04/06/2026
প্রিয় আমি,
জীবন সব সময় সহজ ছিল না তোমার জন্য। অনেক রাত কেটেছে দুশ্চিন্তায়, অনেক দিন গেছে নিজেকে হারিয়ে ফেলার অনুভূতিতে। তবুও তুমি থেমে যাওনি। প্রতিটি কষ্টের পরও তুমি সামনে এগিয়ে গেছো—এটাই তোমার সবচেয়ে বড় শক্তি।
মনে রেখো, সবকিছু একদিনে ঠিক হয়ে যায় না। সময় লাগে, ধৈর্য লাগে, আর নিজের উপর বিশ্বাস রাখতে হয়। সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমার পাশে থাকবে না—তবুও নিজের স্বপ্নগুলোকে ছেড়ে দিও না।
তবে মনে রেখো মস্তিষ্ক তোমার পাগলাটে, কিন্তু সিদ্ধান্ত তোমার খুবই নিখুঁত।
ভালোবাসা রইলো,
প্রিয় আমি 🖤