08/09/2026
তুমি কবিতা পছন্দ করো না, তাই আমি কবি হলাম না!
তোমাকে নিয়ে আর লেখাও হলো না৷
প্রিয় বইয়ের প্রিয় কবিতা তো আর সবাই হতে পারে না।
প্রিয় কবিতার লাইন গুলোয় সবাইকে খুঁজে ও পাওয়া যায় না৷
যাকে পাওয়া যায় সে অনেক ভাগবতী৷
তাঁহার কনিষ্ঠ আঙুলের স্পর্শে ধন্য হবে আমার লেখা কবিতার প্রতিটা লাইন কিংবা লাইনে থাকা শব্দ,
শব্দচয়ন করিবার লাগি,তোমারে বারে বারে ডাকি ৷
ভালোবাসা সত্য যদি হয় অনুভবে,
ভালোবাসা নষ্ট হয় স্পর্শে৷
তবে ভালোবাসার গভীরতা হয় যদি অমর,স্পর্শ করিতে কেনো বারণ!
বুকে করো লালন,তাহারে ঘ্রাণে ম-ম চারদিক ছেয়ে গিয়েছিল, তাহার স্পর্শের আগুন এই বুঝি জ্বালিয়ে পুড়িয়ে দিলো।
সদ্য-ধরা শিকার হতে গভীরভাবে স্পর্শ করার তরে করো ধারণ।
তবে কবিতা?
সে তো ধন্য হবে স্পর্শে৷
তুমি যখন মুগ্ধ হয়ে একদৃষ্টিতে তাকিয়ে,হাতের আঙ্গুলের ইশারায় এক একটা লাইন পড়বে মনোযোগ সহকারে!
তখন আমি দূর থেকে চেয়ে রবো তোমার ঠোঁটে৷
দূর বহুদূর যেনো সূর্য বিহীন রোদ্দুর৷
সে কি তাপদহন যেনো ভিন্ন গ্রহ থেকে আসবে উড়ন্ত বাহন।।
-----হাসান রিয়াদ।
#হাসানরিয়াদ