BCK News 24

BCK News 24 সব খবর সবার আগে সবখানে

Permanently closed.
চিলমারীতে এমপি'র ব্যাক্তিগত সহকারীর  উপর হামলাদুই ভাই জেল হাজতেস্টাফ রিপোর্টারঃকুড়িগ্রামের চিলমারীতে এমপি'র ব্যাক্তিগত স...
31/05/2026

চিলমারীতে এমপি'র ব্যাক্তিগত সহকারীর উপর হামলা
দুই ভাই জেল হাজতে
স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের চিলমারীতে এমপি'র ব্যাক্তিগত সহকারী (পিএস) সাথে বাকবিতণ্ডা ও মারধরের ঘটনায় আপন দুই ভাই আটক। অবশেষে মামলা, দুই ভাই গেল (জেল হাজতে) কারাগারে।
জানা গেছে, কুড়িগ্রাম -৪ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান দলীয় নেতাকর্মী নিয়ে চিলমারী থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে শনিবার সন্ধায় রওনা করেন। গাড়িটি উপজেলার মাটিকাটা মোড় এলাকায় পৌঁছালে যানজট দেখে পিএস মোঃ সানাউল্লাহ সরকার গাড়ি থেকে নেমে কথা বলতে গেলে দুই যুবকের সাথে বাকবিতণ্রডার এক পর্যায়ে তারা এমপি'র ব্যাক্তিগত সহকারী (পিএস) এর উপর হামলা করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। আটক কৃত দুই যুবক আপন দুই ভাই আতাউর রহমান (৩০) ও রেজাউল করিম (২৪) তারা উলিপুর উপজেলার রসুলপুর তবকপুর এলাকার আউয়ব আলীর ছেলে। এমপি'র ব্যাক্তিগত সহকারী ( পিএস) সানাউল্লাহ সরকার বলেন, এমপি স্যারের মিটিং ছিল কুড়িগ্রামে তাই আমরা চিলমারী থেকে শনিবার সন্ধায় কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা করি পথি মধ্যে মাটিকাটা মোড়ে যানজট দেখে আমি যানজট নিরসনের চেষ্টা করি এসময় ঐ দুই যুবক আমাদের সাথে থাকা দুই ব্যাক্তির উপর ক্ষিপ্ত হয় আমি তা থামাতে গেলে তারা আমার সাথে বাকবিত-ায় জড়িয়ে পড়ে এবং হঠাতেই আমার উপর হামলা করে মারধর করে এসময় তারা আরো এক ব্যাক্তিকে ঘুষি মেরে দাঁত ফেলে দেয়। অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে জানানো হয় এটি ছিল ভুল বুঝাবুঝি আর তারা তো এমপি সাহেবের পিএস-কে চেনেন না, তবে তারা বাকবিত-ার কথা স্বীকার করলেও মারধরের ঘটনা এড়িয়ে যান। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার ঘটনার সত্যত্বা স্বীকার করে বলেন, ঘটনায় মামলা হয়েছে দুইজনকে আটক করে জেল হাজতে (কারাগারে) প্রেরণ করা হয়েছে। মামলা নং -১৪ তারিখ ৩১-৫-২৬ ইং।

এখানে ধসলো কেন, কাজের মান নিয়ে তো প্রশ্ন থাকবে
08/04/2026

এখানে ধসলো কেন, কাজের মান নিয়ে তো প্রশ্ন থাকবে

সার ও বীজ বিতরণ
08/04/2026

সার ও বীজ বিতরণ

20/03/2026

চিলমারীতে এসএসসি ২০০০ ব্যাচের ইফতার মাহফিল ও মিলন মেলা

15/03/2026

মেধাবী কল্যাণ সংস্থার আয়োজনে

06/03/2026

তেল মজুদ, কৃত্রিম সংকট, পণ্যের দাম কৌশলে বৃদ্ধি, এই সিন্ডিকেট অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নেই নজরদারী, নিরব কেন কর্তৃপক্ষ

02/03/2026

সংযোগ ফাউন্ডেশনের আয়োজনে রমজানে ফুট প্যাকেজ বিতরন

চিলমারীতে সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সহায়তাস্টাফ রিপোর্টার:কুড়িগ্রামের চিলমারীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে শতাধিক দ...
27/02/2026

চিলমারীতে সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সহায়তা
স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের চিলমারীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংযোগ ফাউন্ডেশন-এর উদ্যোগে রমজান ফুড প্যাকেজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় থানাহাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, রমজান মাসে যেন নিম্ন আয়ের মানুষগুলো ইফতার ও সেহরির সময় ন্যূনতম কষ্ট ছাড়া খাদ্যের ব্যবস্থা করতে পারে। সে উদ্দেশ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক মো. রবিউল ইসলাম, মো. মিনহাজুল ইসলাম সীমান্ত ও মোছা. রুনা বেগম প্রমূখ। এছাড়াও দায়িত্ব পালন করেন মো: খোরশেদ আলম, মো: সিফাত ইসলাম, সিয়াম, লাবিব, রিপন, নাসরিন, সীমা ও মোসলেমা। সংযোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও “মানুষের জন্য, মানুষের পাশে” নীতিকে ধারণ করে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Address

Dhaka
Gazipur
5000

Alerts

Be the first to know and let us send you an email when BCK News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share