27/02/2026
যুবদল নেতার সংঘবদ্ধ ধ/র্ষ/ণের শিকার কিশোরীর ম/র/দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
নরসিংদীর মাধবদী উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের দড়িকান্দী এলাকায় একটি সরিষা ক্ষেত থেকে আমেনা আক্তার (১৫) নামে এক কিশোরীর ম/র/দেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে স্থানীয়রা গলায় ওড়না পেঁচানো অবস্থায় ম/র/দেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম/র/দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নি/হত আমেনা আক্তার বিলপাড় এলাকার আশরাফ হোসেনের মেয়ে। পরিবারের অভিযোগ, প্রায় ১৫ দিন আগে স্থানীয় যুবদল নেতা ( নুরা)সহ কয়েকজন যুবক তাকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধ/র্ষ/ণ করে। বুধবার রাতে খালার বাড়িতে নেওয়ার পথে অভিযুক্তরা বাবার কাছ থেকে জোর করে মেয়েটিকে তুলে নিয়ে যায়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, ম/র/দেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে সন্দেহভাজনদের শনাক্তে কাজ করছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।