Julhas Talukder Page

Julhas Talukder Page Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Julhas Talukder Page, Media/News Company, Somoy Media Limited Feni Bureau Office Hazi Latif Tower Flat-10/4 (9th floor) 626 Trunk Road, feni, Feni.

27/06/2025

বিমান বাহিনীর হেলিকপ্টার

18/08/2023

বিকট শব্দে আকাশে পরপর যুদ্ধবিমানের দেখা মিলছে ফেনীর দাগনভূঞায়তে

বিস্তারিত https://fb.watch/muXzcADHKQ/?mibextid=Nif5oz

18/08/2023

বিকট শব্দে আকাশে পরপর যুদ্ধবিমানের দেখা মিলছে ফেনীর দাগনভূঞায়তে

23/06/2022

একসাথে জাল ফেলে মাছ ধরা...

11/06/2022
11/06/2022

#মায়ের_সাথে_ছানা_পোনা
টাকি বা লাটি বা ওকন বা চাইতান মাছ নামে পরিচিত, যার বৈজ্ঞানিক নাম:Channa punctata আর ইংরেজিতে Spotted Snakehead বলে ।

05/12/2021

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি/সকল দেশের রানী সে যে- আমার জন্মভূমি।

29/07/2021

আলহামদুলিল্লাহ,
এই আক্সিজেন সেবা চালু হলে ফেনী ও আশপাশের জেলার রুগিরা ঢাকা- চট্টগ্রাম যেতে হবে না,অনেক প্রতিক্ষার পর ইউনিসেফের আর্থিক সহযোগিতায় এবং সংশ্লিষ্ট সকল মহলের ঐকান্তিক প্রচেষ্টায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ফেনীতে লিকুইড অক্সিজেন ট্যাংকে আজ সন্ধ্যা রাতে লিকুইড অক্সিজেন পূর্ন করা হয়েছে। বাকি কাজ শেষে,পরীক্ষামূলকভাবে চালানোর পরই আনুষ্ঠানিক ভাবে চালু করা হবে ।

13/07/2021

সন্তানের কোলে মায়ের মৃত্যু,
তোমার লিলা বুঝার মত শক্তি দিলা না, শাঁই রাব্বানা

#মাস্ক_পরুন, করোনা হতে মুক্ত থাকুন

ভিডিও সংগ্রহীত

সেদিনের কথা মনে হলে আজো নিশ্চুপ কেঁদে যাই ।’নীরব বন্ধুত্ব’ কত গভীর' মনে হলে আজো নিশ্চুপ কেঁদে যাই ।আমি মনে করতাম সাধারণত...
11/07/2021

সেদিনের কথা মনে হলে আজো নিশ্চুপ কেঁদে যাই ।

’নীরব বন্ধুত্ব’ কত গভীর' মনে হলে আজো নিশ্চুপ কেঁদে যাই ।
আমি মনে করতাম সাধারণত মফস্বলের সহশিক্ষার স্কুল গুলোতে এক সাথে পড়লেও কড়া অনুশাসনের কারণে ছেলেদের সাথে মেয়েদের বন্ধুত্বের সম্পর্কটা গড়ে উঠে না। আমার এমন ধারণা ভুল বলে প্রমাণিত হয়েছিল সেদিন । চট্রগ্রামের মিরসরাইয়ের আবুতোরাবের স্কুলের মেয়েরা আমাকে সারা জীবনের জন্য শিখিয়ে দিয়েছে ’নীরব বন্ধুত্ব’ কত গভীর। ২০১১ সালের ১১জুলাই শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে মিরসরাই স্টেডিয়াম থেকে ফেরার পথে বড়তাকিয়া আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় শিক্ষার্থীদের বহনকারী ট্রাক পাশ্ববর্তী ডোবায় উল্টে
আবুতোরাব উচ্চবিদ্যালয়ের ৪৪ জন স্কুল ছাত্র সহ ৪৫ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় পরদিন সেদিন কোন ক্লাস হচ্ছিল না। ঘন্টাও বাজেনি। ছেলেরা ক্লাশ রুমের বাইরে বিভিন্ন জায়গায় জট্লা করে দাঁড়িয়ে। মেয়েরা ক্লাশ রুমে। আমি পেশাগত দায়িত্বে
সময় টেলিভিশনর ক্যামেরা নিয়ে ডুকলাম স্কুলের ক্লাশ রুমে। মুখে কোন কথা নেই মেয়েদের। তাদের সহপাঠী বন্ধুদের হারিয়ে তাদের কাছে কান্না ছাড়া যেন আর কোন ভাষা জানা নেই। এ কান্নায় এক সময় সকল ছাত্রছাত্রী, শিক্ষক, আয়া, পিওন, সহানুভূতি জানাতে আসা মানুষসহ আমাদের টিমের সদস্যরাও ভেঙ্গে পড়েছেন। আমি কয়েক বার কান্না দমিয়ে রাখতে না পেরে ক্যামেরায় ছবি তোলা বন্ধ করে আড়ালে সরে দাঁড়িয়ে কান্না করে ছিলাম। একের পর এক দেখছিলাম নিহতদের সহপাঠী ও সহপাঠীনিদের জ্ঞান হারানোর দৃশ্য। আর তাদের জ্ঞান ফেরাতে কাঁদতে কাঁদতেই সেবা করে যাচ্ছিলেন স্থানীয় গ্রাম্য চিকিত্সক মাখন দাশ। শ্রদ্ধা জানাই তাঁকে। ১১ জুলাই ২০১১ সালে চট্রগ্রামের
মিরসরাই স্টেডিয়াম থেকে ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে ট্রাক দুঘটনায় ৪৫ জনের মৃত্যু সমগ্র বিশ্ববাসীকে প্রকম্পিত করেছ। সেদিনের কথা মনে হলে আজো নিশ্চুপ কেঁদে যাই। শুধু সঙ্গী না, আসেলে প্রত্যেক মানুষের জন্যই প্রয়োজন অন্তত এক জন ভালো বন্ধু ।

আজ ১১ জুলাই। মিরসরাই ট্র্যাজেডির ১০ বছর। দু’হাজার সালের এগার জুলাই বাংলাদেশের ইতিহাসে চট্রগ্রামের মিরসরাই উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় চোচল্লিশ স্কুল ছাত্রের।একই দিন ছেলের শোকে মারা যান এক বাবা। ওই ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়ে ছিল ৪৫ জনে।
সেখানকার মানুষের কাছে দিবসটিও পরিচিতি পেয়েছে ‘সেভেন ইলাভেন’ নামে। এ ঐতিহাসিক দিবসটির সাথে মিশে আছে আমার কর্ম জীবনের শ্বাসরুদ্ধকর টানা সাতাশ ঘন্টা সময় সংবাদে লাইভ সম্প্রচার সহ টানা ৪দিন সেই এলাকার সংবাদ প্রচারের জন্য ছবি তুলতে গিয়ে সুনতে পাওয়া মানুষের কান্না আজও আমার চোখের পানি ঝড়ে । আমৃত্যূ আমার কানে বাজবে সন্তান ও স্বজনহারা মানুষের আর্তনাত।আজ দিবসটি উপলক্ষে নিহতদের আত্মার মাগফিরাত এবং শান্তি কামনা করে সমবেদনা জানাই সন্তান ও স্বজনহারা পরিবারগুলোর প্রতি।

Address

Somoy Media Limited Feni Bureau Office Hazi Latif Tower Flat-10/4 (9th Floor) 626 Trunk Road, Feni
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when Julhas Talukder Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Julhas Talukder Page:

Share