20/04/2026
মাটির তৈরি হাঁড়ি পাতিলে ভরা ইঞ্জিন বিহীন নৌকা।
এক সময় এই বানিজ্য বাংলাদেশে রমরমা ছিলো। এখন আর দেখা যায় না। সাধারণত আমন ধান ঘড়ে তোলার আগে আগে বাংলাদেশের
উত্তর থেকে দক্ষিণ অঞ্চলে উক্ত নৌকার মাধ্যমে ব্যাবসায়ীদের আগমন হতো।একটি নিদিষ্ট স্থানে নঙ্গর করে ভার বাঁশে করে পন্য নিয়ে গ্রামের আনাচকানাচে ছরিয়ে পরত ব্যাবসায়ীদের দল। নগদ অর্থ, ধান,চাল ইত্যাদির বিনিময়ে পন্য সামগ্রি বিক্রি হতো।বর্তমানে এই শিল্প এবং ব্যাবসা বিলুপ্ত প্রায়।