Sonagazi News 24

Sonagazi News 24 সত্যের সন্ধানে সাহসী অগ্রযাত্রা https://www.facebook.com/sonagazinews24

26/08/2026

যুবলীগ নেতা মামুন ৫ তারিখের পর খোলস পালটে হয়ে গেলেন যুবদল নেতা-চাপা ক্ষোভ তৃণমূল বিএনপিতে

বিশেষ প্রতিনিধিঃ নাম মামুন।যিনি ঢাকা ২৬ নং ওয়ার্ডের যুবলীগ নেতা সেখানে চাঁদাবাজি, ডাকাতি সহ সকল ধরণের অপকর্ম করে। যুবলীগের পক্ষ হয়ে বিএনপির নেতাকর্মীদের মারধর, পুলিশে ধরিয়ে দেয়া সহ নানান অপকর্ম করে।২০২৪ এর ৫ আগষ্টের পর ঢাকার বিএনপির নেতা কর্মীরা তাকে খুজলেও সে বর্তমানে ফেনী পৌর ১৫ নং ওয়ার্ড মধুপুরের অনেক বড় নেতা বনে যায়। ১৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি কমিশনার বাচ্চু ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিনের ছত্র ছায়ায় সে এখন হয়ে উঠেছে জনসাধারণের আতঙ্ক। এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমি দখল, কিশোর গ্যাং, জোরপূর্বক মানুষকে নাম মাত্র মূল্য দিয়ে মানুষের জমির মাটি বিক্রি করে দেয়া এখন তার নিত্য দিনের কাজ। তার হাতে সবচেয়ে বেশী নির্যাতন হচ্ছে বিএনপির ত্যাগি নেতা কর্মীরাই। কারণ তার অধীনে রয়েছে ১৫ ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দিদার সহ ছাত্রলীগের একাধিক সন্ত্রাসী যাদের মাধ্যমে সে সব কিছু নিয়ন্ত্রণ করছে। এছাড়া তার ভাই "বোমা টিপু" যে ৪ই আগষ্ট ছাত্র হত্যা মামলার অন্যতম আসামী কিন্তু বর্তমানে সেও এলাকায় বুক ফুলিয়ে চলাফেরা করছে এবং ভাইয়ের সাথে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে৷

09/08/2026

সৌদি আরবের রিয়াদে অ/গ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি প্রবাসীর মৃ/ত্যু হয়েছে, মৃ/তের সংখ্যা আরো বাড়তে পারে..

আর কত প্রাণ গেলে প্রশাসনের টনক নড়বে?ফেনীর আল-আকসা হাসপাতালের পর এবার সোনাগাজী পৌরসভার রাকিব প্লাজায় অবস্থিত সোনাগাজী ড...
05/08/2026

আর কত প্রাণ গেলে প্রশাসনের টনক নড়বে?

ফেনীর আল-আকসা হাসপাতালের পর এবার সোনাগাজী পৌরসভার রাকিব প্লাজায় অবস্থিত সোনাগাজী ডায়াবেটিস অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালকে ঘিরে চিকিৎসায় অবহেলার অভিযোগে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় জনমনে তীব্র ক্ষোভ।

যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে এটি শুধু একটি পরিবারের নয়—সমগ্র সোনাগাজীবাসীর জন্য লজ্জা ও উদ্বেগের বিষয়। মানুষের জীবন নিয়ে কোনো ধরনের অবহেলা বা ব্যবসা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আমরা এই ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সংশ্লিষ্ট হাসপাতালের কার্যক্রমের পূর্ণাঙ্গ তদন্তের জোর দাবি জানাচ্ছি।

মানুষের জীবন নিয়ে আর কোনো ছিনিমিনি নয়। এখনই জবাবদিহি নিশ্চিত করতে হবে।

03/08/2026

৩৪ জুলাইয়ে কাবা শরিফ ছুয়ে শেখ হাসিনার ধ্বংস কামনা করে দোয়া প্রার্থনা! তা বাস্তবে রুপ নিয়েছে ৫ আগষ্ট..

পূর্ব সফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন ফজলুল হক টিপুসোনাগাজী প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলার পূ...
01/08/2026

পূর্ব সফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন ফজলুল হক টিপু

সোনাগাজী প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলার পূর্ব সফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পদে একেএম ফজলুল হক টিপু নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি পদে তিনি নির্বাচিত হন। একইসঙ্গে বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ইউনিয়ন সহ-সভাপতি কামরুল হাজারী।

নবনির্বাচিত সভাপতি একেএম ফজলুল হক টিপু বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এদিকে, নবগঠিত পরিচালনা কমিটির মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষা কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা।

স্থানীয়রা মনে করেন, নতুন নেতৃত্বের সমন্বিত উদ্যোগে পূর্ব সফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে আরও এগিয়ে যাবে।

“ক্লিন ফেনী” কর্মসূচির আওতায় চর চান্দিয়া ইউনিয়ন পরিষদে পরিচ্ছন্নতা অভিযানসোনাগাজী প্রতিনিধিঃফেনী জেলা প্রশাসকের অগ্রা...
30/07/2026

“ক্লিন ফেনী” কর্মসূচির আওতায় চর চান্দিয়া ইউনিয়ন পরিষদে পরিচ্ছন্নতা অভিযান

সোনাগাজী প্রতিনিধিঃ
ফেনী জেলা প্রশাসকের অগ্রাধিকার কর্মপরিকল্পনা “ক্লিন ফেনী” কর্মসূচির আওতায় আজ ৩০ জুলাই (বৃহস্পতিবার) সুশীলন, সোনাগাজীর বাস্তবায়নে চর চান্দিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একটি পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণের ঝোপ-ঝাড় ও আগাছা পরিষ্কার করা হয় এবং আঙিনায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সম্মিলিতভাবে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

উক্ত কার্যক্রমে সুশীলনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশ সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম (সিপিপি)-এর কর্মকর্তাগণ, সুশীলনের স্বেচ্ছাসেবকবৃন্দ এবং স্থানীয় অংশীজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীদের সম্মিলিত প্রচেষ্টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ পরিচ্ছন্ন করা হয় এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

24/07/2026

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু..

নবাবপুর ইউনিয়নে সিপিপি স্বেচ্ছাসেবকদের দুর্যোগ পূর্ব প্রস্তুতি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিতসোনাগাজী প্রতিনিধি:অদ্য ৯ জু...
09/07/2026

নবাবপুর ইউনিয়নে সিপিপি স্বেচ্ছাসেবকদের দুর্যোগ পূর্ব প্রস্তুতি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সোনাগাজী প্রতিনিধি:
অদ্য ৯ জুলাই ২০২৬ তারিখে ফেনী জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর আর্থিক সহযোগিতায় এবং সুশীলনের বাস্তবায়নে এএএ অ্যান্ড এসআরএসপি প্রকল্পের আওতায় সিপিপি (Cyclone Preparedness Programme) স্বেচ্ছাসেবকদের জন্য দুর্যোগ পূর্ব প্রস্তুতি বিষয়ক একটি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবপুর ইউনিয়ন সিপিপি টিম লিডার মোঃ মেহরাব হোসেন মেহেদী। ওরিয়েন্টেশনে সহায়তাকারী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী মাহমুনুর রশিদ।

প্রায় ২০ জন সিপিপি স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে দুর্যোগের পূর্বপ্রস্তুতি, আগাম সতর্কবার্তা প্রচার, ঝুঁকি মোকাবিলা, জরুরি পরিস্থিতিতে করণীয় এবং স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি ও ইউনিয়ন লিডার মেহেদী বলেন, দুর্যোগপ্রবণ উপকূলীয় অঞ্চলে জানমাল রক্ষায় সিপিপি স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের ওরিয়েন্টেশন স্বেচ্ছাসেবকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা পালনে সহায়তা করবে।

কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক এস.এন আবছার সোহাগসোনাগাজী পৌরসভার পূর্বতুলাতলী কবি...
30/06/2026

কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক এস.এন আবছার সোহাগ

সোনাগাজী পৌরসভার পূর্বতুলাতলী কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক এস.এন আবছার সোহাগ।

শনিবার(২৭জুন) দুপুরে স্কুল অফিসে অনুষ্ঠিত সাধারণ সভায় এসএমসি সদস্যদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।

সিপিপি’র ইউনিয়ন লিডার নির্বাচিত মেহেদী, ডেপুটি লিডার আলীমসোনাগাজী প্রতিনিধি :ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সোনাগা...
18/06/2026

সিপিপি’র ইউনিয়ন লিডার নির্বাচিত মেহেদী, ডেপুটি লিডার আলীম

সোনাগাজী প্রতিনিধি :
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক মেহরাব হোসেন মেহেদী। একইসঙ্গে ইউনিয়ন ডেপুটি লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন মাস্টার মো. আলীম আল রাজী।

বৃহস্পতিবার (১৮ জুন) ইউনিয়নের ভোরবাজার অ্যাডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে তারা নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা করেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সোনাগাজী উপজেলার কর্মকর্তা ও উপজেলা টিম লিডার মো. রহিম উল্লাহ চৌধুরী। এ সময় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আমজাদ হোসেন ও ইউনুস খান রুবেল।

এছাড়াও অনুষ্ঠানে নবাবপুর ইউনিয়নের আওতাধীন বিভিন্ন ইউনিটের লিডার, ডেপুটি লিডার, স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জনসচেতনতা বৃদ্ধি, আগাম সতর্কবার্তা প্রচার এবং দুর্যোগকালীন উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনায় সিপিপি’র স্বেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

Address

Sonagazi
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when Sonagazi News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sonagazi News 24:

Shortcuts

Share