02/11/2025
উনাকে চিনেন কে কে? ঘটনা টা শুনে সত্যি অনেক খারাপ লাগলো 😥
ভারতীয় এই অভিনেতা আরশাদ ওয়ার্সী সেদিন এক ইন্টারভিউয়ে মাকে নিয়ে বলেন,
তিনি বলেন যে , আমার মা ছিলো কিডনি পেশেন্ট 😓 তার ডায়ালাইসিস চলছিলো,
আর তিনি ভর্তি ছিলেন হাসপাতালে ,তখন তার ডাক্তার আমাকে বলেন তাকে কোন অবস্থায় পানি দেয়া যাবেই না কিন্তু সেই রাতে হঠাৎ মা জেগে বলতে লাগলো পানি ,পানি ,পানি।
আমি বললাম না ' মা, আমি তোমাকে পানি দিতে পারবো না।কারন ডাক্তারের নিষেধ আছে,এমন বহুবার বলার পরও আমি তাকে একফোঁটা পানি দেই নি
আর সেই ভোর রাতেই মা চলে যান। It kil led me. আমি অনেক কষ্ট পেয়েছি এর জন্য। অনেক মানসিক যন্ত্রণায় ভুগেছি।পরে মনকে এই বলে সান্ত্বনা দিয়েছি,আচ্ছা সেই রাতে আমি যদি মাকে পানি দেয়ার পর মা মা*রা যেতো।সারাজীবন আমার মনে হতো আমার ভুল কাজের জন্য মা মা*রা গেছেন।
অভিনেতার কথাগুলো শুনে মনে হলো,আসলেই তো জীবনটা বড় অদ্ভুত! প্রিয়জনদের ভালো রাখার জন্য,তাদের ভালো খাবার দেয়ার জন্য আমরা জীবনে কতো টা কষ্ট করি।অথচ সময় এমনও কঠিন পরিস্থিতিতে আমাদের এনে দাঁড় করায়,সেই প্রিয়জনকেই শেষ সময়ে তার প্রিয় কোন খাবার কিংবা জলটুকু দেয়া যায় না।আর সেই আফসোস আমাদের বয়ে বেড়াতে হয় আজীবন!
লিখা Papry Routh👍