Safwan Ahamed

Safwan Ahamed সৎ থাকা সত্য পথে চলা।।

🥲কাটিগড়া হোলি ফ্লাওয়ার স্কুলে যে ঘটনা ঘটেছে, ক্লাসে থাকা ম্যাম যদি একটু বাবুটার দিকে খেয়াল করতো হয়তো আজ বেঁচে যেতো। ...
07/05/2026

🥲কাটিগড়া হোলি ফ্লাওয়ার স্কুলে যে ঘটনা ঘটেছে, ক্লাসে থাকা ম্যাম যদি একটু বাবুটার দিকে খেয়াল করতো হয়তো আজ বেঁচে যেতো। সিসিটিভি ফুটেজ এ দেখেছি যখন বাবুটার গলায় কিছু আটকে যায় বাবুটা ছটফট করে,অনেকটা সময় নিয়ে নিজের মুখে হাত ঢুকায় বের করার জন্য চেষ্টা করে, দম আটকে যাওয়ার অসহ্য কষ্টে পাশের ছাত্রটার কলার ধরে টানা হেচড়া করে ছাত্রটার শরীর একেবারে হেলিয়ে দিচ্ছে, এরপর মাটিতে লুটিয়ে গিয়ে মৃ*ত্যুর কোলে ঢলে পড়ে, আর এদিকে দুজন ম্যাম ক্লাসে থাকা অবস্থায় অন্যদিকে গল্পে মত্ত্ব। গল্পে এতোটাই মত্ত্ব সহপাঠী অন্য ছাত্র ক্লাসে থাকা ম্যামের কাছে গিয়ে বার বার বললে বিষয়টি এড়িয়ে চলেন। তাদের গল্প আগে শেষ করতে হবে।নিহত শিশুর বিষয় যে ম্যামকে ছাত্রটি অবগত করায় সেই ম্যাম আসে নাই, একদম শেষ পর্যায়ে অন্যজন ম্যাম তখন এসে বাবুটার দেহ মাটি থেকে তুলে। (দেখলাম দুজন ম্যাম একি ক্লাসে তখন ছিল।) কতোটা গাফিলতি বাচ্চাদের প্রতি ম্যামদের ⁉️ দেখলাম ছাত্ররা একটা আরেকটার বোতল কেড়ে নিয়ে জল খাচ্চে, সবাই এলোমেলো বসা।ক্লাসে থাকা অবস্থায় এতো কিছু বাচ্চারা করতেছে, এতো বড়ো ঘটনা ঘটে যাচ্ছে আর ম্যামের নজরে পড়ছে না। আর সবচেয়ে অবাক করা বিষয়, দেখলাম দুজন ম্যাম এক ক্লাসে অবস্থানরত এই সময়টাতে।তাহলে এখানে প্রশ্ন,একি ক্লাসে দুজন শিক্ষক কেন❓তারা বাচ্চাদের পড়াশোনা+ দেখাশোনা করার জন্য আসে নাকি গল্প করার জন্য আসে❓ এই স্কুলের প্রিন্সিপাল শিক্ষকদের তদারকি কতটুকু করেন❓ যদি দুজন শিক্ষক একি ক্লাসে তাহলে বাচ্চার ছটপট ওরা দেখতে পেলো না কেনো❓ স্কুলে কেনোই বা সিসিটিভি লাগানো❓ সিসিটিভি লাগালেই কি সবকিছু যথারীতি চলছে মনে হয়❓ক্লাস চলাকালীন সময়ে শ্রেণী কক্ষে কি চলছে! কি ঘটছে! স্কুলে ডিউটিরত স্কুল ইনচার্জ সিসিটিভি খেয়াল করে না কেন❓ রাতে স্কুলে চোর ঢুকে কিছু নিয়েছে কিনা তা পরে ফুটেজ দেখার জন্য নাকি? পাশের বাবুর হাতে যে বোতল দেখা গেছে খেয়াল করে দেখবেন সেটা sprite এর। তাহলে আরেকটা প্রশ্ন থেকে গেলো, স্কুলে এসব পানীয় জলের বোতল এলাও করে কিভাবে❓এ কেমন প্রিন্সিপাল স্কুলের ডিসিপ্লিন ও তদারকি নিয়ে কিভাবে এতো অসচেতন❓সর্বপর আরেকটা প্রশ্ন, এই মর্মান্তিক ঘটনার বিবরন দিতে গিয়ে স্কুলের প্রিন্সিপাল এর মুখে হাঁসি বের হয় কিভাবে❓
নিউজে শুনলাম বাবুর গলায় চিপস্ আটকে গিয়ে নাকি এমন হয়েছে। আপনাদের কি তাই মনে হয়! চিপস্ একটু মুখের লালা পেলেই নরম হয়ে যায়। এখানে নিশ্চয়ই বাবুটা ক্লাসে থাকা কিছু একটা শক্ত জিনিস মুখে দিয়েছে। আর সেটা নিশ্চয়ই পাশে বসা ছাত্রটার সেই Sprite এর বোতলের মুখ ছিল। আহারে বাবুর গলায় জিনিসটা আটকে গিয়ে দম আটকে যাওয়ার একটু আগ মুহূর্তের চুড়িদার পরিহিত ম্যাম বাবুর পাশে এসেও বাবুটার দিকে খেয়াল করলো না, সেই বিষয়টা আফসোস থেকে গেল! যা বাবুর মা বাবার মনে আজীবন থাকবে 🥲🥲

28/04/2026

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃ"ত্যু।
বাসে ঘুমিয়ে পড়াই কাল হয়েছিল কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর।
ঘুমিয়ে পড়ার এক পর্যায়ে বাসটি কখন পদুয়ার বাজার বিশ্বরোড অতিক্রম করে তা টের পাননি তিনি। এমনকি তুলনামূলক নিরাপদ জায়গা কোটবাড়ি বিশ্বরোডও পার হয়ে যায় বাসটি। হঠাৎ ঘুম থেকে জেগে কুমিল্লায় নামার কথা বললে বাসের হেলপার তাকে মহাসড়কের জাগুরঝুলি এলাকায় নামিয়ে দেন।

আধাকিলোমিটার সামনে গেলে তিনি নামতে পারতেন আলেখারচর বিশ্বরোডে। কাছাকাছি তিন তিনটি নিরাপদ জায়গা থাকতে ঘুমের বিভ্রম এবং বাস চালনার দায়িত্বে থাকাদের নির্বুদ্ধিতায় তাকে নেমে যেতে হয় অনিরাপদ স্থানে। আর এই অনিরাপদ স্থানে নেমেই বিপদ ডেকে আনেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী।
চট্টগ্রাম থেকে কুমিল্লায় বাসায় ফেরার জন্য রাতে বাস ধরেছিলেন বুলেট বৈরাগী। বাসার কাছে পৌঁছেই গিয়েছিলেন। পরিবারকে বলেছিলেন বেশিক্ষণ লাগবে না। কিন্তু বাসায় আর ফেরা হলো না। বাসার পথেই ওঁত পেতেছিলো ছিনতা’ইকারীরা। কুমিল্লায় বাস থেকে নেমে বাসায় যাবার জন্য যে সিএনজিতে উঠেছিলেন, সে সিএনজিই ছিলো ছি'ন’তা'ই'কারী দলের। সিএনজিওয়ালার পাশে ও পেছনের সিটে মোট ৪জন ছিন’তাই'কা’রীকে যাত্রী ভেবে বুলেট উঠে পড়েছিলেন সে সিএনজিতে! চালক তাকে বলে, ‘আর একজন হলেই ছেড়ে দেব।’ তারপর?

তারপর ঘুমঘুম চোখে বাসায় ফেরার আশ্বাসে বসে পড়া বুলেটকে অ’স্ত্র ঠেকিয়ে সব জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়। র’ক্তা'ক্ত করে সিএনজি থেকেই ছুঁ'ড়ে মা’রা হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফুটপাতে। মাথায় আঘাত পেয়ে সেখানেই মৃ’ত্যু'র কোলে ঢলে পড়েন বুলেট। রাত পেরিয়ে সকাল হলে স্থানীয়রা তার লা’শ দেখে।
তাই আমি সবাই কে রাতে চলার ক্ষেত্রে এক্টু সাবধানে অবলম্বন করা প্রয়োজন।

19/04/2026

সমুদ্র 💝

17/04/2026
03/04/2026

ফেনীতে মেডিকেল কলেজ স্থাপন করা ফেনীর জনগণের প্রাণের দাবি। 👍

সবাইকে ইদ মোবারক।
23/03/2026

সবাইকে ইদ মোবারক।

ঈদ মোবারক ❤️
20/03/2026

ঈদ মোবারক ❤️

❤️🥰খুনসুটি😍
15/03/2026

❤️🥰খুনসুটি😍

❤️❤️
17/02/2026

❤️❤️

প্রথমবারের মতো ভোট কেন্দ্রে এসে উৎসবমুখর পরিবেশ উপভোগ করতেছি।🌾🌾
12/02/2026

প্রথমবারের মতো ভোট কেন্দ্রে এসে উৎসবমুখর পরিবেশ উপভোগ করতেছি।🌾🌾

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when Safwan Ahamed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Safwan Ahamed:

Share