08/08/2026
যুবকটি বলল, সে প্রেমে পড়েছে এবং তার প্রিয় মানুষটিকে কিছুতেই ভুলতে পারছে না। তাই সে শায়খের কাছে নসিহাহ চাইল। শায়খ তাকে আল্লাহ’র সাহায্য চাইতে এবং বেশি বেশি দোয়া করতে বললেন।
যুবকটি আবার জিজ্ঞেস করল, এমন কোনো বিশেষ দোয়া আছে কি, যার মাধ্যমে হৃদয়ে গেঁথে বসা এই ভালোবাসা দূর করা যায়?
শায়খ বললেন, এই দোয়াটি পড়ো, “হে আল্লাহ, আপনি আমার অন্তরে নূর দান করুন, আমার চোখে নূর দান করুন, আমার কানে নূর দান করুন।”
শায়খ দোয়া শেষ করার আগেই যুবক তড়িঘড়ি করে বলল,
“প্লিজ, সম্মানিত শায়খ! থামুন, থামুন!”
শায়খ কিছুটা অবাক হয়ে ভাবলেন, তিনি বুঝি ভুল কিছু বলে ফেলেছেন।
তখন যুবকটি বলল, “আমি যে মেয়েটির প্রেমে পড়েছি, তার নামই তো নূর!”
এ কথা শুনে শায়খ এতটাই হেসে ফেললেন যে, অনুষ্ঠানেই কিছুক্ষণ বিরতি দিতে হলো। 😄