Way of Peace

Way of Peace Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Way of Peace, Digital creator, Gazipur.

16/09/2025

"" যারা কাফের তাদের
আমলসমূহ মরুভূমির মরীচিকার ন্যায় """

28/05/2025
26/05/2025

Alhamdulillah ❤️❤️

গায়রত [আত্মসম্মান বোধ] কী?সাহাবীরা তাদের স্ত্রী'র নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না। এটাই গায়রত।একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ংক...
11/05/2025

গায়রত [আত্মসম্মান বোধ] কী?

সাহাবীরা তাদের স্ত্রী'র নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না। এটাই গায়রত।

একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ংকর।
এখনকার সময়ের পুরুষদের গায়রত থাকবে তো দূর, তারা তাদের স্ত্রীর বেপর্দা ছবি ফেসবুকে আপলোড দেয়!

স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাসা আড্ডায় ব্যস্ত থাকে! বউয়ের চুল দেখা যাবে তাতে কষ্ট পাবে তো দূর, বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে পরে আবার শোনে, মেয়েটা কেমন রে! বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে! আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড!

আল্লাহ আমাদের সবাইকে বোঝার তাওফিক দান করুক! আমিন ❤️‍🩹

••• অনিয়ন্ত্রিত মন হলো সেই মন যা অসুস্থ হয়ে যায় ••• নিজেদেরকে ইচ্ছেমত ছেড়ে দিলে কেন আমরা নষ্ট ও পাপাচারী হয়ে যাই? আ...
09/05/2025

••• অনিয়ন্ত্রিত মন হলো সেই মন যা অসুস্থ হয়ে যায় •••

নিজেদেরকে ইচ্ছেমত ছেড়ে দিলে কেন আমরা নষ্ট ও পাপাচারী হয়ে যাই? আমাদের সত্তা কি সহজাতভাবে পবিত্র নয়?

- আমীরুল মু'মিনীন আলী (আ.) বলেছেন, "নিজেকে সৎকর্ম করতে এবং পুণ্য অর্জন করতে বাধ্য করো, নইলে তোমার মধ্যে স্বাভাবিকভাবেই পাপ-পঙ্কিলতা থাকবে (এবং তুমি স্বাভাবিকভাবেই তাদের দিকে এগিয়ে যাবে)।" [গুরার আল-হিকাম, হাদীস নং ২৪৭৭] সুতরাং আপনি যদি ভালো কাজ এবং চিন্তাচেতনার দিকে না যান তবে আপনি খারাপ চিন্তা করবেন এবং খারাপ কাজও করবেন।
- কেন আমরা নিজেদেরকে ইচ্ছেমত ছেড়ে দিলে পাপাচারী হয়ে যাই? আমাদের সত্তা কি সহজাতভাবে পবিত্র নয়? আমরা কি প্রকৃতিগতভাবে খারাপ? না, কুরআন বলছে, "... (দ্বীনের জন্য) আল্লাহ মানুষকে সঠিক প্রকৃতির উপর সৃষ্টি করেছেন।" [সূরা রুম ৩০:৩০]
অপরদিকে, আমরা সত্তাগতভাবে ভালো, কিন্তু আমরা যদি নিজেদেরকে ইচ্ছেমত ছেড়ে দেই তাহলে আমরা পাপাচারী হয়ে যাব। কেন? এটা খাবারের মত। একটা খাবার যত ভালো ও উপকারীই হোক না কেন, তুমি যদি সেটিকে ফ্রিজে না রাখো, তাহলে জীবাণুর কারণে তা নষ্ট হয়ে যাবে। মানুষের ক্ষেত্রেও এই ঝুঁকি রয়েছে। মানুষ সৃষ্টির আগে যে জীবাণু সৃষ্টি করা হয়েছিল, তাহলো তাদের শত্রু "শয়তান"।
(প্রকাশ্য শত্রু) শয়তান ছাড়াও মানুষের ভেতরের গঠনটা এমন যে, তাকে যদি সঠিক শিক্ষা না দেওয়া হয় তাহলে সে ধ্বংস হয়ে যাবে। মানুষ বেড়ে উঠতে পছন্দ করে। এই আগ্রহের কারণে, তারা বড় হওয়ার জন্য তাড়াহুড়ো করতে গিয়ে সবকিছু ধ্বংস করতে পারে যদি তাদেরকে ধৈর্যের শিক্ষা না দেওয়া হয়। এটি পারমাণবিক শক্তির মতো। এটাকে যদি নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে এটি সবকিছু ধ্বংস করে ফেলতে পারে।
যদি কোনো ব্যক্তি তার "মনকে নিয়ন্ত্রণ" করার চর্চা না করে, তাহলে তার মন স্বাভাবিকভাবেই খারাপ হয়ে যাবে। আমাদের মনের কিছু বৈশিষ্ট্য আছে, যেগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে এবং সঠিকভাবে কাজে লাগাতে হবে। বৈশিষ্ট্যগুলোর একটি হলো "দুশ্চিন্তাগ্রস্ত হওয়া ও ভয় পাওয়া"। কোনো বিপদ বা ক্ষতিকে ভয় পাওয়া খারাপ কিছু নয়, কিন্তু এই ভয়টাকে যদি অনিয়ন্ত্রিতই রাখো, তাহলে তুমি ধীরে ধীরে ভীরু ও দুর্বল হয়ে পড়বে।
আরেকটি বৈশিষ্ট্য হলো "অনুতাপ"। যদি কোনো ব্যক্তির নিজের দোষ ধরার বোধ না থাকে, তাহলে সে কখনোই অনুতপ্ত হবে না। কিন্তু যদি সে নিজের এই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ না করে (অনিয়ন্ত্রিত পারমাণবিক শক্তির মতো), তবে এটা তার মন এবং আত্মাকে ভেঙে টুকরো টুকরো করে ফেলবে। একজন ব্যক্তির নিজেকে সবসময় অভিযুক্ত করেই যাওয়া উচিত নয়, এমনকি তার পাপের জন্যও নয়! কিছু লোক তাদের পাপের জন্য নিজেদেরকে এত মারাত্মকভাবে দোষ দিতে থাকে যে তারা সমস্ত আশা হারিয়ে ফেলে। এটাও ভুল!

-আলী রেজা পানাহিয়ান

একটি সুন্দর মৃত্যু,,!! ❤️❤️
09/05/2025

একটি সুন্দর মৃত্যু,,!! ❤️❤️

23/09/2024

● ঈমানী মৃত্যুর আমল

১. কুদৃষ্টি থেকে বেচে থাকা
২. নিয়মিত মিসওয়াক করা
৩. শুকরিয়া আদায় করা
৪. সদাকা করা
৫. নেক ব্যক্তিদের সাহচর্য
৬. আল্লাহ তা'আলার সাথে মুহাব্বত রাখা
৭. আল্লাহ তা'আলা কে গোপনে প্রকাশ্যে ভয় করা
৮. অধিক পরিমাণে দুয়া করা
৯. অধিক পরিমাণে কালিমা পাঠ
১০. আযানের জবাব দেওয়া

[খুতুবাতে জুলফিকার - ২৭/ ১৮৮-২০৬ ]

21/09/2024

মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে আসে 😊💔

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Way of Peace posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share