28/08/2025
দোকান জবর দখল, আ'লীগ নেতা ফয়সালের নেতৃত্বে মার্কেট মালিককে হ-ত্যা-চে-ষ্টা--------------------------
বিশেষ প্রতিনিধি:
ফেনীতে জবর দখলকৃত দোকান ছেড়ে দিতে বলায় মার্কেট মালিকের উপর স-ন্ত্রা-সী হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করেছে ফেনী পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক মোঃ আতিক উল্লাহ প্রকাশ ফয়সাল।
দোকানের বিষয়ে মীমাংসার কথা বলে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে ফেনী শহরের আমিন বিল্ডিং মার্কেটের মালিক ফিরোজা সুলতানা ও তার স্টাফদের উপর হামলা চালায় ফয়সাল, নয়নসহ ২০/৩০ জনের একদল স-ন্ত্রা-সী।
এ বিষয়ে, আমিনুল ইসলাম প্রকাশ পারভেজ বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা নং-৪৫ দায়ের করেছে। মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ অগাস্ট দোকানের ২ লাখ ৫০ হাজার টাকা ভাড়া দেবার কথা বলে মার্কেট মালিক ফিরোজাকে বাড়িতে ডাকেন ফয়সাল।
রাত ৮টার দিকে প্রাইভেটকারে করে তার বাড়িতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে ফিরোজা ও তার স্টাফদের উপর হামলা চালায় ফয়সাল।
এসময় তারা ফিরোজা ও তার স্টাফদের মারধর করে শারীরিকভাবে আহত ও জখম করে। ফিরোজার ব্যবহৃত গাড়িটি ভাংচুর করে তাকে হত্যা-চে-ষ্টা চালায় সন্ত্রাসীরা।
তাদের শোর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে মার্কেট মালিক ফিরোজা ও তার স্টাফরা ফয়সালের সন্ত্রা-সী বাহিনীর হাত থেকে প্রাণে রক্ষা পান।
মার্কেট মালিকের উপর হামলা ও গাড়ি ভাংচুরের বিষয়টি নিশ্চিত করে এ বিষয়ে মামলা হয়েছে বলে ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান জানান। এ বিষয়ে জানতে ফয়সালের কাছে ফোন করা হলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।
ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান সোহেল জানান, তিনি বিষয়টি সমাধানের চেষ্টায় ব্যর্থ হয়ে উভয় পক্ষকে আইনি পদক্ষেপ নিতে বলেন।