25/11/2025
যদি মন কাঁদে
কথা: হুমায়ূন আহমেদ
যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়...
এসো ঝরঝর বৃষ্টিতে
জলভরা দৃষ্টিতে
এসো কোমল শ্যামল ছায়।
যদিও তখন আকাশ থাকবে বৈরী
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ছলকে ছলকে নাচে বিজলির আলো
তুমি চলে এসো, এক বরষায়...
যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়...@অচেনা_তবুও_চেনা