13/08/2026
আমার বড় ছেলের জন্মদিন 🎂❤️
আলহামদুলিল্লাহ, আজ আমার জীবনের অন্যতম সুন্দর একটি দিন—আমার বড় ছেলের জন্মদিন। তুমি আমার জীবনে আসার পর থেকেই আমার পৃথিবীটা যেন আরও পূর্ণ হয়েছে। তোমার হাসি, তোমার দুষ্টুমি আর তোমার ছোট ছোট আবদারগুলোই আমাদের জীবনের কত বড় আনন্দ। 🥰
বাবা, তোমার জন্য আমার একটাই দোয়া—আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুন, সুস্থ ও সুন্দর জীবন দিন, ঈমানের সাথে বড় করুন এবং তোমার জীবনের প্রতিটি পথ সহজ ও বরকতময় করুন। তুমি একজন ভালো মানুষ হও, মানুষের ভালোবাসা পাও এবং সবসময় আল্লাহর রহমতের ছায়ায় থাকো। 🤲❤️
শুভ জন্মদিন আমার বড় বাবা। 🎂🎉
তুমি যত বড়ই হও না কেন, মায়ের কাছে তুমি সবসময় সেই ছোট্ট বাবুটাই হয়ে থাকবে। ❤️
অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল তোমার জন্য। 🥰🤲