GOOD WORK

GOOD WORK I CREATE MY PAGE FOR BETTER EDUCATION.

12/12/2025

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হয়ে এখন কোমাতে আছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ।

তিনি বলেন, শরিফ ওসমান হাদীর অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলি বিদ্ধ হয়েছে। তিনি এখন কোমায় আছেন।

জানা গেছে, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা তাকে গুলি করে। তাকে উদ্ধার করে ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম সাংবাদিকদের বলেন, আমি শুনেছি গুলিবিদ্ধ হয়েছেন। তবে কোথায় তা আমরা জানি না।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, দুপুর আড়াইটার পর পরইই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক।

এর আগে গত ১৩ নভেম্বর হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছিলেন ওসমান হাদী। তার মোবাইল নম্বরে বিদেশি নম্বর থেকে কল করে ও টেক্সট দিয়ে এসব হুমকি দেওয়া হচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি। ওইদিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ওসমান হাদী লেখেন, গত তিন ঘণ্টায় আমার নম্বরে লীগের খুনিরা অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে।

তিনি লেখেন, যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।

তিনি আরও লেখেন, ১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়ি-ঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেওয়া হয়, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলও নড়ব না, ইনশাআল্লাহ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র লেখেন, এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে এদেশে। এক হাদীকে হত্যা করা হলে তাওহিদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদী তৈরি করে দেবেন। স্বাধীনতার এই স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না। লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরও সাহস ও শক্তি চাই। আরশওয়ালার কাছে আমি হাসিমুখে শহিদি মৃত্যু চাই।

পরিশেষে হাদী লেখেন, আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদের আল্লাহ তায়ালার কুদরতি কদমে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে। হাসবিয়াল্লাহ।

12/12/2025
12/12/2025
26/11/2025

আর ভিডিও কইরবি

26/11/2025

আধুনিক রাষ্ট্র মানে সার্বভৌম। সার্বভৌমত্ব না থাকলে একটা রাজনৈতিক সত্ত্বা রাষ্ট্রীয় হিসেবে গণ্য হয় না। সার্বভৈমত্ব মানে হলো নিজ সীমানার ভেতরে রাষ্ট্র হলো চূড়ান্ত কর্তৃপক্ষ। রাষ্ট্রের আইনই চূড়ান্ত আইন। একমাত্র রাষ্ট্র আইন প্রণয়ন করতে পারে। এই আইন সবার উপর প্রযোজ্য এবং চূড়ান্ত আনুগত্যের হকদার হলো রাষ্ট্র। আমার কথা বলছি না। ইয়েল ইউনিভার্সিটির সেক্যুলার একাডেমিক আছে, পল কান। তার একটা বই আছে, “Putting Liberalism in it's Place.” ওখানে তিনি বলছেন, একত্ববাদী ধর্মে স্রষ্টার যেসব বৈশিষ্ট্যের কথা বলা হয় সেক্যুলার ব্যবস্থায় রাষ্ট্রের উপর এই বৈশিষ্ট্য গুলো আরোপ করা হয় সার্বভৌমত্বের মাধ্যমে। আবারো বলছি, একত্ববাদী ধর্ম মানে হলো ইসলাম, ক্রিশ্চিয়ানিটি এবং ইহুদি ধর্ম। এই ধর্মে আল্লাহর যে সিফাত আছে এই সিফাতগুলার মধ্যে কিছু কিছু সিফাত আধুনিক রাষ্ট্রের উপর প্রয়োগ করা হয় এই সার্বভৌমত্বের কনসেপ্টের মাধ্যমে।

সার্বভৌমত্ব বলে যে চূড়ান্ত আনুগত্য মাত্র যেটা বললাম যে চূড়ান্ত আনুগত্য হলো রাষ্ট্রের, আইনও বিচারের একমাত্র উদ্দেশ্য হলো রাষ্ট্র, রাষ্ট্রের সীমানার মধ্যে সবচেয়ে বড় কর্তৃপক্ষ রাষ্ট্র, রাষ্ট্র ঠিক করে কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা হালাল, কোনটা হারাম, রাষ্ট্র সহিংসতার বৈধতা দেয়। রাষ্ট্র যখন কাউকে মারে অথবা রাষ্ট্রের জন্য যখন কাউকে মারা হয়, তখন সেটা ভালো কাজ, আপনি খেতাব পাবেন। কিন্তু আপনি অন্য কাউকে মারেন যদি, অন্য কোনো কারণে তখন সেটা খারাপ, আপনাকে ফাঁসি দেওয়া হবে। অর্থাৎ সে সহিংসতার বৈধতা দেয় এবং রাষ্ট্র হলো নাগরিকদের পরিচয়ের উৎস। কোন মানুষের যদি, আপনার যে পাসপোর্ট আছে সেটা হল আন্তর্জাতিক আইডেনটিটি কার্ড। আপনার যদি দেশ না থাকে আপনার কোন নাগরিকত্ব নেই। রাষ্ট্র আপনার অস্তিত্ব ঠিক করছে এক দিক দিয়ে। এবং নিজ সীমানার মধ্যে শিক্ষা বলেন, অর্থনীতি বলেন, সামাজিক কাঠামো বলেন, সংস্কৃতি বলেন, প্রত্যেক ক্ষেত্রে রাষ্ট্র ও কর্তৃত্ব করছে।

আধুনিক জাহিলিয়াহ কার্যত রাষ্ট্রের উপর দেবত্ব আরোপ করছে। সে রাষ্ট্রকে একটা ইলাহতে পরিণত করছে এবং এটা পুরোপুরিভাবে ইসলামের অবস্থানের সাথে সংঘর্ষিক। চূড়ান্ত কর্তৃত্ব, আইন প্রণয়ন, আনুগত্য, হালাল-হারাম, সহিংসতার বৈধতা এ সবগুলো জিনিসের কর্তৃত্ব একমাত্র আল্লাহর।

তো রাষ্ট্রের যে দেবতায় পরিণত হওয়ার ব্যাপারটা এটা কিন্তু দুর্ঘটনাবশত হয়নি। মানে অ্যাক্সিডেন্টালি হয় নাই। এটার পিছনে একটা ইতিহাস আছে। এনলাইটেনমেন্টের মাধ্যমে ইউরোপ সেক্যুলার হয়ে উঠছে। সে তার ধর্মকে সমাজ এবং শাসন থেকে সরিয়েছে। কিন্তু সে ধর্মের প্রভাব থেকে মুক্ত হয় নাই। ধর্মের কিছু ধারণা সে নিজের মধ্যে রেখে দিয়েছে।

~ আসিফ আদনান (লেখক, চিন্তক)

আল্লাহ
26/11/2025

আল্লাহ

Address

Feni
3932

Telephone

+8801842561111

Website

Alerts

Be the first to know and let us send you an email when GOOD WORK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GOOD WORK:

Share