Mohammed Osman Prodan

Mohammed Osman Prodan hi I'm personal digital market,

যদি কারো প্রয়োজন হয়, তাহলে যোগাযোগ করুন
08/09/2026

যদি কারো প্রয়োজন হয়, তাহলে যোগাযোগ করুন

10/08/2026

funny sence🤣🤣🥲🔥

02/08/2026
ছবিটাতে ক্লিক করুন, তারপর নিচের কমেন্টের দিকে একবার লক্ষ করুন
02/08/2026

ছবিটাতে ক্লিক করুন, তারপর নিচের কমেন্টের দিকে একবার লক্ষ করুন

**ইসরায়েলি বন্দিশালায় যৌন নির্যাতনের অভিযোগ, ভুক্তভোগী জানালেন ভয়াবহ তথ্য**ইসরায়েলি হেফাজতে থাকার সময় যৌন নির্যাতনের শিক...
16/07/2026

**ইসরায়েলি বন্দিশালায় যৌন নির্যাতনের অভিযোগ, ভুক্তভোগী জানালেন ভয়াবহ তথ্য**

ইসরায়েলি হেফাজতে থাকার সময় যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন গাজাগামী মানবিক সহায়তাবাহী নৌবহর (ফ্লোটিলা)-এর সদস্য ও ফিলিস্তিনপন্থি জার্মান অধিকারকর্মী অ্যানা লিডকে।

তার দেওয়া সাক্ষাৎকার এবং ইসরায়েলে দায়ের করা ফৌজদারি অভিযোগের ভিত্তিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বেআইনিভাবে তৃতীয় দফা দেহ তল্লাশির সময় কারারক্ষীরা তাকে জোরপূর্বক হাঁটু গেড়ে বসতে বাধ্য করেন। অভিযোগ অনুযায়ী, চিৎকার থামাতে তার মুখ চেপে ধরা হয় এবং পরে তাকে ধর্ষণ করা হয়।

বুধবার (১৫ জুলাই) প্রকাশিত দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। লিডকের দাবি, নির্যাতনের সময় তিনি পুরুষ কারারক্ষীদের হাসির শব্দ শুনতে পান। তার ধারণা, তারা ঘটনাটি প্রত্যক্ষ করছিলেন এবং সম্ভবত ভিডিওও ধারণ করছিলেন। ঘটনাস্থলটি একটি আংশিক টানা পর্দা দিয়ে আলাদা করা হলেও সেটি খোলা অবস্থায় রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

২৫ বছর বয়সী লিডকে গত শরতে ইউরোপ থেকে গাজাগামী মানবিক সহায়তাবাহী নৌবহরে যোগ দেন। ৮ অক্টোবর আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি বাহিনী তাদের নৌযান আটক করে। পরে তাকে ইসরায়েলে নিয়ে গিয়ে পাঁচ দিন আটক রাখা হয়।

লিডকের ভাষ্য, ফ্লোটিলার কর্মীদের ওপর ধর্ষণসহ বিভিন্ন ধরনের সহিংসতা চালানোর উদ্দেশ্য ছিল তাদের মধ্যে ভয় সৃষ্টি করা। গার্ডিয়ানকে তিনি বলেন, ‘এটি স্পষ্ট যে তারা আমাদের মনোবল ভেঙে দিতে চায় এবং আমাদের চুপ করাতে চায়। তারা আমাদের এমন এক ট্রমার মধ্যে ফেলতে চায়, যাতে আমরা আর কখনো ফিলিস্তিন নিয়ে কথা না বলি।’

নির্যাতনের পর কয়েক দিনের মধ্যেই তিনি বিষয়টি বন্ধু ও চিকিৎসকদের জানান। গত ডিসেম্বরে ইসরায়েলি হেফাজতে ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আনা প্রথম ফ্লোটিলা কর্মী ছিলেন লিডকে। পরে আরও এক ডজনের বেশি কর্মী যৌন নিপীড়নের অভিযোগ তুললেও তাদের অধিকাংশই পরিচয় প্রকাশ করেননি।

লিডকের পক্ষে ইসরায়েলে তার আইনজীবীরা অভিযোগের তদন্ত চেয়ে আনুষ্ঠানিক মামলা দায়ের করেছেন। ইসরায়েলি আইনে সম্মতি ছাড়া যেকোনো ধরনের যৌন নিপীড়নকে ধর্ষণ হিসেবে গণ্য করা হয়।

আইনি প্রক্রিয়া শুরু হওয়ার পর দেওয়া প্রথম সাক্ষাৎকারে লিডকে বলেন, ‘আমার লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। আমরা যদি চুপ থাকি, তাহলে তারা অন্য কারও সঙ্গেও একই কাজ করবে।’

অভিযোগপত্রটি ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল, দেশটির কারা কর্তৃপক্ষের আইনি উপদেষ্টা, কারারক্ষী তদন্ত বিভাগ (ইয়াহাস) এবং গিভন কারাগারের কমান্ডারের কাছে পাঠানো হয়েছে। লিডকের আইনজীবী মুনা হাদ্দাদ বলেন, এ উদ্যোগের লক্ষ্য ইসরায়েলে বন্দি নির্যাতনের ক্ষেত্রে বিদ্যমান ‘বিচারহীনতার সংস্কৃতি’কে চ্যালেঞ্জ করা।

ইসরায়েলে কর্মরত ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা আদালাহ-এর আইনজীবী হাদ্দাদ বলেন, অ্যানা লিডকে ন্যায়বিচার চান এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে সব ধরনের আইনি পথ ব্যবহার করতে প্রস্তুত। একই সঙ্গে তদন্তের দাবিতে ইসরায়েলি কর্তৃপক্ষ কীভাবে সাড়া দেয়, সেটিও তারা পর্যবেক্ষণ করবেন।

তার দাবি, গত প্রায় তিন বছর ধরে ফিলিস্তিনি বন্দিদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে যৌন সহিংসতা ও ধর্ষণের মতো অপরাধের অভিযোগ উঠে আসছে এবং এখন এর বিস্তার আরও বেড়েছে। তার মতে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশকারী বিদেশি নাগরিকদের সঙ্গেও একই ধরনের আচরণ করা হচ্ছে।

লিডকে বলেন, ‘আমি মনে করি না, শুধু মুখ খুললেই কারাগারে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। কিন্তু একজন রাজনৈতিকভাবে সচেতন নারী হিসেবে এ বিষয়ে কথা বলা আমার দায়িত্ব। আমি এর বিরুদ্ধে লড়াই করতে চাই। আমি জোর দিয়ে বলতে পারি, ফিলিস্তিনি বন্দিরা যে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন, আমার ওপর হওয়া নির্যাতন তার চেয়ে অনেক কম।’

তিনি জানান, গত বছরের ৩০ সেপ্টেম্বর দক্ষিণ ইতালি থেকে প্রায় ১০০ কর্মীর সঙ্গে বড় একটি ফেরিতে যাত্রা শুরুর আগে আগের ফ্লোটিলা সদস্যদের কাছ থেকে তিনি ইসরায়েলি হেফাজতে সম্ভাব্য সহিংসতা, এমনকি যৌন নিপীড়নের আশঙ্কা সম্পর্কে সতর্কবার্তা পেয়েছিলেন। মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করলেও পরে তিনি উপলব্ধি করেন, এমন অভিজ্ঞতার জন্য আগে থেকে প্রস্তুত হওয়া প্রায় অসম্ভব।

21/06/2026

পুরোহিত সাহেব কট😛,.
আসল ভিডিও কমেন্টে

20/06/2026

ইসলামের আদর্শের ছোঁয়ায় প্রতিটি মানুষ সোনার চেয়েও দামী হয়ে উঠে,
কথাটি যেন আরেকবার প্রমানিত হলো

"লন্ডনের একটি শহরে, নারী পুরুষ উভয়ে উলঙ্গ হয়ে সাইকেল চালাচ্ছে,,, বৃদ্ধ ব্যক্তিগণও পিছিয়ে নেই,, তারাও উলঙ্গ হয়ে অংশগ্রহণ ...
20/06/2026

"লন্ডনের একটি শহরে, নারী পুরুষ উভয়ে উলঙ্গ হয়ে সাইকেল চালাচ্ছে,,, বৃদ্ধ ব্যক্তিগণও পিছিয়ে নেই,, তারাও উলঙ্গ হয়ে অংশগ্রহণ করেছে,, ছবিতে আপনি একটু লক্ষ্য করলেই বিষয়টি বুঝতে পারবেন,, শূন্য কাপড়ে দাঁড়িয়ে আছে পুরুষ নারী, যারা লন্ডন থেকে সংবিধান আমদানি করতে চান,, তারা কি ঠিক এই ধরনের একটা সমাজ চান,, যেখানে আমি আপনি আপনার বাবা আপনার মা সকলে এরকম উলঙ্গ হয়ে মহাসড়কে নেমে পড়বে, আফসোস,, তারপরও একদল লন্ডনকে উন্নত দেশ বলবে, আরে ভাই অর্থনীতির উন্নতি মানে সব কিছু না,, নীতি নৈতিকতা বলেও কিছু থাকতে হয়, এত দল টাকা ওয়ালা মানুষ লেংটা হয়ে সাইকেল চালাচ্ছে,, বাহ!! কি মনোরম দৃশ্য"

জয়েস ক্যারল ভিনসেন্ট ছিলেন লন্ডনের একজন ৩৮ বছর বয়সী নারী। ধারণা করা হয়, তিনি ২০০৩ সালের শেষ দিকে নিজের ফ্ল্যাটে মারা ...
19/06/2026

জয়েস ক্যারল ভিনসেন্ট ছিলেন লন্ডনের একজন ৩৮ বছর বয়সী নারী। ধারণা করা হয়, তিনি ২০০৩ সালের শেষ দিকে নিজের ফ্ল্যাটে মারা যান। কিন্তু তাঁর মৃত্যু প্রায় তিন বছর কারও নজরে আসেনি। ২০০৬ সালের জানুয়ারিতে বকেয়া ভাড়ার কারণে হাউজিং কর্মকর্তারা দরজা ভেঙে ঢুকে তাঁর কঙ্কালাবস্থায় দেহ উদ্ধার করেন। ঘরে তখনও টেলিভিশন চালু ছিল, চারপাশে ছিল না খোলা চিঠি ও বড়দিনের উপহার।

মৃতদেহ এতটাই পচে গিয়েছিল যে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি। পুলিশ কোনো অপরাধের প্রমাণ পায়নি এবং তদন্তে "অজ্ঞাত কারণ" রায় দেওয়া হয়। তাঁর বিদ্যুৎ বিল ও কিছু ভাড়া স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ হওয়ায় দীর্ঘদিন কেউ সন্দেহ করেনি। জয়েসের এই ঘটনা আধুনিক শহুরে জীবনের নিঃসঙ্গতা ও সামাজিক বিচ্ছিন্নতার এক মর্মস্পর্শী উদাহরণ হিসেবে আজও আলোচিত।

02/06/2026

সন্তানেরা সবাই প্রতিষ্ঠিত। একজন সচিব, একজন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আরেক জন থাকেন কানাডায়। তাদের ৭৫ বছর বয়সী মা নুরজাহান বেগমকে যে ফ্ল্যাটটিতে রাখা হয়েছিল সেখানে ঢুকলে মনে হয়, এ যেনো কোন এক বস্তির পরিত্যক্ত ঘর। নোংরা, অপরিচ্ছন্ন এই ঘরেই মরে পড়েছিলেন নুরজাহান বেগম। ঠিক কবে তিনি মারা গেছেন- ছেলেমেয়েরা তাও জানেন না।
দেশ কাঁপানো হৃদয়বিদারক সেই ভিডিও দেখুন কমেন্টে।

Address

Gazipur
123456789

Telephone

+8801645741467

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammed Osman Prodan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammed Osman Prodan:

Shortcuts

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Gazipur.