22/07/2026
ছাগলনাইয়ায় এমন একটি সুন্দর ও নিরাপদ ‘ওয়াকিং ওয়ে’ হলে কেমন হয়?
ছাগলনাইয়া শহরের ব্যস্ত সড়কগুলোতে প্রতিদিনই পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। অনেক সময় কিছু বেপরোয়া সিএনজি ও অটোরিকশা চালক পেছনে না তাকিয়ে হঠাৎ করে গাড়ি ঘুরিয়ে দেন, ফলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।
সড়কে একটি পরিকল্পিত ও নিরাপদ ওয়াকিং ওয়ে নির্মাণ করা গেলে পথচারীদের চলাচল নিরাপদ হওয়ার পাশাপাশি ছাগলনাইয়া শহের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।
ফেনী-১ আসনের মাননীয় সংসদ সদস্য, মান্যবর মুন্সি রফিকুল আলম মহোদয়ের সুদৃষ্টি ও উদ্যোগে ছাগলনাইয়ায় এমন একটি প্রকল্প বাস্তবায়ন হলে এটি হবে ছাগলনাইয়াবাসীর জন্য একটি যুগোপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।
ছাগলনাইয়ায় একটি নিরাপদ ওয়াকিং ওয়ে—সময়ের দাবি, জনস্বার্থের দাবি।
#ছাগলনাইয়া #ওয়াকিংওয়ে #নিরাপদসড়ক #ছাগলনাইয়ারউন্নয়ন #ফেনী১