Lafz-e-Khamosh

Lafz-e-Khamosh Fictional worlds are better than reality...

28/07/2026

কথা শোনানোর সময় সবাই বাঘ, আর জবাব শুনলেই ভিকটিম!

09/07/2026

প্রত্যাখ্যানের দরজায় বারবার কড়া নাড়া নয়—সম্মানের সঙ্গে সরে আসাই শ্রেয়।
সব কল্পনা বাস্তব হয় না; কিছু কল্পনা শুধু ভাঙার জন্যই জন্ম নেয়।

𝕸𝖚𝖘𝖍𝖆𝖗𝖗𝖆𝖙
09 July 2026

06/07/2026

যে কষ্ট ঠোঁট ছুঁয়েও শব্দ হয়ে ওঠে না, সেই কষ্টই হৃদয়ের সবচেয়ে ভারী বোঝা।

𝕸𝖚𝖘𝖍𝖆𝖗𝖗𝖆𝖙
06 July 2026

05/07/2026

তুমি প্রশ্ন করলে আমি তোমাকে কেন ভালোবাসি?
চাইলেই আমি হাসতে হাসতে বলে দিতে পারতাম তোমাকে ভালোবাসতে ভাল লাগে বলেই ভালোবাসি।
তবে এতে কিঞ্চিত মিথ্যে মিশে থাকবে ।
আমি তো কেবল ভাল লাগে বলেই তোমাকে ভালোবাসিনি কখনো।
আমি একজন বন্ধু পাওয়ার জন্য ভালোবাসি।
যার সাথে দুটো সুখ দুঃখের গল্প করে সময় খরচ করা যায়।
যদি কোনদিন আমাদের বন্ধুত্বের জায়গাটা নষ্ট হয়, ভালোবাসাও কি সামান্য ধীর হবেনা?

আমি তোমাকে ভালোবাসি, আমার প্রয়োজনে।
আমার একাকিত্বের সঙ্গী হওয়ার জন্য।
আমার হতাশায় ভরসা যোগাবার জন্য।
আমার কান্নার কারন মুছে ফেলে মুখে হাসি ফোটাবার জন্য।
আমার অভাব অনটনে কাঁধে হাত রেখে বলবার জন্য আরেহ বোকা এসব দুঃসময় কেটে যাবে একদিন।

আমাদের দু পয়সার জীবন এক থালা ভাত।
আমাদের ক্লান্ত দিন নৈশব্দ্যের রাত।
আমি তোমাকে ভালোবাসি স্রেফ আমার জীবনটাকে আরেকটু অন্যরকম করবার জন্য।

আমি তোমাকে ভালোবাসি আমাদের বার্ধক্যের সামাজিক বিচ্ছিন্নতাবাদকে আনন্দে ঢেকে রাখবার জন্য।
ধরো আমার জ্বর।
তুমি কপালে হাত রাখলেই আমি সুস্থ্য হয়ে যাবো সেরকমটা নয়।
আমি ওই হাতটার জন্য ভালোবাসি।
যে হাত পরম মমতা নিয়ে কপাল ছোঁয়।

আমার বয়স বেড়ে গেলে আমার সন্তানদের যখন নতুন সংসার হবে সেখানে তাদের কলহ থেকে মুক্তির জন্য তোমাকে ভালোবাসি।
আমার হাইপারটেনশনের ঔষুধ আমার আধভাঙ্গা ঘোলাটে চশমা আমার ভর দেওয়ার লঠিটা ঠিকঠাক এগিয়ে দেওয়ার জন্য ভালোবাসি।
ভালোবাসা ছাড়া তো অতটা গভীর যত্ন কেউ কাউকে করেনা।

আমি তোমাকে ভালোবাসি আমার নিজের জন্য ।
যখন যৌবনের সূর্য অস্ত যায় তখন মানুষের একজন বন্ধুর প্রয়োজন।
পৃথিবীর সাথে যোগাযোগ নিভে গেলেও যে আলো কখনো অন্ধকার আসতে দেয়না আমি সেই আলোটুকুর জন্য তোমাকে ভালোবাসি।

আমি তোমাকে তোমার চেয়ে বেশি আমার নিজের জন্য চাই।
ভালোবাসা কখনো নিঃস্বার্থ হতে পারেনা কখনোই না।
আমি তোমাকে স্বার্থপরের মতন ভালোবাসি।
একদম আমার নিজের জন্য।
এর মাঝে কোন লুকোচুরি নেই।
©

05/07/2026

পাহাড় চূড়ায়

সুনীল গঙ্গোপাধ্যায়

অনেকদিন থেকেই
আমার একটা পাহাড় কেনার শখ।
কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না।
যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না।
আমার নিজস্ব একটা নদী আছে,
সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে।
কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি।
পাহাড় স্থানু, নদী বহমান।
তবু আমি নদীর
বদলে পাহাড়ই কিনতাম।
কারণ আমি ঠকতে চাই।

নদীটাও অবশ্য আমি কিনেছিলাম একটা দ্বীপের বদলে।
ছেলেবেলায় আমার বেশ ছোট্টোখাট্টো ছিমছাম একটা দ্বীপ ছিল।
সেখানে অসংখ্য প্রজাপতি।
শৈশবে দ্বীপটি ছিল বড় প্রিয়।

আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো।
প্রবহমান ছিপছিপে তন্বী নদীটি বেশ পছন্দ হল আমার।
বন্ধুরা বললো, ঐটুকু একটা দ্বীপের বিনিময়ে এতবড় একটা নদী পেয়েছিস?
খুব তো জিতেছিস মাইরি।
তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম।
তখন সত্যিই আমি ভালবাসতাম নদীটিকে।
নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত।
যেমন, বলো তো, আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা?
সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া।
শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কী প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব।
আমি সেই দ্বীপে আর যেতে পারি না।
সে জানতো। সবাই জানে।
শৈশবে আর ফেরা যায় না।

এখন আমি একটা পাহাড় কিনতে চাই।
সে ই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য,
আমি সেই অরণ্য পার হয়ে যাবো,
তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়।
একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশম নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা।
আমার কষ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না।
আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না।
আমি শুধু দশ দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহঙ্কারী,
এখানে আমি একা---এখানে আমার কোনো অহঙ্কার নেই।
এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে।
হে দশ দিক, আমি কোনো দোষ করিনি।
আমাকে ক্ষমা করো ক্ষমা করো।

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lafz-e-Khamosh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share