fatikchharinews.com

  • Home
  • fatikchharinews.com

fatikchharinews.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from fatikchharinews.com, Media/News Company, Fatikchhari, .

09/06/2026
বিবিরহাটে আওয়ামী লীগের প্রচারপত্র তৈরির সময় আটক ২চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রচারপত্র তৈরির...
08/06/2026

বিবিরহাটে আওয়ামী লীগের প্রচারপত্র তৈরির সময় আটক ২

চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রচারপত্র তৈরির সময় এক নারী নেত্রী ও এক কম্পিউটার অপারেটরকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাতে ফটিকছড়ি সদরের এ এইচ শপিং কমপ্লেক্স থেকে তাদের আটক করা হয়।

এ বিষয়ে ফটিকছড়ি পৌরসভা যুবদলের সহ-সভাপতি মো. ইব্রাহীম বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় আমরা তাদের হাতেনাতে ধরি। পরে ফটিকছড়ি থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।”

**জরুরি বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত বিজ্ঞপ্তি**ফটিকছড়ি পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন সম্মানিত গ্রাহকদের জানানো যাচ্ছে যে...
06/06/2026

**জরুরি বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত বিজ্ঞপ্তি**

ফটিকছড়ি পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন সম্মানিত গ্রাহকদের জানানো যাচ্ছে যে, হাটহাজারী ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে যান্ত্রিক ত্রুটি বা সমস্যার কারণে বর্তমানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
সংশ্লিষ্ট কারিগরি দল দ্রুত মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে। লাইনের সমস্যার কারণে বিদ্যুৎ পুনরায় স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।
সাময়িক এই অসুবিধার জন্য ফটিকছড়ি পল্লী বিদ্যুৎ সমিতি-২ আন্তরিকভাবে দুঃখিত।

ডিজিএম- আবুল বাসার শামছুদ্দিন আহম্মদ
ফটিকছড়ি পল্লী বিদ্যুৎ সমিতি-২

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশু, গাছ থেকে পড়ে যুবক ও হরিণ শিকারে গিয়ে গুলিতে প্রাণ গেল জমির উদ্দীনেরচট্টগ্রামের ফটিকছড়ি উপজেল...
06/06/2026

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশু, গাছ থেকে পড়ে যুবক ও হরিণ শিকারে গিয়ে গুলিতে প্রাণ গেল জমির উদ্দীনের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শনিবার (৬ জুন) পৃথক তিনটি ঘটনায় এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলার খিরাম বনাঞ্চলে হরিণ শিকার করতে গিয়ে গুলিতে একজন, সুয়াবিলে গাছ থেকে পড়ে একজন এবং নারায়ণহাটে পুকুরে ডুবে এক শিশুর প্রাণহানি ঘটে।
উপজেলার খিরাম বনাঞ্চলে হরিণ শিকার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মো. জমির (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে খিরাম ইউনিয়নের সর্তা বিট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জমির ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তোফায়েল আহমেদের ছেলে।
খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, সর্তা বিটের ভেতরে হরিণ শিকার করতে গিয়ে গুলিবিদ্ধ হন জমির। পরে তাকে উদ্ধার করে স্থানীয় বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি জমিরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
অন্যদিকে, একই দিন দুপুর আড়াইটার দিকে উপজেলার পশ্চিম সুয়াবিল ইউনিয়নের আলমের ঘোনা এলাকায় জামগাছ থেকে পড়ে মুহাম্মদ আলমগীর (৪০) নামের এক বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দা জিহাদুল আলম জানান, আলমগীর দুপুরে জাম পাড়তে গাছে উঠেছিলেন। অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
এর আগে শনিবার সকাল ১১টার দিকে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের পূর্ব শৈলকূপা গ্রামের পরাণপাড়া এলাকায় পুকুরে ডুবে সাইরা মনি (৩) নামের এক শিশুর মৃত্যু হয়। সে ওই এলাকার আব্দুল হালিমের মেয়ে। স্বজনরা জানান, সকালে সাইরা তার বাবার সঙ্গে বাড়ির পাশের দোকানে গিয়েছিল। পরে তাকে একা বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। দীর্ঘক্ষণ না ফেরায় খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটির চাচা পুকুরে তাকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ভূজপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সুয়াবিলে জামগাছ থেকে পড়ে বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যুফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের আলমের ঘোনা এলাকায় জামগাছ থেকে পড়ে মুহাম্মদ...
06/06/2026

সুয়াবিলে জামগাছ থেকে পড়ে বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু

ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের আলমের ঘোনা এলাকায় জামগাছ থেকে পড়ে মুহাম্মদ আলমগীর (৪০) নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দা জিহাদুল আলম জানান, দুপুরে আলমগীর শখের বশে বাড়ির পাশের একটি জামগাছে ওঠেন। গাছ থেকে জাম পাড়ার এক পর্যায়ে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফটিকছড়ির বাগান বাজারে কাজে ফিরলেন ইউপি চেয়ারম্যান সাজুদীর্ঘ অনুপস্থিতির পর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়...
03/06/2026

ফটিকছড়ির বাগান বাজারে কাজে ফিরলেন ইউপি চেয়ারম্যান সাজু

দীর্ঘ অনুপস্থিতির পর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) দায়িত্ব গ্রহণ করেছেন চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজু। বুধবার (৩ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর যোগদানপত্র জমা দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নিজ কার্যালয়ে বসেন।
দায়িত্ব গ্রহণের বিষয়ে শাহাদাত হোসেন সাজু বলেন, আমাকে অপসারণ করা হয়নি। আমি যোগদানপত্র ইউএনও মহোদয়কে দিয়ে দায়িত্ব গ্রহণ করেছি। এ কাজে ভূজপুর থানা ও উপজেলা প্রশাসন তাকে সহায়তা করেছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া বাগান বাজার এলাকার সর্বস্তরের মানুষ তাকে সাদরে গ্রহণ করেছে বলেও জানান তিনি।
এর আগে, বাগান বাজার ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. আলাউদ্দীন চেয়ারম্যানের কার্যালয়ে ফেরার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যান দুই থেকে তিন ঘণ্টা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থান করে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে শাহাদাত হোসেন সাজু ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। দীর্ঘ সময় পর তিনি পুনরায় নিজ দপ্তরে ফিরলেন।

Address

Fatikchhari

4350

Alerts

Be the first to know and let us send you an email when fatikchharinews.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share