22/08/2026
মাঝে মাঝে নিজেকে নিয়ে ভাবতে বসলে,
সবকিছু কেমন যেন অন্ধকার মনে হয়।😭
আজকাল নিজের জন্য বড্ড মায়া লাগে।
কী হওয়ার কথা ছিলো, আর কী হয়ে গেছি!😩
মানুষ ভালোবাসে ভালো থাকার জন্য,
আর আমি ভালোবেসেছি অন্যকে ভালো রাখতে।
এই কথাগুলো যখন ভাবি,
মনটা ভীষণ খারাপ হয়ে যায়।
আজ বুঝি সময়ের আসল মূল্য,
তবুও আজ এই জীবনের অনেক কিছুই
বড় বেশি মূল্যহীন মনে হয়।
• ❐ কী হওয়ার কথা ছিলো
• ❐ লেখক: মাহবুব সরদার সবুজ
#মাহবুব_সরদার_সবুজের_কবিতা