15/07/2026
🚨 আবারও দুই গাঁজা ব্যবসায়ী আটক 🚨
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৫নং ওয়ার্ড কবরঘাটা গ্রামে গাঁজা বিক্রির সময় হাতেনাতে দুই গাঁজা ব্যবসায়ীকে আটক করেন এলাকাবাসী। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এলাকাবাসীর দাবি, মাদকমুক্ত সমাজ গড়তে সকলের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে। মাদকের বিরুদ্ধে সচেতনতা ও আইনগত পদক্ষেপই পারে সমাজকে নিরাপদ রাখতে।