঘুমাতাম। কত যে Temple Run, Fruit Ninja, Puzzle আরো কত গেমস খেলেছি সেই ট্যাবে।
তারপর আমার লাইফের ফার্স্ট ফোন — সাদা কালারের Lenovo। ফার্স্ট ফোন হাতে পেয়ে ও ভীষণ খুশি। ২০১৫-১৬ এর দিকে। ফোন নিয়ে কত যে সেলফি তুলেছি! পিক তুলতে এত পছন্দ করতাম যে এমনও হয়েছে ক্যামেরাম্যান ভাড়া করে পিক তুলেছি। আমার খুব মনে আছে, আমার পিক তুলতে এসে ক্যামেরাম্যান আব্বুর দৌড়ানি পর্যন্ত খেয়েছিলো।
তারপর আরো কতগুলো ফোন ইউজ করলাম গত কয়েক বছরে। খুব বেশি পছন্দের, শখের 2nd hand iPhone যেদিন ফার্স্ট ইউজ করলাম আমি তো ভীষণ খুশি। সেটা অন্য রকম অনুভূতি ছিল।
যাইহোক, তারপর সেই অনুভূতি এখন এর সবথেকে লেটেস্ট New 17 Pro Max ইউজ করেও পাওয়া যায় না।
আসলে মানুষের ফার্স্ট অনুভূতিটা সবসময় আলাদা রকম হয়। যেটা আসলে তার থেকে হাজারগুণ দামি জিনিস দিয়েও ফেরত আনা যায় না।
আমি ছোটবেলা থেকেই অন্য ৩ ভাই-বোনের থেকে অনেক বেশি খরচ করতাম। আব্বু-আম্মু সবসময় আমার জন্য বেশি খরচ করতেন। নরমালি ঈদে অন্য ৩ ভাই-বোন যদি ২টা ড্রেস নিতো, তাহলে আমাকে কিনে দেওয়া লাগতো মিনিমাম ৪টা। শুধু জামা-ই না, তার সাথে ম্যাচিং জুতা, ব্যাগ আরো কত কী কিনতাম। বাসায় মুরগির লেগ পিসটা সবসময় আমি-ই খেতাম। আমার জন্যই রেখে দেওয়া হতো।
ছোটবেলা থেকে-ই অনেক রাগী, জেদি আর খুব বেশি চঞ্চল ছিলাম আমি। আম্মু যতদিন বেঁচে ছিলেন আমার সব সহ্য করেছেন। চাওয়ার আগেই সবসময় সব পেয়েছি আমি।
সেই সময়গুলো চলে গেছে। এখনও নিজের ইচ্ছা মতো কত যে কেনাকাটা করি। যখন যা ভালো লাগে কিনে ফেলি। কিন্তু সেই অনুভূতিগুলো এখন আর নেই। এখন সেই মুরগির লেগ পিসও আর সেই ভালো লাগা নিয়ে খাওয়া হয় না।
আমার জীবনে এত অল্প বয়সে আল্লাহ আমাকে হয়তো কিছু পরীক্ষা দিয়েছেন। তবে আল্লাহর রহমতে কোনো কিছুর অভাব দেননি। কিন্তু ওই যে থাকে না, অনুভূতি সেসব তো বদলে যায় সময়ের সাথে।
কত চড়াই-উৎরাই পার করে বেঁচে আছি এখনও।
আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, ভালো রেখেছেন।
শুকরিয়া আল্লাহর দরবারে।
আমার জীবনে কোনো আফসোস নেই। এরপর আল্লাহ যা কিছু দিবেন সবই বোনাস।
Alhamdulillah for everything🤍