Motivational Lecture

Motivational Lecture Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Motivational Lecture, Digital creator, Gazipur.
(1)

আসসালামু আলাইকুম!
আমি আবু নাঈম – জীবন বদলে দেওয়ার মতো ছোট ছোট গল্প, কোরআন ও সুন্নাহভিত্তিক মোটিভেশনাল ভিডিও এবং বাস্তব জীবনের শিক্ষা নিয়ে কাজ করি।
আপনি যদি নিজেকে একটু একটু করে বদলাতে চান তাহলে পেজটি ফলো করুন, ইনশাআল্লাহ উপকার পাবেন।
WhatsApp:1747729712

30/04/2026

রিজিকের তাগিদে রাতের বেলাও কৃষকের কৃষিকাজ চলমান।

30/04/2026

পরিক্ষার হলে প্রবেশের পূর্বে।

প্রেগন্যান্ট এক মহিলাকে নির্মমভাবে ধর্ষণ করে তার তিন মাসের গর্ভের সন্তানকে বের করে মা ও শিশুকে হত্যা করে ফেলে রাখা হয়েছে...
26/04/2026

প্রেগন্যান্ট এক মহিলাকে নির্মমভাবে ধর্ষণ করে তার তিন মাসের গর্ভের সন্তানকে বের করে মা ও শিশুকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। মা আর শিশুর মাঝখানে দূরত্ব মাত্র কয়েক হাত। মহিলার পরনের ম্যাক্সিটা বুক পর্যন্ত উঠে গেছে, সারা শরীর ফুলে গেছে, রক্তে ভেজা চারপাশ।

সবচেয়ে কষ্টের বিষয়—চারদিকে মানুষ দাঁড়িয়ে ভিডিও করছে। কেউ একটু মানবিক হয়ে এগিয়ে এসে অন্তত ওই অসহায় নারীর লজ্জাস্থান ঢেকে দেওয়ার প্রয়োজনটুকুও অনুভব করল না। ক্যামেরা ঘুরছে—কখনো মৃত শিশুর দিকে, কখনো মায়ের দিকে। কিন্তু বিবেক যেন কোথাও নেই।

এমন বর্বরতা, এমন ন্যাক্কারজনক ঘটনা—সত্যিই মনে হয় মানবতার ইতিহাসে এক ভয়াবহ দৃষ্টান্ত। এই দেশ কি তবে মানুষের বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে?

রাষ্ট্র ও প্রশাসনের ব্যর্থতা অবশ্যই প্রশ্নের মুখে। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন—আমাদের মানবিকতা কোথায় হারিয়ে গেল? যারা এমন পরিস্থিতিতেও সাহায্যের হাত না বাড়িয়ে ভিডিও করতে ব্যস্ত থাকে, তাদের জন্য আল্লাহ কেমন শাসকই বা নির্ধারণ করবেন?

আমি সত্যিই হতভম্ব…

কিছু মানুষ খুব সহজেই “মুহতামিম” শব্দটা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে… কিন্তু তারা কি কখনো ভেবেছে, এই শব্দটার পেছনে কত মানুষের...
23/04/2026

কিছু মানুষ খুব সহজেই “মুহতামিম” শব্দটা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে… কিন্তু তারা কি কখনো ভেবেছে, এই শব্দটার পেছনে কত মানুষের ঘাম, ত্যাগ আর না-বলা কষ্ট জমে আছে?
বাংলাদেশের কওমি শিক্ষার বাস্তবতা কারো অজানা নয়। হাজারো মেধাবী, যোগ্য আলেম—যাদের বুকভরা স্বপ্ন ছিল—তারা আজ নূরানী মাদ্রাসার ছোট্ট পরিসরে খেদমত করে সম্মানের সাথে বেঁচে আছেন। এই নূরানী প্রতিষ্ঠানগুলোই তাদের শেষ আশ্রয়, শেষ ভরসা।
একটু ভাবুন…
এই মাদ্রাসাগুলো না থাকলে, তাদের অনেকেই হয়তো আজ রিকশার হ্যান্ডেলে ঝুঁকে থাকতেন, কিংবা রোদ-বৃষ্টিতে দিনমজুরির কঠিন জীবনে হারিয়ে যেতেন।
কারণ—সবাই তো আর পৈত্রিক সম্পদের ছায়া পায় না, সবাইকে নিজের ভাগ্য নিজেকেই গড়তে হয়, সংগ্রামের মধ্য দিয়ে।
তাই যারা “মুহতামিম” সাহেবদের নিয়ে সমালোচনা করেন, তারা অন্তত এতটুকু উপলব্ধি করুন—
এরা শুধু একটি প্রতিষ্ঠান চালান না, এরা অসংখ্য জীবনের সম্মান টিকিয়ে রাখেন, একটি প্রজন্মকে গড়ে তোলেন, নীরবে, নিরলসভাবে।
সমালোচনা নয়, সহানুভূতি দিন।
অবজ্ঞা নয়, সম্মান দিন।
ভুল ধরতে চাইলে—ভালোবাসা দিয়ে ধরুন, পরামর্শ দিয়ে পাশে থাকুন।
কারণ, একটি নূরানী মাদ্রাসা শুধু ইট-পাথরের ঘর নয়…
এটা অনেকগুলো স্বপ্ন বাঁচিয়ে রাখার শেষ আশ্রয়।

Motivational Lecture
(কপি না করে শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইলো)

হাসিমুখে থাকাটাও এক ধরনের ইবাদত। 😊
16/04/2026

হাসিমুখে থাকাটাও এক ধরনের ইবাদত। 😊

04/04/2026

মাদরাসার নতুন গাড়ি। আল্লাহ তায়ালা সকল বালা মুসিবত থেকে হেফাজত করুন।

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Motivational Lecture posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share