27/05/2025
যারা সবার মন রক্ষা করে চলতে চায়, তারা কখনোই কাউকে খুব শক্ত করে ধরবেও না, আবার ছাড়বেও না। তারা এমন গা ছাড়া ভাব নিয়ে থাকবে, যেন সম্পর্ক এবং সম্পর্কের মানুষগুলোর প্রতি তাদের কোনো দায়িত্ব নেই। মূলত এমন মানুষগুলোই সম্পর্কের ক্ষেত্রে বিপদজনক!
এমন মানুষের উদাসীন আচরণ কিংবা স্বভাবের কারণে যখন আপনি নিজেই দূরে সরে যেতে চাইবেন, তখন সে আপনাকে ফের কাছে টেনে নিবে। কাছে টেনে নিয়ে আরও দ্বিগুণ অবহেলা করবে, দ্বিগুণ মানসিক যন্ত্রণা দিবে! বারবার তার এমন অপরিবর্তিত স্বভাবের কারণে আপনার কাছে সম্পর্কটা বিষাক্ত মনে হবে।
আসলে এমন মানুষদের ভালোবাসার মতো মানুষের অভাব নেই পৃথিবীতে। আপনি ছাড়াও তাদের আরও অনেকেই আছে, যারা তাকে অবসরে সঙ্গ দেয়, কথা বলে এবং তার মন ভালো করার জন্য প্রস্তুত থাকে। সবার সাথেই সম্পর্ক ব্যালেন্স করে যারা চলে, তারা মূলত কাউকে ভালোবাসে না–ভালোবাসতে পারে না। তারা শুধু নিজেদের ফ্যান্টাসি থেকে কারো সাথে সম্পর্কে জড়ায়, ভালোবেসে নয়।
দিনের পর দিন আপনি যখন তার অবহেলায়, সময় না দেয়ায়, আপনাকে গুরুত্ব না দেয়ায় মানসিক ভাবে ভেঙ্গে পড়বেন, ঠিক তখনই সে বিন্দুমাত্র অনুশোচনা করবে না। বরং সে আগের মতোই গা ছাড়া ভাব নিয়ে থাকবে।
শুধুমাত্র একজনকে ভালোবেসে তার জন্য পৃথিবীর সবকিছুই বিসর্জন দেয়া মানুষ বড্ড দুর্লভ পৃথিবীতে। কেউ একজনকে ভালোবেসে সবকিছুই বিসর্জন দেয়, আবার কেউ সবকিছুর জন্য একজনকে দিনের পর দিন মানসিক যন্ত্রণা দিয়ে যায়, একজনের ভালোবাসাকে অবজ্ঞা করে!
আপনার জীবনে যখন একটামাত্র মানুষ থাকবে ভালোবাসার জন্য, সেই মানুষটাকে গুরুত্ব দিতে আপনি বাধ্য। সেই মানুষটা ছাড়া বেঁচে থাকা ভীষণ কষ্টকর আপনার জন্য। আপনি কেবল তার মন রক্ষা করেই চলবেন।
আর যখন জীবনে অহরহ মানুষ থাকবে, তখন নির্দিষ্ট কোনো মানুষের প্রতি আপনার অনুভূতি কাজ করবে না। আপনি মুখে যতই বলেন, কাউকে আপনি সত্যি সত্যি ভালোবাসতে পারবেন না কোনোদিন।
যারা সবার মন রক্ষা করে চলতে চায়, যারা সবার সাথেই সম্পর্কের ব্যালেন্স ঠিক রাখতে চায়, তারা বিপদজনক! এরা মানুষকে ভালোবাসে না কোনোদিন। মানুষের আবেগ-অনুভূতি, বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে নিজের ফ্যান্টাসি পূরণ করে মাত্র।
লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼