05/07/2026
২০২৫ সালে গার্মেন্টস শ্রমিকদের গ্রেড অনুযায়ী বেতন, মূল বেতন, বাড়িভাড়া, এবং ওভারটাইম সহ সম্পূর্ণ হিসাব ও ব্যাখ্যা সহজভাবে একত্রে তুলে ধরা হলো, যাতে আপনি বা যে কেউ একবার পড়েই সব বুঝতে পারেন:
পোশাক শ্রমিকদের বেতন গ্রেড তালিকা (২০২৫):
গ্রেড-১: ১৫০৩৫ টাকা (মোট বেতন)
গ্রেড-২: ১৪২৭৩ টাকা (মোট বেতন)
গ্রেড-৩: ১৩৫৫০ টাকা (মোট বেতন)
গ্রেড-৪: ১২৫০০ টাকা (মোট বেতন)
এখানে উল্লেখ্য যে, এই বেতন কাঠামোতে মোট বেতন (Total Salary) বলতে মূল বেতন (Basic Salary) এবং অন্যান্য ভাতা (যেমন: বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, খাদ্য ভাতা ইত্যাদি) অন্তর্ভুক্ত।
ধরা যাক একজন হেল্পারের মোট বেতন ১২,৫০০ টাকা।
মূল বেতন ও বাড়ি ভাড়া বের করার জন্য প্রথমে মোট বেতন থেকে সরকার নির্ধারিত ভাতা বাদ দিতে হবে, এই ভাতা সবারই এক সমান হয়ে থাকে।
🍛 খাদ্য ভাতা = ১২৫০ টাকা
🏥 চিকিৎসা ভাতা = ৭৫০ টাকা
🚌 যাতায়াত ভাতা = ৪৫০ টাকা
মোট ভাতা = ১২৫০ + ৭৫০ + ৪৫০ = ২৪৫০ টাকা
ভাতা বাদ দিলে থাকে:১২,৫০০-২,৪৫০=১০,০৫০টাকা
এটাই হচ্ছে মূল বেতন + বাড়িভাড়া। এখন এই ১০০৫০ টাকা থেকে আপনাকে মূল বেতন ও বাড়ি ভাড়া বের করতে হবে: চলুন কিভাবে বের করবেন।
সরকার নির্ধারণ করেছে —
বাড়িভাড়া মূল বেতনের ৫০% বা (অর্ধেক)
তাহলে, মূল বেতন = ১ ভাগ ও বাড়িভাড়া = ০.৫ ভাগ
মোট = ১ + ০.৫ = ১.৫ ভাগ।
অর্থাৎ,
এই ১০,০৫০ টাকাকে ১.৫ ভাগে ভাগ করতে হবে। অথবা আপনি তিনভাগেও ভাগ করতে পারেন দুই ভাগ মূল বেতন ও এক ভাগ বাড়ি ভাড়া। তাহলেও মূল বেতনের অর্ধেক বাড়ি ভাড়া হবে।
মূল বেতন = ১০,০৫০ ÷ ১.৫ = ৬,৭০০ টাকা এটাই হচ্ছে আপনার মূল বেতন।
বাড়ি ভাড়া যেহেতু মূল বেতনের অর্ধেক:
বাড়িভাড়া = ৬,৭০০ ÷ ২ = ৩,৩৫০ টাকা
অথবা
১০,০৫০ - ৬,৭০০ = ৩,৩৫০ টাকাই আপনার বাড়িভাড়া।
ওনেকে প্রশ্ন করতে পারেন যে এই ১.৫ কোথায় থেকে এলো? মুল বেতনের অর্ধেক হবে বাড়িভাড়া হবে এ সূত্র থেকে এসেছে। যেহেতু সেই ১০০৫০ টাকার মধ্যে মূল বেতন ও বাড়ি ভাড়া আছে তাই এমন ভাবে ভাগ করতে হবে যাতে করে মূল বেতনের অর্ধেক বাড়ি ভাড়া হয় এর জন্য ১.৫ ভাগে ভাগ করা হয়েছে এক ভাগ মূল বেতন ও মূল বেতনের অর্ধেক হাফ ভাগ বাড়ি ভাড়া।
ওভারটাইম (OT) হিসাব করার নিয়ম:
ওভারটাইম বের করতে যা জানা দরকার, ওভার টাইম হিসাব মূল বেতনের দ্বিগুণ করা হয়। ও এক মাস সমান ৩০ দিন হলেও চার দিন শুক্রবার সরকারি ছুটি থাকে তাই এ চার দিন বাদ দিয়ে ২৬ দিনের হিসাব করা হয়।
মাসে কর্মদিবস = ২৬ দিন
প্রতিদিন কাজ = ৮ ঘণ্টা
মাসে মোট কাজ = ২৬ × ৮ = ২০৮ ঘণ্টা
এক ঘণ্টার মূল বেতন = ৬,৭০০ ÷ ২০৮ = ৩২.২১ টাকা
ওভারটাইম যেহেতু মূল বেতনের দ্বিগুণ:
ওভারটাইম রেট = ৩২.২১ × ২ = ৬৪.৪২ টাকা (প্রতি ঘণ্টায়) এটাই হচ্ছে আপনার ওভারটাইমের হার।
অথবা,
একদিনের মূল বেতন = ৬,৭০০ ÷ ২৬ = ২৫৭.৬৯ টাকা
সেটিকে আবার ৮ ঘণ্টা দিয়ে ভাগ করলেও একই ফল পাবেন: ২৫৭.৬৯ ÷ ৮ = ৩২.২১ × ২ = ৬৪.৪২ টাকা
সারাংশ টেবিল:
মোট বেতন ১২,৫০০ টাকা
মূল বেতন ৬,৭০০ টাকা
বাড়িভাড়া ভাতা ৩,৩৫০ টাকা
খাদ্য ভাতা ১,২৫০ টাকা
চিকিৎসা ভাতা ৭৫০ টাকা
যাতায়াত ভাতা ৪৫০ টাকা
ওভারটাইম প্রতি ঘণ্টা ৬৪.৪২ টাকা
গার্মেন্টস বিষয়ক নিয়মিত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তি ও সহযোগিতা পেতে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ।
゚ -get