Batch Of Twenty-Four GGHS

Batch Of Twenty-Four GGHS Official page Batch Twenty-four (24) GGHS
অন্তহীন ২৪�

28/04/2026

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র 💥💥

09/04/2026

গোবিন্দগঞ্জের কোচাশহরে বাসিন্দা এবং গোবিন্দগঞ্জ বি এম বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক অলুপ কুমার রায়। গত মঙ্গলবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে হামলা চালায় দুবর্ত্তরা। আহত করে নারীসহ ৪ জনকে।

আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বন্ধু নিবরাস এর ২ য় ও পজেটিভ রক্ত দান। এভা@বেই মানবসেবায় সবার পাশে থাকবে  of twenty four gghs
06/04/2026

বন্ধু নিবরাস এর ২ য় ও পজেটিভ রক্ত দান। এভা@বেই মানবসেবায় সবার পাশে থাকবে of twenty four gghs

03/04/2026

আজ Bangladesh U-20 টিমের জয়ে আনন্দে ভাসছে দেশ ⚽🔥
আর এই আনন্দের মাঝেই
গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের গর্ব,
“অন্তহীন ২৪” ব্যাচের প্রিয় বন্ধু
Ihsan Habib Riduan –এর জন্মদিন 🎂✨
একই বেঞ্চে বসা সেই বন্ধুই আজ দেশের জার্সিতে লড়ছে — ভাবতেই গর্ব লাগে! 😌
শুভ জন্মদিন ভাই 🎉
আজকের জয়টা যেন তোর জন্যই সবচেয়ে সুন্দর উপহার 💚
এভাবেই এগিয়ে যা, একদিন লাল-সবুজের সিনিয়র দলে তোর নাম দেখবো ইনশাআল্লাহ 🇧🇩💪
#অন্তহীন_২৪

গোবিন্দগঞ্জে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে কারাদণ্ড ও জরিমানাগাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে ...
27/03/2026

গোবিন্দগঞ্জে জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে কারাদণ্ড ও জরিমানা
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে তেল মজুদ ও খোলা বাজারে বিক্রির অভিযোগে মনোহারী দোকান মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ফিলিং স্টেশনের ম্যানেজারকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ষোল লিটার ডিজেল উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় ও পৌরসভার খলসী এলাকায় এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।

দণ্ডপ্রাপ্তরা হলেন - পৌরসভার খলসী এলাকার মৃত আজাদ মিয়ার ছেলে আহসান হাবীব নয়ন এবং উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর ইউনিয়নের মনিরুজ্জামানের ছেলে হেলাল শেখ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জ্বালানি তেল সংকট মোকাবেলা ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে তেল বিক্রির অপরাধে খলসী এলাকার মেসার্স মৌসুমী ফিলিং স্টেশনের ম্যানেজার আহসান হাবীব নয়নকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে তেল ক্রয় ও মজুদ করার দায়ে কাটামোড় এলাকার মনোহারী দোকানের মালিক হেলাল শেখকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান জানান, লাইসেন্স ব্যতীত জ্বালানি তেলের মজুদ ও বিপণনে অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ৪(খ) লঙ্ঘনের দায়ে ধারা ২০(১)(ক) অনুযায়ী ফিলিং স্টেশনের ম্যানেজারকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মনোহারী দোকানের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আমাদের SSC 2024 ব্যাচের গর্ব ✨আমাদেরই বন্ধু ইহসান হাবিব রিদুয়ান আজ বাংলাদেশ U-20 জাতীয় দলে খেলছে 🇧🇩⚽একই বেঞ্চে বসে ক্লাস...
27/03/2026

আমাদের SSC 2024 ব্যাচের গর্ব ✨

আমাদেরই বন্ধু ইহসান হাবিব রিদুয়ান আজ বাংলাদেশ U-20 জাতীয় দলে খেলছে 🇧🇩⚽

একই বেঞ্চে বসে ক্লাস করা সেই ছেলেটা আজ দেশের জার্সিতে মাঠ কাঁপাচ্ছে — সত্যিই গর্বের মুহূর্ত!

তোর জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো ❤️
এভাবেই দেশের জন্য আরও বড় কিছু অর্জন করিস 💪

বৃষ্টিকে বিয়ে করে জামিন, তারপরই উধাও—অধ্যক্ষ রঞ্জু মিয়াকে নিয়ে নতুন অভিযোগ বিস্তারিত কমেন্টে...
23/03/2026

বৃষ্টিকে বিয়ে করে জামিন, তারপরই উধাও—অধ্যক্ষ রঞ্জু মিয়াকে নিয়ে নতুন অভিযোগ বিস্তারিত কমেন্টে...

Eid mubarak🤍
21/03/2026

Eid mubarak🤍

গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জ...
15/03/2026

গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।

রবিবার (১৫ মার্চ ২০২৬) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক দীর্ঘদিন ধরে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি একজন শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবেও এলাকায় পরিচিত।

জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার দায়িত্বকালীন সময়ে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন।

Address

Gobindaganj
Gaibandha
5740

Alerts

Be the first to know and let us send you an email when Batch Of Twenty-Four GGHS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Batch Of Twenty-Four GGHS:

Share