27/06/2026
কবি নজরুল সপ্রাবি'র সভাপতি হলেন সাংবাদিক আবছার
সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজী পৌরসভায় অবস্থিত পূর্বতুলাতলী কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক এস.এন আবছার।
শনিবার(২৭জুন) দুপুরে স্কুল অফিসে অনুষ্ঠিত সাধারণ সভায় এসএমসি সদস্যদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম তাহেরুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মঈন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ও সহ-সভাপতি মাসুদ হাসান চৌধুরী, সোনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হোসাইন আহম্মদ,
সোনাগাজী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, তুলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলশান আক্তার, মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফরিদা আক্তার, উত্তর চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা খন্দকার।
এসময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিবাবক, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসএমসি কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মাসুদ হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক (পদাধিকার) মাস্টার মঈন উদ্দিন,
বিদ্যোৎসাহী সদস্য (মহিলা) জেসমিন আক্তার,
অভিভাবক প্রতিনিধি (মহিলা) মনোয়ারা আক্তার ও আনোয়ারা বেগম। অভিবাবক সদস্য পুরুষ ওসমান খান ও মোঃ জসিম উদ্দিন, অবসর প্রাপ্ত সরকারি অফিসার
আবদুল কাদের মুনাফ, স্থানীয় হাইস্কুল শিক্ষক মোঃ আইয়ুব আলী,
শিক্ষক প্রতিনিধি দিলরুবা আমিন মুক্তা।
কমিটি ঘোষনার পর দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য সাংবাদিক এস.এস আবছার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন, বর্তমানে তিনি চরগনেশ গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি, সোনাগাজী পৌরসভাধীন জামেয়া রহমানিয়া মাদ্রাসার সহ-সভাপতি,
স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত প্রজম্ম ফেনীর সভাপতি, নজরুল একেডেমী সোনাগাজীর গবেষনা ও প্রকাশনা সম্পাদক, সোনাগাজী ডায়াবেটিস এন্ড স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড'র পিআরও এবং সোনাগাজী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।