Rakib's Humour

Rakib's Humour Life is not what it always looks like

Chasing clouds in the serene skies of Sajek—where every moment feels like a dream painted in nature's canvas. 🌥️
22/09/2025

Chasing clouds in the serene skies of Sajek—where every moment feels like a dream painted in nature's canvas. 🌥️

Finding Serenity
21/09/2025

Finding Serenity

06/10/2021

🤗🤗🥴🥴

এক একটা হরিনের কলিজা ✌️✌️
20/09/2021

এক একটা হরিনের কলিজা ✌️✌️

আশেপাশে যতজন শিয়াল আছেন,ভর্তি হতে আজই যোগাযোগ করুন✌️আসন সংখ্যা সীমিত🙈বিঃদ্রঃ আমাদের আর কোনো ব্রাঞ্চ নেই
17/09/2021

আশেপাশে যতজন শিয়াল আছেন,

ভর্তি হতে আজই যোগাযোগ করুন✌️

আসন সংখ্যা সীমিত🙈

বিঃদ্রঃ আমাদের আর কোনো ব্রাঞ্চ নেই

13/09/2021
কমিউনিস্ট 😳😳এই শব্দটা শুনলে আমাদের মনে সবার প্রথমে কি আসে?নিশ্চয়ই কোনো ভয়ংকর রক্তখেকো পিশাচের অনুসারী?অথবা মাথাকাটা জল্ল...
25/08/2021

কমিউনিস্ট 😳😳

এই শব্দটা শুনলে আমাদের মনে সবার প্রথমে কি আসে?

নিশ্চয়ই কোনো ভয়ংকর রক্তখেকো পিশাচের অনুসারী?

অথবা মাথাকাটা জল্লাদ? অথবা হিটলারের গনহত্যা? অথবা মুসোলিনির একনায়কতন্ত্রের অত্যাচার?

সবাই আসলে কমিউনিস্ট বা কমিউনিজমকে এত খারাপ চোখে দেখে কেন?

এ বিষয়ে Man of Steel মুভির একটা ডায়ালগ বলতেই হচ্ছে যে,
" People Hate what they Don't Understand "

আসলেই কমিউনিজমের ব্যাপারে যথাযথ জ্ঞান না থাকার কারনেই আমাদের উপমহাদেশীয় অঞ্চলে কমিউনিজম কে এতটা খারাপ চোখে দেখা হয়।

কিন্তু কমিউনিজম কি আসলেই এতটা খারাপ?

Communism কি?

Communism এর বাংলা অর্থ সাম্যবাদ

হ্যা কাজী নজরুল যে সাম্যের কথা বলে গেছেন সেরকম সাম্যের পথ এই কমিউনিজম।

**ভালো না লাগলে এই লেখাগুলো স্কিপ করে একদম শেষের দিকে চলে যান**

সাম্যবাদ হল স্বাধীন, সামাজিকভাবে সচেতন শ্রমজীবী মানুষের উঁচু মাত্রায় সুসংগঠিত সমাজ, তাতে কায়েম হবে সকলের স্বশাসন। সেই সমাজে সমাজের কল্যাণের জন্য শ্রম হয়ে উঠবে প্রত্যেকের মুখ্য অপরিহার্য প্রয়োজন এবং এই প্রয়োজন উপলব্ধি করবে প্রত্যেকেই। প্রত্যেকের সামর্থ্য নিয়োজিত হবে সর্বসাধারণের সর্বাধিক কল্যাণের জন্য'। সাম্যবাদ ব্যক্তিকে ব্যাপক সামাজিক স্বাধীনতা দেয়। এতে রয়েছে কমিউন সংস্থাগুলিতে নির্বাচিত হওয়ার ও নির্বাচন করার এবং সমাজের প্রশাসনে অংশগ্রহণের অধিকার; শিক্ষা, বিশ্রাম, বিনোদন ও ছুটির অধিকার; বৈষয়িক ও সাংস্কৃতিক উৎপাদনের সকল ক্ষেত্রে সৃজনশীল কাজের সুযোগ সুবিধা। সাম্যবাদ ব্যক্তিকে সাংস্কৃতিক সকল ফলভোগের সুযোগসহ বিজ্ঞান ও শিল্পকলায় সক্রিয় অবদান যোজনে সাহায্য করে।

সাম্যবাদ হচ্ছে সর্বহারা শ্রেণির একটা পূর্ণাঙ্গ মতাদর্শের ব্যবস্থা এবং একই সময়ে একটা নতুন সমাজ ব্যবস্থাও। অন্য যে কোনো মতাদর্শের ব্যবস্থা ও সমাজ ব্যবস্থা থেকে এটা ভিন্ন, মানব ইতিহাসে এটাই হচ্ছে সবচেয়ে বেশি সম্পূর্ণ, প্রগতিশীল, বিপ্লবী ও যুক্তিসংগত।

সাম্যবাদের মূল লক্ষ্য হল ব্যক্তিমালিকানা এবং শ্রমিক শ্রেণীর উপর শোষণের হাতিয়ার পুঁজিবাদী অর্থ ব্যবস্থার অবসান ঘটানো।কার্ল মার্কস যে মতাদর্শ উপস্থাপন করেছিলেন সেই মতে সাম্যবাদ হল সমাজের সেই চূড়ান্ত শিখর, যেখানে পৌঁছাতে হলে বিপ্লবের মাধ্যমে সমাজে অর্থনৈতিক সাম্য স্থাপন করতে হবে এবং সেই ক্রান্তিকালে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেলে, সমাজে সামগ্রী ও সেবার অতিপ্রাচুর্য সৃষ্টি হবে। কোনো দেশে সাম্যবাদ থাকলে সেখানে ধনী গরীবের ব্যবধান থাকবে না। নাগরিকদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার দ্বায়িত্ব সরকার নেবে।

এটা হচ্ছে সাম্যবাদ সম্পর্কে বইয়ের ভাষায় যা লেখা আছে তা পুর্নলিখন।

সাম্যবাদ এর মুলকথা হচ্ছে সব মানুষ সমান।
এই শাসনব্যবস্হায় কেউ কোটিপতি আর কেউ গরীব হতে পারবে না।
সবাই সমান হতে হবে এবং সকল সম্পদের মালিক হবে সরকার যেটা সবার মাঝে সঠিকভাবে বন্টন করবে সরকার এবং সকলেই সমানভাবে সুযোগসুবিধা প্রাপ্ত হবে।

কিন্তু সব জায়গায় সব সিস্টেমে কিছু লুপহোল বা ফাঁকফোকর থাকে।
সেই ফাঁকফোকর ব্যবহার করা শিখে গেলে আপনি হয়ে যাবেন হার্শাদ মেহতার মত সিস্টেমের কোরবানী।

এইরকম কিছু লুপহোল এর কারনে কিছু অসাধু লোক হাজার হাজার মানুষের অধিকার লুটেপুটে খেয়েছে।
যেটার বলি সেই অসাধু লোকগুলো হয় নি, কোরবানী হয়ে গেছে খোদ সিস্টেম।
এই কারনেই সাম্যবাদ প্রচলিত নয়।

আর আমরা একে জল্লাদ এর রুপে দেখি।

উপসংহারঃ-আমার এই পোস্ট এর কারন হল আমরা সাম্যবাদ বা কমিউনিজমকে যতটা খারাপ চোখে দেখি থাকি আসলে তা কিন্তু এতটাও খারাপ না।
আসল খারাপ এবং পিশাচ হলাম আমরা মানুষরা।

Anyone can Copy but with credit❣️

Address

SSk Road
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when Rakib's Humour posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rakib's Humour:

Share