EnsaF

EnsaF যদি বাঁচতে চাও, তাহলে মানুষ হও

18/05/2026

২ মিনিটের জন্য নিজেকে এখানে কল্পনা করে দেখলাম।
কলিজা টা ভ/য়ে শুকিয়ে গিয়েছে,কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি!শেষ প/রিণ/তি আমাদের এতো ভ/য়া/বহ কিন্তু দু/নি/য়া নিয়ে আমাদের চাহিদার শে/ষ নেই।আল্লহুম্মাগফিরলী!ইয়া রব্ব ,আমি না/ফর/মান,বে/ইমা/ন,ক্ষ/মার অযোগ্য পা/পী আপনি ছাড়া এই দিনের ভ/য়া/বহ পরিণতি থেকে আমাকে কেউ র/ক্ষা করতে পারবে না।আপনি ই আমার জন্য যথেষ্ট হয়ে যান ইয়া রব্ব! -সংগ্রহীত

18/05/2026
17/05/2026

জীবনটা খুব ছোটরে ভাই,তাই আসুন আমরা দিনের পথে চলি,দুনিয়াটা কিচ্ছু না,দুনিয়ার মায়ায় পইড়া,বাকি জিবনটা শেষ করিও না

কত তাহাজ্জুদগুজার বান্দাকে আল্লাহকে ভুলে যেতে দেখেছি, জেগে থেকেও ফরজে পর্যন্ত অবহেলা করার দুঃসাহস করতে দেখেছি! ভয় লাগে। ...
17/05/2026

কত তাহাজ্জুদগুজার বান্দাকে আল্লাহকে ভুলে যেতে দেখেছি, জেগে থেকেও ফরজে পর্যন্ত অবহেলা করার দুঃসাহস করতে দেখেছি! ভয় লাগে। রাস্তা ভুলে হারিয়ে যাওয়াটা পলকের ব্যাপার মাত্র।

​ওইদিকে এই আধুনিক সময়েও, কত বান্দাকে দেখেছি আগে খেয়ে নিয়ে ইশার সালাতের পরই ঘুমিয়ে যেতে, যেন সুন্নাতের খিলাফ না হয়, তাহাজ্জুদ না ছুটে যায়। ফরজ যেন থাকে অটুট আর সুন্দর।

​প্রায়োরিটি। আর কিছু না। আপনি আসলে হারিয়ে গেছেন। নিজেকে এই-সেই বুঝ দিয়ে দুনিয়ায় মেতে থাকতে থাকতে নিজের রাব্বকে ভুলেছেন, ছেড়েছেন, সরেছেন।

​ভেবে দেখুন, আপনার আজকের এই অবস্থান, দুনিয়া নিয়ে ব্যস্ততা, আল্লাহ থেকে দূরে সরে যাওয়া, পুরোটাই ছিলো আপনার চয়েস, আপনারই সিদ্ধান্ত। তাই আপনাকেও আপনার যাবতীয় ভনিতা আর অজুহাতের উপরে সোপর্দ করা হয়েছে। এর উপরেই থাকবেন কিনা, এভাবেই চালিয়ে যাবেন কিনা, সেটাও আপনার ব্যাপার। কোন জোরাজুরি করবে না কেউ।

​যে আল্লাহকে সত্যিই চায়, আল্লাহকে প্রায়োরিটি দেয়, তাকে আল্লাহ আরো বেশি বেশি করে আল্লাহর সান্নিধ্যে রাখেন, সহজ করে দেন, অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরিয়ে দেন, আর আরো বেশি আল্লাহর ইবাদাত করার তৌফিক দিয়ে দেন। কারণ, আল্লাহও যে তাকে ভালবাসেন।

​আর যে আল্লাহকে চেনার পরেও, আল্লাহর দিক থেকে একবারের জন্যেও অন্যদিকে তাকানোর দুঃসাহস করে!

সুবহানাল্লাহ এটাই যে, ফেরার রাস্তা খোলা। এই ছোট্ট পড়ার তৌফিক হয়েছে মানেই এখনো সুযোগ আছে। কতজন গোপনে গোপনে এগিয়ে যাচ্ছে তাদের রাব্বের দিকে। কোনদিকে, কারোর দিকে না তাকিয়ে এক মনে নিজের গুনাহ, ভুল, দুর্বলতা আর নাদানের কথা ভেবে ভেবে সেই মানুষগুলো চোখ লাল করে, গাল ভিজিয়ে আকুতি দিতে দিতে দিনরাত হয়রান হয়ে যাচ্ছে!

​কেউ তাদেরকে চিনে না। দরকারও নেই। তারাও চায় তাদের শুধু তাদের রব চিনুক। তারাও চায় কেবলই তাদের রবকে চিনতে, ভালবাসতে। সেই মহান রব্বের সাথে সময় কাটাতে।

​আপনিও আজ থেকে তাদের একজন হয়ে যেতে পারেন। আলহামদুলিল্লাহ, সিদ্ধান্ত নিয়ে ফিরবার সুযোগ এখনো আছে।

16/05/2026

লিভার সিরোসিস, কিডনি ড্যামেজ কিংবা ক্যান্সারে প্রতিদিন অসংখ্য তরতাজা প্রাণ আমাদের চোখের সামনে থেকে ঝরে যাচ্ছে।

তারপরও থেমে নেই জাঙ্কফুড, ভাজাপোড়া, কোমল পানীয়, ধূমপান কিংবা মাদক সেবনের প্রবণতা।

এই নগরে, না শুধু এই নগরেই নয়, প্রতিটি জেলা শহরেই পাল্লা দিয়ে বাড়ছে অস্বাস্থ্যকর খাবারের দোকান। ঘরের খাবারের চেয়ে আমাদের প্রিয় হয়ে উঠছে বাইরের খাবার।

ছুটির দিনে আগে আমরা ঘাসের কাছে, গাছের কাছে, নদী কিংবা সমুদ্রের কাছে ঘুরতে যেতাম। এখন আমাদের ছুটির দিনের ঘোরাঘুরি মানেই দলবেঁধে রেস্টুরেন্টে যাওয়া।

আপনি খেয়াল করে দেখবেন, আপনার মহল্লার মুদি কিংবা কনফেকশনারির দোকানে বাইরের দিকে রাখা হয় কোমল পানীয় সাজানো ফ্রিজ, আপনার হাতের নাগালেই ঝোলানো থাকে চিপসের সারি সারি প্যাকেট।

কারণ, প্রতিদিন এইসব পণ্য এত পরিমাণ বিক্রি হয়, এগুলো বুঝে নেয়ার ভার ক্রেতার হাতেই ছেড়ে দেন দোকানি।

আর এর করুণ ফল আমরা প্রতি মুহূর্তে প্রত্যক্ষ করছি। দেশে বর্তমানে কিডনি রোগীর সংখ্যা এত বেশি যে ডায়ালাইসিসের জন্য সহজে স্লট খালি পাওয়া যায় না।

এই প্রজন্ম ফল খেতে চায় না। আবার যারা খায়, তাদের পছন্দের শীর্ষে থাকে বিদেশি ফল। অথচ আমাদের দেশি মৌসুমি ফলমূল অনেক বেশি সাশ্রয়ী, পুষ্টিকর এবং বিদেশি ফলের তুলনায় টাটকা।

একটা জনপদের প্রায় সকল মানুষ নিশ্চিত জানার পরও ক্ষতির দিকে দৌড়াচ্ছে, এটা বোধহয় শুধু বাংলাদেশেই সম্ভব।

স্বাধীনতার পঞ্চাশ বছর আমরা অনেক আগেই পার করে এসেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, আজ পর্যন্ত কোনো সরকার জনগণের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার-পানীয় নিশ্চিত করতে পারেনি।

আমার এ শরীর আল্লাহর কাছ থেকে পাওয়া এক আমানত। এই আমানতের যত্ন নেয়া, সুস্থ রাখা আমার দায়িত্ব।

আসুন, আমাদের রসনাকে সংযত রাখি। মুখরোচক অস্বাস্থ্যকর খাবার নয়, বরং পরিমিতির সাথে স্বাস্থ্যকর খাবার খাই, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করি।

ফজরের নামায কে কে পড়লেন
14/05/2026

ফজরের নামায কে কে পড়লেন

যে চাউলের ভাত প্রতি দিন আমাদের প্লেটে উঠে,তার পিছনে লুকিয়ে থাকে কৃষকের অনেক কষ্ট ও মেহনত🥹🥹
14/05/2026

যে চাউলের ভাত প্রতি দিন আমাদের প্লেটে উঠে,তার পিছনে লুকিয়ে থাকে কৃষকের অনেক কষ্ট ও মেহনত🥹🥹

সুন্দর সকাল
09/05/2026

সুন্দর সকাল

ফজর💚
08/05/2026

ফজর💚

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when EnsaF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share