26/06/2026
আসসালামু আলাইকুম আপুরা
আমাকে দয়া করে ছোট বোন ভেবে একটু সাহায্য করুন।আমি এমন পরিস্থিতে আছি যে কোনকিছু মাথাতে আসতেছে না।ঘটনাটা হচ্ছে আমার হাজব্যান্ড যে কোম্পানিতে জব করেন সেখানে অনেক মেয়ে আছে।তো একটা মেয়ে আমার হাজব্যান্ডের আন্ডারে কাজ করে।মেয়েটা সারাক্ষন বাড়িতে আসলে মেসেজ দিবে।কেমন আছেন,,কি করেন মানে অহেতুক এই রকমের কথাবার্তা।আবার রাতে ১ টা বাজে ও কি করেন এটা সেটা মেসেজ দিবে।আমার এগুলা একদমি পছন্দ না।আমি বলি যে কাজের ক্ষত্রে ২৪ ঘন্টা কথা বলেন সমস্যা নাই,,কিন্তু অহেতুক এরকম কথাবার্তা কম বলবেন।তখন আমার হাজব্যান্ড বলেন যে আমি নাকি এগুলা ওভার রিয়েক্ট করতেছি।তবে এইটা ঠিক যে আমার হাজব্যান্ড এড়িয়ে যান মেয়েটার মেসেজ যথেষ্ট পরিমানে,, কিন্তু তারপরও আমার খালি ভয় লাগে না জানি কখন ব্রেন ওয়াশ করে ফেলে।আসলে মেয়েটার আচরন, ভাব ভঙ্গি এমন যে আমার একদমি ভালো লাগে না।এমন এমন প্রশ্ন করে যে কোন মিটিংয়ে যাওয়ার সময় ও আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করবে কি ড্রেস পড়ে যাবে। তবে মেয়েটার সাথে যোগাযোগ অফ করা সম্ভব না যেহেতু একি কোম্পানিতে জব করে।চারদিকে পরকীয়ার ঘটনা দেখতে দেখতে এখন শুধু ভয় আর সন্দেহ লাগে।যার কারনে আমার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে অশান্তি হচ্ছে।আমার ২ টা ছোট বাবু আছে,,তাদের সামলিয়ে,,সংসারের কাজ কর্ম করে এমনিতেই মেজাজ খিটখিটে থাকে,,তার উপর এই মেয়েটার প্যারায় আমি পুরাই ডিপ্রেশনে চলে যাইতেছি।আমি জানিনা আপনারা আমাকে কি মনে করতেছেন তবে এটাই সত্যি যে আমার মাথাতে আমি কিছু চিন্তা করতে পারতেছি না আপুরা।আপনারা প্লীজ আমাকে একটু সাহায্য করুন।আমি কি ওভার রিয়েক্ট করতেছি নাকি আমার চিন্তা ভাবনাগুলা সঠিক??? আর এটাকে কি নরমাল ভাবে নিবো আমি? নাকি নজর রাখবো? প্লীজ আপুরা সাহায্য করুন😭😭
পাঠিয়েছেন এক আপু তার জীবন কাহিনি পরামর্শ দিয়েন সবাই