Gazipurersomoy

Gazipurersomoy প্রতি মুহুর্তের সংবাদ পেতে আমাদের সাথে থাকুন

05/08/2026

ফিরে দেখা
৩৬ জুলাই ২০২৪ (৫ আগষ্ট)
মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ মোড়..

08/06/2026

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনিছুর রহমানের জানাজার নামাজ আজ সোমবার বেলা ১১টায় মাধখলা গ্রামে তাঁর বাড়ির পাশে অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে ভাইয়ের শোকে মৃত্যুবরণ করা তাঁর বড় বোন রাশিদা খাতুনেরও জানাজা অনুষ্ঠিত হয়।

03/06/2026

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ২নং সিএনবি বাজার থেকে আলহাজ্ব ধনাই বেপারী উচ্চ বিদ্যালয়মুখী ১৩ ফুট প্রস্থ ও ৪০০ মিটার দৈর্ঘ্যের ইউনি ব্লক রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বেপারী।
এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী ছিল। খানাখন্দে ভরা রাস্তাটি দিয়ে প্রতিদিন চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হতো কয়েক হাজার মানুষের। ইউনি ব্লক রাস্তার নির্মাণকাজ সম্পন্ন হলে শিক্ষার্থী, শিল্প কারখানার শ্রমিক ও এলাকাবাসীর যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আনোয়ার হোসেন বেপারী বলেন, এলাকার অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতায় এ সড়ক নির্মাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

https://gazipurersomoy.com/2026/06/03/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%87...
03/06/2026

https://gazipurersomoy.com/2026/06/03/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%95-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4/

শ্রীপুর, গাজীপুর গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ২নং সিএনবি বাজার থেকে আলহাজ্ব ধনাই বেপারী উচ্চ বিদ্য....

02/06/2026

গাজীপুরের শ্রীপুরে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মিজানুর রহমান খান ডিগ্রি মহিলা কলেজ মিলনায়তনে শ্রীপুর পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাজমুল হক সুমন একটি বিশাল মিছিল নিয়ে অংশ নেন।
পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর তিন আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

20/05/2026

গাজীপুরে ডাকাতি হওয়া আটটি গরুর মধ্যে সাতটি জীবিত গরু ও একটি জবাইকৃত গরুর মাংস উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গরুগুলো গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার একটি মাংসের দোকান থেকে উদ্ধার করা হয়।

20/05/2026

গাজীপুরের শ্রীপুর উপজেলার গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র মাওনা চৌরাস্তাকে পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও নিরাপদ এলাকায় পরিণত করতে প্রশাসন, ব্যবসায়ী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
আজ সকালে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে মাওনা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের উদ্যোগে মাওনা চৌরাস্তার ব্যবসায়ী, বাজার মালিক ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মাওনা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের সভাপতি বিল্লাল হোসেন বেপারী সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ ভূঁইয়া।
এসময় বক্তব্য রাখেন, শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমেদ, মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান। এছাড়াও মাওনা চৌরাস্তার ব্যবসায়িকবৃন্দ রাজনৈতিক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

19/05/2026

গাজীপুরের শ্রীপুর উপজেলার গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র মাওনা চৌরাস্তাকে পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও নিরাপদ এলাকায় পরিণত করতে প্রশাসন, ব্যবসায়ী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

Address

Gazipur
1740

Alerts

Be the first to know and let us send you an email when Gazipurersomoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gazipurersomoy:

Shortcuts

Share