04/07/2026
জোর করে সব জায়গায় নিজেকে এডজাস্ট করতে নেই,
সব সম্পর্ক, সব পরিবেশ বা সব মানুষের সঙ্গে নিজেকে মানিয়ে চলতেই হবে এমন কোনো নিয়ম নেই,
যেখানে কারণে অকারণে অপমান করা হয়,ভয়ে নিজের অনুভূতি লুকিয়ে রাখতে হয়,
কিংবা নিজের সাধারণ ব্যাক্তিত্ব বদলে ফেলতে হয়, সেখানে জোর করে থাকা মানে নিজেকেই হারিয়ে ফেলা,
যদি আপনার পাশে সঠিক মানুষ,সঠিক সম্পর্ক এবং সঠিক জায়গা থাকে তাহলে সেখানে কেউ আপনার ব্যাক্তিত্ব পরিবর্তন করতে বলবে না,
বরং আপনি যেমন ঠিক তেমন ভাবেই তারা আপনাকে সাধরে গ্রহণ করবে,
একটা কথা সব সময় মনে রাখবেন,
যেখানে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রতিনিয়ত যু-দ্ধ করতে হয়, সেখানে নিজেকে জোর করে এডজাস্ট করা মানে, "জেনে শুনে কাঁটার উপর হাঁটা এক'ই কথা।
,