Feni Campus

Feni Campus Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Feni Campus, Media/News Company, Feni District, Feni.

ফেনীর সব শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা-সমাধান, সাংস্কৃতিক আয়োজন, অর্জন ও আপডেট একসাথে — Feni Campus এ!
👉 ফেনীর প্রতিটি ক্যাম্পাসের কণ্ঠস্বর, আমাদের সবার ক্যাম্পাস। ❤️

সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ। এখন ফলাফলের অপেক্ষায় থাকার কথা শিক্ষার্থীদের। এর মধ্যেই ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের...
22/09/2026

সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ। এখন ফলাফলের অপেক্ষায় থাকার কথা শিক্ষার্থীদের। এর মধ্যেই ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের এক শিক্ষকের দায়িত্বে থাকা কারিগরি শিক্ষা বোর্ডের প্রায় ১০০টি উত্তরপত্র হারিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।

জানা গেছে, উত্তরপত্রগুলো মূল্যায়নের জন্য কারিগরি শিক্ষা বোর্ড থেকে ফেনী পলিটেকনিকে নিয়ে আসা হয়েছিল। গত ২০ সেপ্টেম্বর সকালে মহিপাল থেকে সদর হাসপাতাল মোড়ে সিএনজি অটোরিকশায় আসার সময় ভুলক্রমে উত্তরপত্রগুলো গাড়িতে রেখে চলে যান ওই শিক্ষক। পরে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত উত্তরপত্রগুলোর সন্ধান পাওয়া যায়নি।

বিষয়টি প্রকাশ্যে আসে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে। পলিটেকনিকের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অতিথি শিক্ষক লিও মো. মেহেদী হোসাইন ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, মহিপাল থেকে সদর হাসপাতাল মোড় আসার সময় সিএনজিতে ফাইনাল পরীক্ষার প্রায় ১০০টি উত্তরপত্র হারিয়ে গেছে। কেউ পেয়ে থাকলে জানানোর অনুরোধের পাশাপাশি উপযুক্ত সম্মানির কথাও উল্লেখ করা হয়। পরে পোস্টটি মুছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তবে উত্তরপত্রগুলো কারিগরি শিক্ষা বোর্ডের—এমন তথ্য তিনি তাঁর পোস্টে উল্লেখ করেননি বলে পরে জানান।

শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ—
একসঙ্গে প্রায় ১০০টি উত্তরপত্র হারিয়ে যাওয়ার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। বিশেষ করে এসব উত্তরপত্রের মূল্যায়ন কীভাবে হবে এবং ঘটনাটি চূড়ান্ত ফলাফলে কোনো প্রভাব ফেলবে কি না—তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ফেনী পলিটেকনিকের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী আশ্রাফুল হক বলেন, একসঙ্গে এতগুলো উত্তরপত্র হারিয়ে যাওয়ার ঘটনা অবশ্যই দুশ্চিন্তার। এতে চূড়ান্ত ফলাফলে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

আরেক শিক্ষার্থী মুজাহিদ সৌরভ বলেন, একটি উত্তরপত্র শুধু পরীক্ষার একটি খাতা নয়; এর ফলাফলের সঙ্গে একজন শিক্ষার্থীর একাডেমিক ভবিষ্যৎ ও ক্যারিয়ারের বিষয়ও জড়িত। তাই গুরুত্বপূর্ণ এসব নথি সংরক্ষণ ও পরিবহনে আরও সতর্কতা প্রয়োজন।

কর্তৃপক্ষ কী বলছে?
ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোহাম্মদ আলী আজম জানান, গত ২০ সেপ্টেম্বর সকালে সিএনজিতে আসার সময় কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের একজন শিক্ষক ভুলবশত উত্তরপত্রগুলো রেখে চলে যান। ওই শিক্ষক এখনো উত্তরপত্রগুলো খুঁজছেন। বিষয়টি নিয়ে শিগগিরই বিবৃতি দেওয়া হবে বলেও জানান তিনি।

অন্যদিকে, ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. জাহেদুল কবির খান বলেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের একজন শিক্ষক কারিগরি শিক্ষা বোর্ডের প্রায় ১০০টি উত্তরপত্র মূল্যায়নের জন্য এনেছিলেন। ভুলক্রমে সেগুলো সিএনজি অটোরিকশায় রেখে আসার বিষয়টি ইতোমধ্যে কারিগরি শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে।

তবে সংশ্লিষ্ট শিক্ষকের নাম-পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
এখন মূল প্রশ্ন—হারিয়ে যাওয়া উত্তরপত্রগুলো উদ্ধার করা সম্ভব হবে কি না এবং উদ্ধার না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলে এর প্রভাব কীভাবে মোকাবিলা করা হবে? বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে।

21/09/2026

ফেনী সরকারি কলেজ অডিটোরিয়ামে পবিত্র সীরাতুন্নবী সা. (১৪৪৮) উপলক্ষ্য কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে সীরাত অলিম্পিয়াড ও তাৎক্ষণিক পুরস্কার অনুষ্ঠান সম্পন্ন...

বাঙালি 🫡
11/09/2026

বাঙালি 🫡

English Olympiad Global 2026 – World Grand Finale-এ বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফেনী সেন্ট্রাল হাই স্কুলের মেধ...
08/09/2026

English Olympiad Global 2026 – World Grand Finale-এ বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফেনী সেন্ট্রাল হাই স্কুলের মেধাবী শিক্ষার্থী চন্দ্রিমা দেবনাথ। মালয়েশিয়া ও সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন তিনি।

চন্দ্রিমার এমন অর্জনে গর্বিত ফেনী সেন্ট্রাল হাই স্কুল পরিবার। বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর এই সাফল্য শুধু বিদ্যালয়ের জন্য নয়, ফেনীর শিক্ষাঙ্গন এবং বাংলাদেশের জন্যও গর্বের বিষয়।

আন্তর্জাতিক পর্যায়ের এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ চন্দ্রিমার মেধা, পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে দেখছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

মালয়েশিয়া ও সিঙ্গাপুরের আন্তর্জাতিক মঞ্চে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন চন্দ্রিমা। সেখানে তাঁর লক্ষ্য থাকবে নিজের সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশের নাম ও পতাকাকে তুলে ধরা।

চন্দ্রিমার এই অর্জনে উচ্ছ্বসিত ফেনী সেন্ট্রাল হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর আন্তর্জাতিক প্রতিযোগিতার যাত্রায় সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়েছে।

বিদ্যালয় পরিবারের প্রত্যাশা, চন্দ্রিমার এই আন্তর্জাতিক পদচারণা ফেনীর আরও অনেক শিক্ষার্থীকে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধা ও প্রতিভা তুলে ধরতে অনুপ্রাণিত করবে।

শুভকামনা ও অভিনন্দন, চন্দ্রিমা! 🌹

🇧🇩

জাতীয় বিতর্ক সংগঠন ডিবেট বাংলাদেশ-এর ২০২৬–২৭ সেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফেনীর লেমুয়া এলাকার সন্তান আবু সুফিয়ান ...
08/09/2026

জাতীয় বিতর্ক সংগঠন ডিবেট বাংলাদেশ-এর ২০২৬–২৭ সেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফেনীর লেমুয়া এলাকার সন্তান আবু সুফিয়ান নোমান। একই কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আজিজুর রহমান শান্ত।

গত ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, রাজধানীতে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভা–২০২৬-এ নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।

আবু সুফিয়ান নোমান ফেনীর লেমুয়া এলাকার বাসিন্দা। তাঁর পিতা আবু তাহের। জাতীয় পর্যায়ের একটি বিতর্ক সংগঠনের শীর্ষ নেতৃত্বে ফেনীর এই তরুণের দায়িত্ব পাওয়া জেলার বিতর্কচর্চার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে।

সদ্য বিদায়ী সভাপতি আব্দুল্লাহ আল কোরাইশ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন নবনির্বাচিত সভাপতি আবু সুফিয়ান নোমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবেট বাংলাদেশ-এর উপদেষ্টা সিবগাতুল্লাহ সিবগা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি নবগঠিত কমিটির প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন এবং বাংলাদেশের বিতর্ক অঙ্গনে মেধা, দক্ষতা ও যোগ্যতার সঙ্গে কাজ করে যাওয়ার জন্য বিতার্কিকদের আহ্বান জানান। একই সঙ্গে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ডিবেট বাংলাদেশ-এর কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে যুক্তিশীল, সচেতন ও দায়িত্বশীল নাগরিক তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মডারেটর আবু নাছির মোহাম্মদ ত্বহা। তিনি নতুন কমিটি ঘোষণা করার পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক কাঠামো ও দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা দেন।

এছাড়া উপদেষ্টা আরিফ হোসেন নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বার্ষিক সাধারণ সভায় ডিবেট বাংলাদেশের বিগত সময়ের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে দেশের সর্বস্তরে বিতর্কচর্চা ছড়িয়ে দেওয়া এবং যুক্তিনির্ভর সমাজ বিনির্মাণে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে। এরপর দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিতর্কচর্চা সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

নবনির্বাচিত সভাপতি আবু সুফিয়ান নোমানের দোয়া ও মোনাজাতের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা–২০২৬-এর সমাপ্তি ঘোষণা করা হয়।

মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে জানার সুযোগকে আরও বিস্তৃত করতে ফেনী সরকারি কলেজে আয়োজন করা হচ্ছে ‘...
03/09/2026

মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে জানার সুযোগকে আরও বিস্তৃত করতে ফেনী সরকারি কলেজে আয়োজন করা হচ্ছে ‘সীরাত অলিম্পিয়াড–২০২৬’।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফেনী সরকারি কলেজ শাখার উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন।

প্রতিযোগিতায় অংশ নিতে ফেনী সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বই হিসেবে রাখা হয়েছে ‘সীরাত ইবনে হিশাম (সংক্ষিপ্ত সংস্করণ)’। বইটির মোট পরিসর ৩৬০ পৃষ্ঠা।

📖 বই: সীরাত ইবনে হিশাম (সংক্ষিপ্ত সংস্করণ)
📄 পৃষ্ঠা: ৩৬০/৩৬৬
🏆 পুরস্কার: নগদ অর্থ, ক্রেস্ট ও আকর্ষণীয় উপহার, ফেনী সরকারি কলেজের ৫০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে।
অংশগ্রহণ: ফেনী সরকারি কলেজের শিক্ষার্থীরা

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেনী সরকারি কলেজের শিক্ষার্থীরাই এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ক্যাম্পাসে টানানো পোস্টার ও পেস্টুনে থাকা QR Code স্ক্যান করে অথবা আয়োজকদের দেওয়া রেজিস্ট্রেশন লিংকের মাধ্যমে অংশগ্রহণের জন্য নিবন্ধন করা যাবে।

আপনি কি প্রস্তুত ‘সীরাত অলিম্পিয়াড–২০২৬’-এর জন্য? 📖💸🏆

#সীরাতঅলিম্পিয়াড২০২৬ #সীরাত #ফেনীসরকারিকলেজ

চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃ-ত্যু হয়েছে। নি'হতদের...
29/08/2026

চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃ-ত্যু হয়েছে। নি'হতদের মধ্যে একজন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে তালাত মাহমুদ শুভ (১৯) এবং একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে আব্দুল্লাহ আল ওমর (১৯)।

নিহত আব্দুল্লাহ আল ওমর ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় পর্বের ইলেকট্রিক্যাল বিভাগের দ্বিতীয় শিফটের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি শুভ ও ওমর দুজনই স্থানীয় আবুতোরাব বাজারের একটি ল্যাবে চাকরি করতেন।

জানা গেছে, শুক্রবার রাতে বন্ধু ওমরকে সঙ্গে নিয়ে বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল কিনে বাড়ির উদ্দেশে রওনা হন শুভ। পথে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লরির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সং-ঘর্ষ হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই শুভর মৃত্যু হয়। গুরুতর আহত ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃ'ত্যু হয়।

নি'হত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, শুভ ও ওমর ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। নতুন মোটরসাইকেল কিনতে শুক্রবার দুজন একসঙ্গে বারৈয়ারহাটে গিয়েছিলেন। নতুন মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, বড়তাকিয়া গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শুভ নামে একজন নি'হত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলসহ সংশ্লিষ্ট এলাকায় পুলিশের সদস্যদের পাঠানো হয়েছে।

নতুন মোটরসাইকেল কেনার আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে। দুই বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

যে বয়সে স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে খেলার কথা—সেই সাতটি বছর কেটেছে কারাগারের দেয়ালের ভেতর। অপরাধ না করেও মায়ের সঙ্...
27/08/2026

যে বয়সে স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে খেলার কথা—সেই সাতটি বছর কেটেছে কারাগারের দেয়ালের ভেতর। অপরাধ না করেও মায়ের সঙ্গে কারাগারে থাকা রাথীর হারানো শিক্ষাজীবন ও শৈশব নিয়ে উঠছে প্রশ্ন।

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে বেকসুর খালাস পেয়েছেন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কামরুন নাহার মনি। মায়ের সঙ্গে দীর্ঘ সাত বছর কারাগারে থাকা তাঁর সন্তান রাথীর জীবনেও এ রায়ের মধ্য দিয়ে এসেছে মুক্তির সুযোগ। তবে যে সাতটি বছর তার শৈশব ও শিক্ষাজীবন থেকে হারিয়ে গেছে, তা কি আর ফিরে পাওয়া সম্ভব?

২০১৯ সালের এপ্রিলে নুসরাত হত্যাকাণ্ডের সময় রাথী তখনও পৃথিবীর আলো দেখেনি। মায়ের গর্ভে ছিল তার বয়স প্রায় সাত মাস। মা কারাগারে থাকায় কারাগারের ভেতরেই জন্ম নিতে হয় তাকে। এরপর জীবনের প্রথম সাতটি বছর কেটে যায় কারাগারের পরিবেশে।

রাথীর বিরুদ্ধে কোনো মামলা ছিল না, সে কোনো অপরাধও করেনি। অথচ যে বয়সে একটি শিশুর স্কুলে যাওয়ার কথা, সহপাঠীদের সঙ্গে বন্ধুত্ব গড়ার কথা, মাঠে খেলাধুলা ও স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠার কথা, সেই বয়সেই তার পৃথিবী ছিল কারাগারের দেয়ালে সীমাবদ্ধ।

শিক্ষাবিদ ও শিশুর অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিদের মতে, একটি শিশুর স্বাভাবিক বেড়ে ওঠার জন্য পরিবার, শিক্ষা, খেলাধুলা ও সামাজিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শৈশবের এই সময়গুলো শুধু বয়সের হিসাব নয়—এ সময়েই শিশুর ব্যক্তিত্ব, মানসিকতা, সামাজিক দক্ষতা ও শিক্ষার ভিত্তি তৈরি হয়।

রাথীর ক্ষেত্রে সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো—সে মামলার কোনো পক্ষ ছিল না, তবুও মামলার দীর্ঘ প্রক্রিয়ার প্রভাব তার শৈশব ও শিক্ষাজীবনের ওপর পড়েছে।

হাইকোর্টের রায়ে তাঁর মা খালাস পাওয়ার পর রাথীর কারাজীবনের অবসান ঘটতে যাচ্ছে। কিন্তু দীর্ঘ সাত বছর যে সময় তার প্রাথমিক শিক্ষা, বিদ্যালয়জীবনের শুরু, বন্ধু তৈরি এবং স্বাভাবিক শৈশব থেকে বিচ্ছিন্ন করেছে—সেই ক্ষতি পূরণ করবে কে?

আগামী ২১ সেপ্টেম্বর রাথীর সাত বছর পূর্ণ হওয়ার কথা। অন্য শিশুদের কাছে সাত বছর মানে স্কুল, বই-খাতা, বন্ধু, খেলাধুলা ও নতুন নতুন অভিজ্ঞতায় বেড়ে ওঠা। আর রাথীর কাছে সাত বছর মানে কারাগারের দেয়ালের মধ্যে কাটানো একটি দীর্ঘ শৈশব।

একটি শিশুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই সামনে আসে— রাথীর হারানো সাত বছরের শিক্ষাজীবন ও শৈশব কি কোনো রায়ের মাধ্যমে ফিরিয়ে দেওয়া সম্ভব?

বিচার শুধু অপরাধীর শাস্তি নিশ্চিত করার বিষয় নয়; একই সঙ্গে নিশ্চিত করতে হয়, কোনো নিরপরাধ শিশু যেন কোনো আইনি বা সামাজিক পরিস্থিতির অনিচ্ছাকৃত শিকার হয়ে তার শৈশব ও শিক্ষার অধিকার হারিয়ে না ফেলে।

রাথীর গল্প তাই শুধু একটি মামলার গল্প নয়—এটি শিশুর অধিকার, শিক্ষা ও নিরাপদ শৈশবের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।

চট্টগ্রামের হালিশহরে কর্মরত অবস্থায় বিদ্যুৎ-স্পৃ'ষ্ট হয়ে মর্মান্তিকভাবে মা'রা গেছেন ফেনী সদরের ফাজিলপুর মুজিবিয়া ইসলামিয়...
22/08/2026

চট্টগ্রামের হালিশহরে কর্মরত অবস্থায় বিদ্যুৎ-স্পৃ'ষ্ট হয়ে মর্মান্তিকভাবে মা'রা গেছেন ফেনী সদরের ফাজিলপুর মুজিবিয়া ইসলামিয়া আলিম মাদরাসার ২০১৬ সালের এসএসসি ব্যাচের সাবেক শিক্ষার্থী নিজাম উদ্দীন।

জানা গেছে, হালিশহরে কর্মরত অবস্থায় ইলেকট্রিক শর্ট সার্কিটে তিনি বিদ্যুৎ-স্পৃ'ষ্ট হন। এতে তার মৃ'ত্যু হয়।

তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মহান আল্লাহ মরহুম নিজাম উদ্দীনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন। আমিন। 🤲

19/08/2026

ফেনী শহরের একাডেমি ৭নং ওয়ার্ডে কিশোরীকে জো'র করে ই/য়া/বা সেবন করিয়ে যৌ/ন নিপী/ড়ন করে ভিডিও ধারণ করে ব্লা-কমেইলের অভিযোগ!

Address

Feni District
Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feni Campus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share