06/02/2026
🏆 গর্বের অর্জন | ফেনীর তরুণদের জয় 🏆
ফেনীর সামাজিক সংস্কার ও ইতিবাচক পরিবর্তনে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে International Youth Change Maker (IYCM) – Feni Team অর্জন করেছে সম্মানজনক ‘হাদী অ্যাওয়ার্ড ২০২৬’🏅
এই অর্জন কোনো একদিনের কাজ নয়—
এটি ফেনীর তরুণদের সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে ইতিবাচক সামাজিক পরিবর্তন, যুব ও শিশু উন্নয়ন, এবং সচেতন সমাজ গঠনে IYCM Feni Team-এর নিরবচ্ছিন্ন প্রচেষ্টার এক অনন্য স্বীকৃতি।
ঐক্যবদ্ধ ফেনী-এর আয়োজনে অনুষ্ঠিত
🗣️ ‘তারুণ্যের ভাবনায় সংস্কার’ শীর্ষক সেমিনারে
আয়োজকবৃন্দ IYCM Feni District Coordinator Mehedi Hasan-এর হাতে, দলের প্রতিনিধিদের উপস্থিতিতে, এই সম্মাননা তুলে দেন।
✨ এই সম্মাননা শুধু একটি সংগঠনের নয়—
এটি ফেনীর তরুণ সমাজের
✔️ সচেতনতা
✔️ শৃঙ্খলা
✔️ দক্ষতা
✔️ এবং পরিবর্তনের প্রতি দায়বদ্ধতার
প্রকাশ্য স্বীকৃতি।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি,
এই সম্মাননা আমাদের পথচলাকে আরও শক্তিশালী করবে এবং
ফেনীকে একটি সুস্থ, সচেতন ও ইতিবাচক জেলা হিসেবে গড়ে তুলতে নতুন অনুপ্রেরণা জোগাবে।
🌍 Change Yourself, Change the World