AK News Alfadanga

AK News Alfadanga সত্য প্রকাশে সব সময় প্রস্তুত থাকতে বদ্ধ পরিকর

ফরিদপুরের আলফাডাঙ্গায় পবনবেগ নূরানী মাদ্রাসার আহ্বায়ক হলেন বিএনপি নেতা নুর জামাল খসরুআলমগীর কবির, ​আলফাডাঙ্গা (ফরিদপুর) ...
08/08/2026

ফরিদপুরের আলফাডাঙ্গায় পবনবেগ নূরানী মাদ্রাসার আহ্বায়ক হলেন বিএনপি নেতা নুর জামাল খসরু

আলমগীর কবির,
​আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ মোহাম্মদীয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা পরিচালনার জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধী সমাজের উপস্থিতিতে ব্যাপক আলোচনা এবং সকলের সর্বসম্মত মতামতের ভিত্তিতে এই কমিটি গঠিত হয়।
​রবিবার (৮ আগস্ট) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত সকলের একক প্রস্তাব ও সমর্থনে প্রতিষ্ঠানটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব নুর জামাল খসরু।
​অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আবু তাহের আহমেদ শুভ।
​তৃণমূল পর্যায় থেকে উঠে আসা অভিজ্ঞ ও দায়িত্বশীল এই নেতার মাদ্রাসার পরিচালনায় আগমনকে দলমত নির্বিশেষে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ।
​এ বিষয়ে বিশিষ্ট সমাজসেবক আবু তাহের আহমেদ শুভ বলেন, "খসরু ভাইয়ের সুদক্ষ পরিচালনায় আগামী এক মাসের মধ্যে আমরা সুন্দর একটি নিয়মিত কমিটি গঠন করতে পারব—ইনশাআল্লাহ এই প্রত্যাশা রাখি।"
​উপস্থিত সকলের বিশ্বাস ও প্রত্যাশা, নুর জামাল খসরুর দক্ষ দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে পবনবেগ মোহাম্মদীয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং এর সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন বহুগুণ বেগবান হবে।

14/07/2026
14/07/2026

০-১ গোলে এগিয়ে স্পেন, শেষ হাসি হাসবে কে?

আলফাডাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ; শ্রেষ্ঠ মাঠকর্মীদের সম্মাননা প্রদান​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:...
12/07/2026

আলফাডাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ; শ্রেষ্ঠ মাঠকর্মীদের সম্মাননা প্রদান

​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​'তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ মাঠকর্মী ও ইউনিয়নগুলোকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে।
​রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে আয়োজিত এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
​সম্মাননাপ্রাপ্তদের তালিকা:
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন:
​শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ): চম্পা।
​শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই): মো. তারিকুজ্জামান (গোপালপুর ইউনিয়ন)।
​শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ): শান্তা খাতুন (সদর ইউনিয়ন)।
​শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী পরিবার কল্যাণ কেন্দ্র: বুড়াইচ ইউনিয়ন।
​শ্রেষ্ঠ ইউনিয়ন: গোপালপুর ইউনিয়ন।
​অনুষ্ঠানের শুরুতে "ছেলে হোক, মেয়ে হোক—দুটি সন্তানই যথেষ্ট" স্লোগানকে গুরুত্ব দিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং পরিকল্পিত পরিবার গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সত্য রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আবিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম।
​সভাপতির বক্তব্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সত্য রঞ্জন রায় বলেন, "পরিকল্পিত পরিবার গঠন একটি সমৃদ্ধ জাতি গঠনের অন্যতম ভিত্তি। তৃণমূল পর্যায়ে আমাদের মাঠকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেই সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাচ্ছে। তাদের এই অবদানের স্বীকৃতিস্বরূপ আজকের এই আয়োজন।"
​অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক হেলাল উদ্দীন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির, সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন, অর্থ সম্পাদক মিয়া রাকিবুল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক হেলাল উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবার পরিকল্পনা কার্যালয়ের আওতায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সবুজে সমৃদ্ধির স্বপ্ন: আলফাডাঙ্গায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণআলমগীর কবির, ​আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতি...
23/06/2026

সবুজে সমৃদ্ধির স্বপ্ন: আলফাডাঙ্গায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণ

আলমগীর কবির,
​আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ, ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উৎসবমুখর পরিবেশে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। খরিপ মৌসুমে রোপা আমনের উৎপাদন বৃদ্ধি, শীতকালীন পেঁয়াজের বীজ উৎপাদন সম্প্রসারণ এবং সামাজিক বনায়নকে উৎসাহিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
​অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হামিদসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।
​সভাপতির বক্তব্যে ইউএনও রিফাত নূর মৌসুমী বলেন,
​"কৃষিই বাংলাদেশের অর্থনীতির ভিত্তি। বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে এসব প্রণোদনা কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। আজকের এই চারা শুধু একটি গাছ নয়, এটি আগামী দিনের সবুজ সম্পদ এবং পরিবেশ রক্ষার অঙ্গীকার।"
​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এই প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার মোট ৮০০ জন কৃষকের মাঝে রোপা আমন চাষের জন্য বিনামূল্যে ৫ কেজি উন্নত জাতের ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া স্থানীয়ভাবে পেঁয়াজ বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০ জন নির্বাচিত কৃষকের প্রত্যেককে ৪ মণ করে পেঁয়াজ (কন্দ), ১ কেজি কীটনাশক ও প্রয়োজনীয় রাসায়নিক সার প্রদান করা হয়েছে।
​পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে ৩৪২ জন কৃষকের মাঝে আম, কাঁঠাল, লিচু, মাল্টাসহ বিভিন্ন প্রজাতির মূল্যবান ফলদ ও ঔষধি গাছের চারা এবং আনুষঙ্গিক উপকরণ বিতরণ করা হয়।
​বিনামূল্যে এসব কৃষি উপকরণ পেয়ে উপকারভোগী কৃষক আব্দুল হালিম ও কৃষাণী রহিমা বেগম আনন্দ প্রকাশ করে বলেন, সরকারের এই সহায়তা তাদের উৎপাদন খরচ কমাবে এবং বাড়ির আঙিনায় ফলদ গাছ লাগিয়ে ভবিষ্যতে বাড়তি আয়ের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখবে। স্থানীয় সচেতন মহলের মতে, সরকারের এই কৃষিবান্ধব ও সময়োপযোগী উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে অত্যন্ত প্রশংসনীয়।

আলফাডাঙ্গায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচী'র আওতায় প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে বিনামূল্যে "স্টেভিয়া'র" চারা  বিত...
18/06/2026

আলফাডাঙ্গায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচী'র আওতায় প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে বিনামূল্যে "স্টেভিয়া'র" চারা বিতরণ

আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচী (দাবি) এর আওতায় প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে বিনামূল্যে "স্টেভিয়া'র" চারা বিতরণ করা হয়েছে।

(১৮ জুন) বৃহস্পতিবার বিকালে উপজেলা ব্র্যাক কার্যালয়ে সাউথইস্ট ডিভিশনের আওতাধীন গোপালগঞ্জ-২ অঞ্চল এর আলফাডাঙ্গা এরিয়ার ৪ টি শাখার রুপাপাত, বেড়ীর হাট, বারাংকুলা ও আলফাডাঙ্গা সদস্যদের মাঝে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর পক্ষ থেকে ২০ জনকে স্টেভিয়ার চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
মো. রাশেদুর রহমান রাজীব বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা।
সৈয়দ মুনির উদ্দিন,
এলাকা ব্যবস্থাপক দাবি, আলফাডাঙ্গা।
রমা বিশ্বাস,
শাখা ব্যবস্থাপক, দাবি,আলফাডাঙ্গা।
মো: তরিকুল ইসলাম,
সম্প্রসারণ কর্মকর্তা, ব্র্যাক, মাইক্রো ফাইন্যান্স প্রমূখ।
স্টেভিয়ার চারা পেয়ে উপকারভোগীরা অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং ব্র্যাক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চিনির বিকল্প হিসেবে প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত উপাদান হিসাবে স্টেভিয়া (Stevia)। এটি মূলত একটি ঔষধি গাছ, যার পাতা চিনি থেকে প্রায় ২০০-৩০০ গুণ বেশি মিষ্টি, কিন্তু এতে কোনো ক্যালরি বা শর্করা (Carbohydrate) নেই বলে এ বিতরণ অনুষ্ঠানে জানানো হয়।

09/06/2026

‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

07/06/2026

আলফাডাঙ্গায় মায়ের চেইন চুরি: চোর সন্দেহে ছেলেকে শিকল ও রশি দিয়ে বেঁধে জিজ্ঞাসাবাদ

আলমগীর কবির,
​আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় আপন মায়ের স্বর্ণের চেইন চুরির অপরাধে এক যুবককে আজ ৭ জুন রবিবার সকাল ৯ টার সময়ে শিকল ও রশি দিয়ে হাত-পা বেঁধে জিজ্ঞাসাবাদের ঘটনা ঘটেছে। চুরির ঘটনার সাথে জড়িত অন্য সহযোগীদের নাম ও তথ্য উদঘাটন এবং স্বীকারোক্তি আদায়ের লক্ষ্যে তাকে এভাবে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, গত দু'দিন আগে ভুক্তভোগী মায়ের একটি মূল্যবান স্বর্ণের চেইন চুরি হয়। চুরির পেছনে আপন ছেলের হাত রয়েছে—এমন সুনির্দিষ্ট সন্দেহের ভিত্তিতে তাকে প্রথমে আটক করা হয়। পরবর্তীতে চুরির মূল রহস্য উদঘাটন এবং এই চক্রের সাথে আর কে বা কারা জড়িত রয়েছে, তা জানতে যুবকের হাত-পা লোহার শিকল ও রশি দিয়ে বেঁধে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।
​জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অভিযুক্ত যুবক চুরির ঘটনার সত্যতা স্বীকার করে এবং এর সাথে জড়িত অন্যান্য সহযোগীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।
সরজমিন সূত্রে আরো জানা যায়,
বারাংকূলা গ্রামের মিজান এর ঘর জামাই বাবুল মিয়া ওয়াবদার বেরি বাঁধের উপর বসবাস করে।
চোরের মূল হোতা বাবুলের সহায়তায় তরিকুল তার নিজের মার চেইন নিজেই তালা ভেঙ্গে চুরি করে।

​এদিকে, চুরির মালামাল উদ্ধার বা ঘটনার পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে নাকি বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
​এ বিষয়ে এলাকার সচেতন মহল জানান, চুরি বা যেকোনো অপরাধের সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। তবে আইন নিজের হাতে না তুলে নিয়ে যেকোনো অপরাধীকে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করাই উত্তম।
​
বি:দ্র:
অনুগ্রহ করে কেউ কপি পেস্ট করবেন না।

Address

Alfadanga
Faridpur
7870

Website

Alerts

Be the first to know and let us send you an email when AK News Alfadanga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share