28/03/2026
ঘটনার ব্যাকগ্রাউন্ড জানিনা। ঘটনাটি সম্ভবত গাবতলি বাসস্ট্যান্ডের। তর্কের খাতিরে ধরেই নিচ্ছি ছবিতে যাকে প্রায় উলঙ্গ করে বেদম পেটানো হচ্ছে মব সৃষ্টি করে তিনি একটি গুরুতর অপরাধে অপরাধী।
এরপরও এইভাবে তাকে পেটানো কি জায়েজ হয়ে যায়? ১৯৭১ এ জেনোসাইডের রক্তের নদীতে অবগাহন করে স্বাধীন হওয়া বাংলাদেশের নতুন সংস্কৃতির নাম মব ভায়োলেন্স। স্বাধীনতা শব্দটি বাঙলা, তাই ২০২৪ সাল জুলাই হয়েছেই নাকি স্বাধীনতার বদলে "আজাদী" শব্দ ব্যবহারের অধিকার আদায়ে।
এদেশে এই মূহুর্তে একটা সোকল্ড নির্বাচিত সরকার থাকলেও তাদের পক্ষে সম্ভবত কিছু করা সম্ভব নয়। কারণ ২০২৪ এর লাল বদর ও লাল বলদদের সবাই মোটামুটি একমত ছিলো- যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিদ্যমান ছিলো জুলাই মাসের আগে অর্থাৎ ফ্যাসিস্ট হাসিনার আমলে, সেটা ছিলো পরাধীনতারই সামিল। তাই তাকে ধ্বংস করার মাধ্যমেই নতুন আজাদী অর্জিত হয়েছে। এই মূহুর্তে ক্ষমতার চেয়ারে বসা দলটিও স্বাধীনতাকে, আজাদী প্রোজেক্ট নামকরণের অন্যতম কুশীলব।
আপাতত হাতে পপকর্ণ নিয়ে দেখতে থাকি। কারণ দেশে এখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ নাই। তাই জিন্স প্যান্টের কারণে ভুমিকম্প হচ্ছে বলে উচ্চ আস্ফালন নাই।
হঠাৎ ছড়িয়ে পড়া হামের কারণে আই সি ইউ'র অব্যবস্থাপনায় রাজশাহীতে মারা গেছে চার শিশু। খবর প্রথম আলোর। প্রথম আলোও এটিকে একটি স্বাভাবিক খবরের তালিকায় রেখেছে কারণ দেশে এখন ফ্যাসিস্ট হাসিনা নাই। দেশের চারদিকে শান্তির সুবাতাস বইছে।
অউর ইয়ে স্যব মব, দো চার লাশে ইয়ে সব আজাদীকে মোকাবেলে মে ক্যুচ ন্যাহি। পাম্প মে পেট্রোল ন্যাহি হ্যায় তো কিয়া হুয়া! হামারা পাস আজাদী হ্যায়....