Mohini & Aayat

Mohini & Aayat Welcome to My page

নিজের ডানা ভে'ঙে_মা তোমাকে উড়তে শেখাচ্ছি....🩵যেদিন থেকে তুমি আমার জীবনে এলে,সেদিন থেকেই আমি বদলে গেছি-আমার ঘুম কমে গেছে...
15/05/2026

নিজের ডানা ভে'ঙে_
মা তোমাকে উড়তে শেখাচ্ছি....🩵

যেদিন থেকে তুমি আমার জীবনে এলে,
সেদিন থেকেই আমি বদলে গেছি-
আমার ঘুম কমে গেছে-
আমার নিজের ইচ্ছাগুলো ছোট হয়ে গেছে,
আমার ক্লান্তি গুলো চুপচাপ লুকিয়ে গেছে-
শুধু তুমি ভালো থাকবে বলেই....

এই যে তুমি দাঁড়িয়ে আছো,
নির্ভয়ে, নিশ্চিন্তে-
তার পেছনে আছে
আমার হাজারো না বলা ভয়,
হাজারো দোয়া,
আর অসংখ্য নির্ঘুম রাত....

যখন একদিন তুমি সত্যিই উড়তে শিখবে-
নিজের মতো করে স্বপ্ন দেখবে,
নিজের মতো করে পথ বেছে নেবে....
সেদিন আমি দূরে দাঁড়িয়ে দেখব,
চুপচাপ হাসবো-
আর মনে মনে বলবো,
হ্যাঁ' আমার সন্তান পারছে...

তুমি জানবে না-
তোমার সেই ডানার প্রতিটা পালক,
আমি নিজের ডানা থেকে তুলে দিয়েছি....

তুমি জানবে না-
তোমার হাসির জন্য
আমি কত কষ্ট লুকিয়ে রেখেছি....

কারণ মা কখনো হিসাব রাখে না,
সে শুধু দিয়ে যায় -
ভালোবাসা, সময় ,ত্যাগ সবকিছু....
এই পৃথিবীতে যদি কোন ভালোবাসা নিঃস্বার্থ হয়,
তাহলে সেটা শুধু___
"মায়ের ভালোবাসা"
🩵🩵

Address

Shafipur
Gazipur
1751

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohini & Aayat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Gazipur.