MPS Welcome to the official page of MPS

আজ ৭ সেপ্টেম্বর   🇧🇷 ব্রাজিলের স্বাধীনতা দিবস (Independence Day of Brazil)।📜 ১৮২২ সালের ৭ই সেপ্টেম্বর, পর্তুগালের কাছ থে...
07/09/2025

আজ ৭ সেপ্টেম্বর 🇧🇷 ব্রাজিলের স্বাধীনতা দিবস (Independence Day of Brazil)।

📜 ১৮২২ সালের ৭ই সেপ্টেম্বর, পর্তুগালের কাছ থেকে স্বাধীনতার ঘোষণা দেন ডন পেদ্রো প্রথম (Dom Pedro I)।

এই ঘটনাটি ইতিহাসে পরিচিত "Grito do Ipiranga" নামে, যখন তিনি সাও পাওলোর ইপিরাঙ্গা নদীর তীরে ঘোষণা করেছিলেন: “Independência ou Morte!” (অর্থাৎ "স্বাধীনতা অথবা মৃত্যু")।

এর মাধ্যমে ব্রাজিল পর্তুগালের উপনিবেশ থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন সাম্রাজ্যে রূপ নেয়।

সংক্ষিপ্তভাবে।
Google, Wikipedia

আজ ৬ সেপ্টেম্বর 🇵🇰🛡পাকিস্তানের প্রতিরক্ষা দিবস (Pakistan Defence Day)।📜১৯৬৫ সালের ৬ই সেপ্টেম্বর ভারতীয় সৈন্যরা পাকিস্তা...
06/09/2025

আজ ৬ সেপ্টেম্বর 🇵🇰🛡পাকিস্তানের প্রতিরক্ষা দিবস (Pakistan Defence Day)।

📜১৯৬৫ সালের ৬ই সেপ্টেম্বর ভারতীয় সৈন্যরা পাকিস্তানি পাঞ্জাব আক্রমণ করতে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেছিল, তাদের উদ্দেশ্য ছিল জম্মুকে (শহর) লক্ষ্য করে পাকিস্তানের অপারেশন গ্র্যাণ্ড স্লামের প্রতিশোধ নেওয়া। যদিও এটি আনুষ্ঠানিকভাবে ভারতের বিনা প্ররোচনায় আকস্মিক আক্রমণ হিসাবে স্মরণ করা হয়, কিন্তু ছোট আকারের বাহিনী নিয়ে কম অস্ত্রশস্ত্র থাকা সত্ত্বেও পাকিস্তান সেনাবাহিনী এই আক্রমণ প্রতিহত করে।

সংক্ষিপ্তভাবে।
Google, Wikipedia

আজ ৫ সেপ্টেম্বর 🌍 আন্তর্জাতিক দাতব্য দিবস (International Day of Charity)। উদ্দেশ্য হচ্ছে বিশ্বব্যাপী মানবসেবা ও দাতব্য ক...
05/09/2025

আজ ৫ সেপ্টেম্বর 🌍 আন্তর্জাতিক দাতব্য দিবস (International Day of Charity)। উদ্দেশ্য হচ্ছে বিশ্বব্যাপী মানবসেবা ও দাতব্য কার্যক্রমে উৎসাহ দেওয়া।ধনী-গরিবের মধ্যে সহযোগিতা ও সংহতি বৃদ্ধি করা।দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে অবদান রাখা।

📜জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১২ সালে দিবসটি ঘোষণা করে।
দিনটি নির্বাচিত হয়েছে মাদার তেরেসা’র মৃত্যুদিন (৫ সেপ্টেম্বর ১৯৯৭) উপলক্ষে।মাদার তেরেসা তাঁর জীবন উৎসর্গ করেছিলেন দরিদ্র, অসহায় ও অভাবগ্রস্ত মানুষের সেবায়।

Google, Wikipedia

আজ ৪ সেপ্টেম্বর জাতীয় বন্যপ্রাণী দিবস (National Wildlife Day)।দিনটি পালনের উদ্দেশ্য হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ ও বিপন্ন প...
04/09/2025

আজ ৪ সেপ্টেম্বর জাতীয় বন্যপ্রাণী দিবস (National Wildlife Day)।দিনটি পালনের উদ্দেশ্য হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ ও বিপন্ন প্রাণীদের রক্ষার গুরুত্ব বোঝানো।
জাতীয় বন্যপ্রাণী দিবস বছরে দুইবার পালিত হয়: ফেব্রুয়ারির ২২ এবং সেপ্টেম্বরের ৪ তারিখে।

📜২০০৫ সালে মার্কিন পশু-আচরণবিদ ও সমাজসেবী Colleen Paige এই দিবসটি প্রতিষ্ঠা করেন।

Steve Irwin (বিখ্যাত “Crocodile Hunter”)–এর অবদানের প্রতি সম্মান জানাতেই পরবর্তীতে ফেব্রুয়ারি ২২ তারিখকেও অন্তর্ভুক্ত করা হয়।

Google, Wikipedia

আজ ২ সেপ্টেম্বর 🇻🇳 ভিয়েতনামের ৮০ তম স্বাধীনতা দিবস (Vietnam Independence  Day)।📜দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ভিয়েতন...
02/09/2025

আজ ২ সেপ্টেম্বর 🇻🇳 ভিয়েতনামের ৮০ তম স্বাধীনতা দিবস (Vietnam Independence Day)।

📜দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ভিয়েতনাম দখল করে।জাপানের পরাজয়ের পর হো চি মিন নেতৃত্বাধীন ভিয়েত মিনহ স্বাধীনতার ঘোষণা করে।এই ঘোষণাপত্রে আমেরিকার স্বাধীনতা ঘোষণা (1776) ও ফরাসি মানবাধিকার ঘোষণার (1789) কথা উল্লেখ করা হয়।

এরপর দেশটির নামকরণ করা হয় Democratic Republic of Vietnam।

Google, Wikipedia

আজ ২ সেপ্টেম্বর🥥 বিশ্ব নারিকেল দিবস (World Coconut Day)।এই দিনটির উদ্দেশ্য হচ্ছে  গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে নারিকেলের গুরুত...
02/09/2025

আজ ২ সেপ্টেম্বর🥥 বিশ্ব নারিকেল দিবস (World Coconut Day)।এই দিনটির উদ্দেশ্য হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে নারিকেলের গুরুত্ব, এর বহুমুখী ব্যবহার এবং অর্থনীতিতে এর ভূমিকার সম্পর্কে মানুষকে সচেতন করা।

📜এশিয়া-প্যাসিফিক কোকোনাট কমিউনিটি (APCC) – যেটি ১৯৬৯ সালে জাতিসংঘের ESCAP (Economic and Social Commission for Asia and the Pacific)-এর অধীনে প্রতিষ্ঠিত হয়।
২০০৯ সাল থেকে (APCC) এর উদ্যোগে দিবসটি পালিত হচ্ছে।

Google, Wikipedia

আজ ১ সেপ্টেম্বর 🇺🇿 উজবেকিস্তানের স্বাধীনতা দিবস (Uzbekistan Independence Day)।📜উজবেকিস্তান ঊনবিংশ শতাব্দীতে রাশিয়ার নিয...
01/09/2025

আজ ১ সেপ্টেম্বর 🇺🇿 উজবেকিস্তানের স্বাধীনতা দিবস (Uzbekistan Independence Day)।

📜উজবেকিস্তান ঊনবিংশ শতাব্দীতে রাশিয়ার নিয়ন্ত্রণে আসে এবং পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের অংশ হয়।

১৯৯১ সালে আগস্ট মাসে সোভিয়েত ইউনিয়নের পতনের সময়, উজবেকিস্তান স্বাধীনতা ঘোষণা করে।

৩১ আগস্ট ১৯৯১ স্বাধীনতা ঘোষণা করলেও ১ সেপ্টেম্বরকে “স্বাধীনতা দিবস” হিসেবে নির্ধারণ করা হয়।

Google, Wikipedia

১ সেপ্টম্বর 📚জ্ঞান দিবস (Knowledge Day)। সোভিয়েত ইউনিয়নের দেশগুলোতে (যেমন রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, কাজাখস্তান ইত্যাদি) ...
01/09/2025

১ সেপ্টম্বর 📚জ্ঞান দিবস (Knowledge Day)। সোভিয়েত ইউনিয়নের দেশগুলোতে (যেমন রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, কাজাখস্তান ইত্যাদি) দেশে পালিত হয়।

📜১৯৮৪ সালে সোভিয়েত ইউনিয়ন সরকার ১ সেপ্টেম্বরকে আনুষ্ঠানিকভাবে জ্ঞান দিবস ঘোষণা করে।
১৯৯১ সালে ইউএসএসআর-এর মধ্যে এই দিবসটি একটি প্রথা হিসেবে চালু হয়।

সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরও দেশগুলো এই ঐতিহ্য বজায় রেখেছে।

সংক্ষিপ্তভাবে।
Google, Wikipedia

আজ ৩১ আগস্ট 🌍আন্তর্জাতিক ওভারডোজ সচেতনতা দিবস (International Overdose Awareness Day)।দিনটি পালন করা হয় মাদকাসক্তির কারণ...
31/08/2025

আজ ৩১ আগস্ট 🌍আন্তর্জাতিক ওভারডোজ সচেতনতা দিবস (International Overdose Awareness Day)।দিনটি পালন করা হয় মাদকাসক্তির কারণে অতিরিক্ত মাত্রা এবং এর ফলে ঘটে যাওয়া মৃত্যু সম্পর্কে সচেতনতা বাড়াতে।

📜২০০১ সালে অস্ট্রেলিয়ার The Salvation Army এবং পরে Penington Institute এর উদ্যোগে দিনটি প্রথম পালন শুরু হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় ১,০০,০০০+ মানুষ ওভারডোজের কারণে প্রাণ হারান।

বিশেষ করে Opioids (যেমন: হেরোইন, মরফিন, অক্সিকোডোন, ফেন্টানিল) এর অতিরিক্ত সেবনে মৃত্যুর হার সবচেয়ে বেশি।

➡️এই দিবসের প্রতীক হলো রূপালী ফিতা (Silver Ribbon) 🎗️যা মৃতদের স্মরণ, আসক্তদের প্রতি সহমর্মিতা এবং সচেতনতার প্রতীক।

সংক্ষিপ্তভাবে।
Google, Wikipedia

আজ ৩০ আগস্ট 🌐আন্তর্জাতিক নিখোঁজ দিবস (International Day of Disappeared)। দিনটি মূলত সারা বিশ্বের নিখোঁজ ব্যক্তিদের স্মরণ...
30/08/2025

আজ ৩০ আগস্ট 🌐আন্তর্জাতিক নিখোঁজ দিবস (International Day of Disappeared)। দিনটি মূলত সারা বিশ্বের নিখোঁজ ব্যক্তিদের স্মরণে পালিত হয়।

📜১৯৮১ সাল থেকে মানবাধিকার সংস্থা FEDEFAM (Federación Latinoamericana de Asociaciones de Familiares de Detenidos-Desaparecidos) প্রথম এ দিবস পালন শুরু করে।

জাতিসংঘ (UN) ২০১০ সালে এটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

🎯রাজনৈতিক ভিন্নমত, মানবাধিকার রক্ষা বা সামাজিক আন্দোলনে অংশ নেওয়ার কারণে বিশ্বে হাজার হাজার মানুষ গুম বা নিখোঁজ হয়ে আছে। তাদের পরিবার জানতেই পারে না প্রিয়জন বেঁচে আছে নাকি মারা গেছে।

🇧🇩বাংলাদেশেও গুম এর মারাত্মক প্রভাব রয়েছে।

সংক্ষিপ্তভাবে।
Google, Wikipedia

আজ ২৭ আগস্ট মালদোভার 🇲🇩 ৩৪ তম স্বাধীনতা দিবস (Independence Day of Moldova)।📜মলদোভা ছিল সোভিয়েত ইউনিয়নের (USSR) একটি অং...
27/08/2025

আজ ২৭ আগস্ট মালদোভার 🇲🇩 ৩৪ তম স্বাধীনতা দিবস (Independence Day of Moldova)।

📜মলদোভা ছিল সোভিয়েত ইউনিয়নের (USSR) একটি অংশ।
১৯৮০–এর দশকের শেষ দিকে সোভিয়েত ইউনিয়নের ভেতরে সংস্কার আন্দোলন (Perestroika ও Glasnost) শুরু হলে মলদোভার জনগণের মধ্যে স্বাধীনতার দাবিও জোরদার হয়।

২৭ আগস্ট ১৯৯১ – সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার সময় মলদোভার সংসদ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেয়।

একই বছরের ডিসেম্বর মাসে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং মলদোভা আন্তর্জাতিকভাবে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়।

সংক্ষিপ্তভাবে।
Google

আজ ২৫ আগস্ট উরুগুয়ের স্বাধীনতা দিবস (Independence Day of Uruguay)। যা 'দিয়া দে লা ইন্ডিপেন্ডেন্সিয়া' নামে পরিচিত। 📜১৮...
25/08/2025

আজ ২৫ আগস্ট উরুগুয়ের স্বাধীনতা দিবস (Independence Day of Uruguay)। যা 'দিয়া দে লা ইন্ডিপেন্ডেন্সিয়া' নামে পরিচিত।
📜১৮২৫ সালে ব্রাজিল থেকে উরুগুয়ের স্বাধীনতা ঘোষণা করে। ১৮২৮ সালে Treaty of Montevideo-র মাধ্যমে উরুগুয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়।
সংক্ষিপ্তভাবে।
Google

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when MPS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share