Faridykotha.com

Faridykotha.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Faridykotha.com, News & Media Website, Faridpur.

ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের বৈদ্যাশিক কর্মস্থান ও প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক __শেখ এমদাদ বলেন ভাঙ্গা উপজেলা নিয়ে গঠি...
05/09/2025

ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের বৈদ্যাশিক কর্মস্থান ও প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক __শেখ এমদাদ বলেন

ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত সাবেক ফরিদপুর-৫ আসন ফেরত দিতে হবে। ভাঙ্গাবাসীর ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে আলগী ও হামিরদী ফরিদপুর-২ আসনে চাপিয়ে দেওয়া মানবো না। ভাঙ্গা তার পূর্ণতা চায়—অঙ্গহানি নয়।

সদরপুর-চরভদ্রাসন নিয়ে সাবেক ফরিদপুর-৪ ও ভাঙ্গা উপজেলা নিয়ে সাবেক ফরিদপুর-৫ আসন ফিরিয়ে দাও। জনগণের চাওয়া বাদ দিয়ে আলগী ও ...
05/09/2025

সদরপুর-চরভদ্রাসন নিয়ে সাবেক ফরিদপুর-৪ ও ভাঙ্গা উপজেলা নিয়ে সাবেক ফরিদপুর-৫ আসন ফিরিয়ে দাও। জনগণের চাওয়া বাদ দিয়ে আলগী ও হামিরদী ফরিদপুর-২ আসনে মেনে নেবে না ভাঙ্গাবাসী।

শেখ জাহিদ হাসান
সহ-অর্থ সম্পাদক
ফরিদপুর জেলা
গণঅধিকার পরিষদ-জিওপি

ভাঙ্গায়  ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ: বিক্ষোভ মিছিল ফরিদপুর প্রতিনিধি গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরুল হ...
30/08/2025

ভাঙ্গায় ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে
সড়ক অবরোধ: বিক্ষোভ মিছিল

ফরিদপুর প্রতিনিধি

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরুল হক নূরের ওপর হামলার প্রতিব ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। কেন্দ্রীয় সদস্য মনির হাওলাদার ও ফরিদপুর জেলা জিওপি নেতা এমদাদ শেখের উদ্যোগে ও জেলা জিওপি আয়োজিত আজকের নেতাকর্মীরা ঘণ্টা ব্যাপী ভাঙ্গা-মাওয়া-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করে রাখেন।
শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত ভাঙ্গার এক্সপ্রেসওয়েতে এ বিক্ষোভ মিছিল করেন থানা ও জেলা গণঅধিকার পরিষদ। মাদানী নগর মোমেনা টাওয়ার সংগঠনের উপজেলা কার্যালয় থেকে বিক্ষোভটি শুরু হয়ে ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বরে গিয়ে সড়ক অবরোধ করা হয়। এ সময় সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আপা গেছে যেই পথে,জাপা যাবে সেই পথে প্রভৃতি সহ নানা শ্লোগান দেয়। গণঅধিকার পরিষদের জেলা সভাপতি মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন- জেলা কমিটির সহ-সভাপতি রুবেল শেখ,কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হারুনার রশিদ,জেলা ছাত্রী বিষয়ক সম্পাদক সুলতানা ইসলাম, অর্থ সম্পাদক ফিরোজ শেখ, সহ-অর্থ সম্পাদক শেখ জাহিদ হাসান, উপ-দপ্তর সম্পাদক সুমন ইসলাম নিরব,ভাঙ্গা উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক আনিসুর রহমান, সদস্য সচিব আতিকুল্লাহ হেলাল, এনসিপির ভাঙ্গা উপজেলা সমম্বয়ক আশরাফ শেখ, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন বিপুল, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জুয়েল ভান্ডারী,ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহ মোঃ আরাফাত, সদরপুর উপজেলা আহবায়ক আসাদুজ্জামান তুষার, নগরকান্দা উপজেলার সদস্য সচিব নাহিদ হাসান, বোয়ালমারী উপজেলা সভাপতি বাবুল শরীফ,সাধারন সম্পাদক মতিউর রহমান মুন্না, উপজেলার সাধারণ সম্পাদক আবুল কাসেম সহ কয়েকশত নেতাকর্মী। এসময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অনতি বিলম্বে ভিপি নূরুল হক নূর সহ আহত নেতাকর্মীদের ওপর হামলাকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

দলীয় কর্মকাণ্ডে অনিয়মের অভিযোগ তুলে ফরিদপুরে এনসিপি নেতার পদত্যাগ। বিস্তারিত কমেন্টে #ফরিদপুর  #এনসিপি  #পদত্যাগ
10/08/2025

দলীয় কর্মকাণ্ডে অনিয়মের অভিযোগ তুলে ফরিদপুরে এনসিপি নেতার পদত্যাগ।
বিস্তারিত কমেন্টে

#ফরিদপুর #এনসিপি #পদত্যাগ

বাংলাদেশে কত সরকার পরিবর্তন হলো,কিন্তু প্রবাসীদের ভাগ্য কখনোই পরিবর্তন হলো না : লিমন খানসহ-প্রবাসী ও কর্মসংস্থান বিষয়ক স...
05/06/2025

বাংলাদেশে কত সরকার পরিবর্তন হলো,
কিন্তু প্রবাসীদের ভাগ্য কখনোই পরিবর্তন হলো না :

লিমন খান
সহ-প্রবাসী ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ,কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

゚ #গণখবর #প্রবাসি #প্রবাসেরখবর

ঠাকুরগাঁও-২ আসনে ট্রাকের কান্ডারী হতে চান গণঅধিকার পরিষদ(জিওপি) মুখপাত্র Faruk Hasan  #নির্বাচন  #জাতীয়  #নিউজ  #খবরআজকে...
04/06/2025

ঠাকুরগাঁও-২ আসনে ট্রাকের কান্ডারী হতে চান গণঅধিকার পরিষদ(জিওপি) মুখপাত্র Faruk Hasan

#নির্বাচন #জাতীয় #নিউজ #খবরআজকের #নুর #ট্রাক #রাজনীতি

ফরিদপুরে চাঁদাবাজির মামলায় অবসরপ্রাপ্ত মেজর গোলাম হায়দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার...
03/06/2025

ফরিদপুরে চাঁদাবাজির মামলায় অবসরপ্রাপ্ত মেজর গোলাম হায়দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়ি নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করে সেনাবাহিনী ও পুলিশ। গোলাম হায়দার এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) স্বঘোষিত সংসদ সদস্য পদে প্রার্থী।
আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নগরকান্দা থানার উপপরিদর্শক আমিরুল ইসলাম। তিনি জানান, রাতেই এদের থানায় হস্তান্তর করা হয় এবং আজ বেলা ১১টার দিকে গ্রেপ্তার সবাইকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে এজাহারনামীয় ফরহাদ হোসেন নামে গোলাম হায়দারের এক সহযোগী রয়েছেন। বাকিদেরও অভিযানের সময় গ্রেপ্তার করা হয় বলে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।
থানা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা করেন কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) ও ডেকোরেটর ব্যবসায়ী মো. রাজু মোল্লা। তার অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ রাতেই যৌথ অভিযান চালায়।

মামলার বাদী রাজু মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ও প্রবীণ হওয়ায় বর্তমানে আমি প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমার দায়িত্ব পালনকালে পরিষদে কোনো মালামাল এলে মেজর গোলাম হায়দার বিভিন্ন সময়ে তাঁর ভাগ দাবি করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে কাবিখা-কাবিটার ভাগ হিসেবে টাকা দাবি করে আসছিলেন।’ তিনি বলেন, ‘গত ২৯ মে ফরহাদ নামে এক ব্যক্তি আমাকে গণকবরের পাশে ডেকে নিয়ে যান। সেখানে মেজর নিজেই বসা ছিলেন এবং ভাগ না দিলে আমাকে হুমকি-ধমকি দেওয়া হয়। গতকাল বিকেলে হঠাৎ করে নগরকান্দা বাজারে আমার দোকানের সামনে কয়েকজন মোটরসাইকেলে করে আসেন এবং এসেই মেজরের নামে হুমকি দিয়ে যান। পরে আমি থানায় গিয়ে অভিযোগ করি।’ রাজু মোল্লা আরও বলেন, ‘এই মেজরের ভয়ে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। উনি নিজেকে এনসিপির ক্যান্ডিডেট (প্রার্থী) পরিচয় দিয়ে বেড়াতেন।’
জানা গেছে, গ্রেপ্তার মেজর গোলাম হায়দার স্বঘোষিতভাবে এনসিপির প্রতিনিধিত্ব করতেন। এ ছাড়া ফরিদপুর-২ আসন থেকে সংগঠনটির প্রার্থী হিসেবে নিজেকে পরিচয় দিতেন। সচেতন সমাজের আহ্বায়ক হিসেবে এলাকায় পোস্টারও টানিয়েছেন।

নবাবগঞ্জে বাংলা মদের আস্তানা!আজ ০২/০৬/২০২৫ খ্রিস্টাব্দ তারিখ নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের রুপার চর এলাকায় মাদকদ্রব্য...
02/06/2025

নবাবগঞ্জে বাংলা মদের আস্তানা!
আজ ০২/০৬/২০২৫ খ্রিস্টাব্দ তারিখ নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের রুপার চর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় মদ এবং মদ উৎপাদনের সরঞ্জামাদী জব্দ করা হয়েছে। নবাবগঞ্জ থানা, বাংলাদেশ সেনাবাহিনীর দোহার ক্যাম্প এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে বিস্তারিত আস‌ছে

ফরিদপুরের বোয়ালমারী জিওপির   ০১ বছরের আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদ(জিওপি) সভাপতি মোঃ ফরহাদ হো...
01/06/2025

ফরিদপুরের বোয়ালমারী জিওপির ০১ বছরের আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদ(জিওপি) সভাপতি মোঃ ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক মোল্লা মোঃ ফরহাদ মিয়া'র সাক্ষরে জেলা আজ রবিবার এসএম আলিমুজ্জামান (বাবলু) কে সভাপতি ও মতিউর রহমান মুন্নাকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য কমিটি ঘোষনা করা হয়___

#ট্রাক #নুর #জিওপি #নিউজ #খবর

ফরিদপুর জেলার আওতাধীন গণঅধিকার পরিষদ(জিওপি) সালথা উপজেলা কমিটি প্রকাশ। নব গঠিত কমিটির সভাপতি Faruk Fakir সাধারণ সম্পাদক ...
29/05/2025

ফরিদপুর জেলার আওতাধীন গণঅধিকার পরিষদ(জিওপি) সালথা উপজেলা কমিটি প্রকাশ।
নব গঠিত কমিটির সভাপতি Faruk Fakir
সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা(ইমরান) ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন।
সহ মোট ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদ(জিওপি) সভাপতি মোঃ ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক মোল্লা মোঃ ফরহাদ মিয়া'র সাক্ষরে অনুমোদন দেওয়া হয়।

#ট্রাক #গণঅধিকার #নুর

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faridykotha.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share